এক্সপ্লোর

Howrah News:হাওড়ার শ্যামপুরে বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু মোটরবাইক আরোহী তিন বন্ধুর

Motorbike Accident: হাওড়ার শ্যামপুরে বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু হল মোটরবাইক আরোহী তিন বন্ধুর। গতকাল রাত ২টো নাগাদ কালীপুজো  দেখে বাড়ি ফিরছিলেন বছর ১৮-১৯-এর তিন তরুণ

সুনীত হালদার, হাওড়া: হাওড়ার (Howrah) শ্যামপুরে বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু হল মোটরবাইক আরোহী তিন বন্ধুর (Bike Accident)। গতকাল রাত ২টো নাগাদ কালীপুজো  দেখে বাড়ি ফিরছিলেন বছর ১৮-১৯-এর তিন তরুণ (Three Friends Died)। শ্যামপুরের কলিয়া মোড়ের কাছে পিছন থেকে গাড়ির ধাক্কায় ছিটকে পড়ে মৃত্যু হয় তিনজনের। মৃত শান্তনু হাতি, বিজয় হাতি ও কুন্তল দাস শ্যামপুরের ধান্দালি গ্রামের বাসিন্দা। পুলিশ জানিয়েছে, তিনজনের কারও হেলমেট ছিল না। ঘাতক গাড়ির চালকের খোঁজ চলছে। 

কী ঘটেছিল?
গত কাল রাত ২টো নাগাদ ঘটনাটি ঘটেছে। ওই ৩ যুবক কালীপুজো দেখে বাড়ি ফিরছিলেন, জানতে পেরেছে পুলিশ। প্রাথমিক ভাবে পুলিশ জেনেছে, একটি গাড়ি বাইকের পিছনে ধাক্কা মারে। তাতে তিনজনই রাস্তায় ছিটকে পড়েন। পুলিশ সূত্রে খবর, রক্তাক্ত অবস্থায় তাঁরা বেশ কিছুক্ষণ সেখানে পড়েছিলেন। পরে শ্যামপুর থানার পুলিশ দেহগুলি উদ্ধার ময়নাতদন্তের জন্য পাঠায়। তবে আপাতত যা জানা গিয়েছে তাতে এটা স্পষ্ট যে তিন যুবকের কারও মাথাতেই হেলমেট ছিল না। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে শ্যামপুর থানার পুলিশ। যদিও গাড়ি ও চালক কাউকেই এখনও ধরা যায়নি। প্রসঙ্গত, এ রাজ্যে সড়ক দুর্ঘটনা নতুন নয়। 

বাঁকুড়ায় দুর্ঘটনা...
দিনদুয়েক আগেই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের একটি দোকানে ঢুকে পড়েছিল বেপরোয়া গতির লরি। তার ধাক্কায় এক জনের মৃত্যু হয়। আহত আরও এক। দীর্ঘক্ষণ পরে পুলিশ পৌঁছানোয় স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে মৃতদেহ ফেলে রেখে অবরোধ শুরু করেন। পরে ছাতনা থানার পুলিশবাহিনী ঘটনাস্থলে হাজির হয়ে মৃদু লাঠিচার্জ করে অবরোধকারীদের হটিয়ে দেয়। এরপর মৃতদেহ উদ্ধার করে।  রাতের আঁধারে ঘটনাটি ঘটে বাঁকুড়ার ছাতনা থানার সনপুরা এলাকায়। স্থানীয় সূত্রে খবর, একটি লরি বাঁকুড়ার দিক থেকে বেপরোয়া গতিতে শালতোড়ার দিকে যাচ্ছিল। সনপুরা মোড়ের কাছাকাছি আসতেই লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়ে রাস্তার ধারের একটি অস্থায়ী দোকানে। দোকানে সেই সময় জিনিস কিনছিলেন স্থানীয় একটি স্পঞ্জ আয়রন কারখানার শ্রমিক দুর্গাদাস মুর্মু। লরিটি তাঁকে পিষে দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। লরির ধাক্কায় গুরুতর আহত হন দোকানের মালিক পুতুল পরামানিক। আহত মহিলাকে প্রথমে জোড়হিড়া স্বাস্থ্যকেন্দ্রে ও পরে ছাতনা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন:বৃষ্টিতে কি ভেস্তে যাবে সুপার সানডে? টস জিতলে রান তাড়া করার অঙ্ক

সেরা শিরোনাম

Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার আবেদন করেছিলেন, আপনার অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়েছে কি না বুঝবেন কীভাবে?
অন্নপূর্ণা যোজনার আবেদন করেছিলেন, আপনার অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়েছে কি না বুঝবেন কীভাবে?
West Bengal News Live: 'হয় সরাসরি তৃণমূল করুন, নয়তো বিজেপি করুন, বেইমানদের ক্ষমা নয়', বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের
'হয় সরাসরি তৃণমূল করুন, নয়তো বিজেপি করুন, বেইমানদের ক্ষমা নয়', বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের
Conch Shell GI Tag: রামায়ণ-মহাভারত ফুটে ওঠে শঙ্খে, GI ট্যাগে নতুন পরিচয় বাঁকুড়ার শিল্পের
রামায়ণ-মহাভারত ফুটে ওঠে শঙ্খে, GI ট্যাগে নতুন পরিচয় বাঁকুড়ার শিল্পের
Mamata Banerjee:
"হাইকোর্ট অবমাননা করতে চাইনি তাই", কালীঘাট তৃণমূলের মিছিলে উত্তেজনা, একজনকে চড় মারলেন মমতা বন্দ্যোপাধ্যায়

ভিডিও

Chok Bhanga 6ta: কালীঘাট-তৃণমূলের মিছিল ঘিরে বালিগঞ্জে ধুন্ধুমার। ফের কোর্টে গরহাজির অভিষেক
Ritabrata Banerjee | মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে নবান্নে 'ঋতব্রত-তৃণমূল' ABP Ananda LIVE
Baruipur News | বারবার বয়ানে বিভ্রান্তি তৈরি করছিল প্রভাস ? ABP Ananda LIVE
RG Kar News |
Mamata Banerjee |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
RG Kar Case: ‘ধর্ষকের বেঁচে থাকার অধিকার নেই’, বারুইপুরকাণ্ডে এনকাউন্টারকে সমর্থন অভয়ার মায়ের, রত্না দেবনাথ বললেন, ‘আসল অপরাধীরা আর জি করে ঘুরে বেড়াচ্ছে’
‘ধর্ষকের বেঁচে থাকার অধিকার নেই’, বারুইপুরকাণ্ডে এনকাউন্টারকে সমর্থন অভয়ার মায়ের, রত্না দেবনাথ বললেন, ‘আসল অপরাধীরা আর জি করে ঘুরে বেড়াচ্ছে’
Mamata Banerjee:
"হাইকোর্ট অবমাননা করতে চাইনি তাই", কালীঘাট তৃণমূলের মিছিলে উত্তেজনা, একজনকে চড় মারলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Rainfall Update: ৯-১০ জুলাই উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎ-বৃষ্টি, জারি সতর্কতা
৯-১০ জুলাই উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎ-বৃষ্টি, জারি সতর্কতা
Helmet Traffic Rules: হেলমেট পরলেও হতে পারে ফাইন ! ১০০০ টাকা পর্যন্ত জরিমানা, কী রয়েছে ট্রাফিক রুল
হেলমেট পরলেও হতে পারে ফাইন ! ১০০০ টাকা পর্যন্ত জরিমানা, কী রয়েছে ট্রাফিক রুল
Baruipur Incident: বারুইপুরকাণ্ডে প্রভাসই মূল অভিযুক্ত, গভীর রাতে শুধু তাকেই নিয়ে যাওয়া হল কেন? পুলিশ জানাল…
বারুইপুরকাণ্ডে প্রভাসই মূল অভিযুক্ত, গভীর রাতে শুধু তাকেই নিয়ে যাওয়া হল কেন? পুলিশ জানাল…
FIFA World Cup 2026: তাঁর কোচিং নিয়ে তীব্র অসন্তোষ মাঝেই পর্তুগালের দায়িত্ব ছাড়লেন মার্তিনেজ়, সরে দাঁড়ালেন ডালিচও
তাঁর কোচিং নিয়ে তীব্র অসন্তোষ মাঝেই পর্তুগালের দায়িত্ব ছাড়লেন মার্তিনেজ়, সরে দাঁড়ালেন ডালিচও
Mamata Banerjee News: মেজাজ হারিয়ে সপাটে চড় কষালেন মমতা, বাড়ির সামনে হুলস্থুল
মেজাজ হারিয়ে সপাটে চড় কষালেন মমতা, বাড়ির সামনে হুলস্থুল
Mamata Banerjee : বারুইপুরকাণ্ডের প্রতিবাদে, মোমবাতি হাতে মিছিলে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়
বারুইপুরকাণ্ডের প্রতিবাদে, মোমবাতি হাতে মিছিলে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Embed widget