এক্সপ্লোর

Viral News:দেড় কোটি টাকায় বিক্রি হতে চলেছে স্কটল্যান্ডের দ্বীপ

Island For Sale:দেড় কোটি টাকায় বিক্রি হতে চলেছে স্কটল্যান্ডের এক প্রত্যন্ত দ্বীপ। নাম? Barlocco। জনবসতিহীন ওই দ্বীপে একটি ডোবা রয়েছে যেটি বন্যার সময় জলে ভরে যায়।

এডিনবরা: দেড় কোটি টাকায় বিক্রি হতে চলেছে স্কটল্যান্ডের এক প্রত্যন্ত দ্বীপ। নাম? Barlocco। জনবসতিহীন ওই দ্বীপে একটি ডোবা রয়েছে যেটি বন্যার সময় জলে ভরে যায়। শীতের সময়টা সেখান থেকেই গবাদি পশু ও বাকি প্রাণীদের তৃষ্ণা নিবৃত্তি হয়। দ্বীপটিতে পৌঁছতে হলে একমাত্র উপায় নৌকা। নুড়ি বিছানো একটি সৈকতও রয়েছে।

কী বলছে সংস্থা?
Galbraith গ্রুপ অর্থাৎ যে সংস্থাটি এই দ্বীপের বিক্রিবাটার দিকটি দেখছে, তাদের প্রতিনিধি অ্যারন এডগার বলেন, 'এখনও ব্যক্তিগত দ্বীপ কেনা নিয়ে রোম্যান্টিক একটা ভাবাবেগ রয়েছে, যেখানে প্রত্যেক দিনের চিৎকার-চেঁচামেচি থেকে দূরে প্রকৃতির কোলে শান্তিতে কিছুটা সময় কাটানো যায়।'  Barlocco সে দিক থেকে আদর্শ জায়গা। ওই দ্বীপ থেকে সবচেয়ে কাছের শহরটি অন্তত ৬ মাইল দূরে। নিকটতম রেল স্টেশনে পৌঁছতেও ঘণ্টাখানেক লাগে। লন্ডন এবং এডিনবরা প্রায় ৩৫০ মাইল ও ১০০ মাইল দূরে। 

দ্বীপ সম্পর্কে...
প্রায় ২৫ একর জায়গা জুড়ে ছড়িয়ে রয়েছে এই দ্বীপ। যে দিকে দু'চোখ যায়, ঘন সবুজ ঘাস। সৈকতের দিকে এগোলে অবশ্য পাথুরে জমির ভাগ বাড়তে থাকবে। তবে এখানেই Barlocco-র সৌন্দর্য সবথেকে মনকাড়া। অন্যতম বড় সি-বার্ড পপুলেশনও রয়েছে এখানে। তবে এই দ্বীপ নিয়ে কোনও ধরনের নতুন পরিকল্পনার কথা জানা নেই। যদি তা করতে হয়, তা হলে তাঁকে স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলে নিতে হবে, জানিয়েছে ওই সংস্থা। যাঁরা প্রাকৃতিক সৌন্দর্য ভালোবাসেন তাঁদের কাছে এই দ্বীপ অত্যন্ত বড় প্রলোভন। তা ছাড়া বিবিধ বন্যপ্রাণের আস্তানা এটি। এখানে  black-backed gulls নামে এক ধরনের পাখির খোঁজ পাওয়া যায়। বস্তুত, এখানে এমন বিরল 'ফ্লোরা' এবং 'ফনা' পাওয়া যায় যে জায়গাটি ঘিরে আলাদা উৎসাহ রয়েছে ব্রিটেনে। সেই উৎসাহ ও প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর ওই দ্বীপকে এবার বিক্রির পথে সংস্থাটি। প্রসঙ্গত, সংস্থার তরফে এডগার বলেন, 'স্কটল্যান্ডে একাধিক দ্বীপ বিক্রির অভিজ্ঞতা থেকে বলতে পারি, ঘরোয়া ও আন্তর্জাতিক স্তরে অনেকেই ব্যক্তিগত দ্বীপ কেনার ব্যাপারে বিপুল উৎসাহ দেখাচ্ছেন।' তা হলে এই দ্বীপটি কার বরাতে রয়েছে? একদিকে বন্যপ্রাণ, অন্য দিকে ঘন সবুজ ঘাস আর অদূরেই সৈকতের অমোঘ হাতছানি দেখে কে আসবেন তার দিকে? বলবে সময়।     

আরও পড়ুন:হাওড়ার শ্যামপুরে বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু মোটরবাইক আরোহী তিন বন্ধুর

সেরা শিরোনাম

Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget