এক্সপ্লোর

IT Employee: ১৫ হাজার বেতনে কাজ শুরু, কীভাবে তিরিশের আগেই ১ কোটির ফান্ড গড়লেন ? কীভাবে তরতরিয়ে বাড়ল বেতন ? আইটি কর্মীর পোস্ট ভাইরাল

Bengaluru Techie Post Viral: পোস্টের শুরুতেই এই ব্যক্তি লেখেন যে এটি কোনও গল্প নয়, এটি আদপে তাঁরই নিজের সত্যি কাহিনি। তাঁর বাবা মাসে ৭-৮ হাজার টাকা উপার্জন করতেন আর তাঁর মা ৫-৭ হাজার টাকা আয় করতেন।

Viral News: ২৩ বছর বয়সে মাত্র ১৫ হাজার টাকা বেতনে কাজ শুরু। আর এইভাবেই ৩০ বছর বয়স হওয়ার আগেই ১ কোটি টাকা জমিয়ে ফেলেছেন এই ব্যক্তি। আর এই বার্তা দিয়ে পোস্ট করেছেন এক আইটি কর্মী, মুহূর্তের মধ্যে সেই পোস্ট ভাইরাল। এই ইঞ্জিনিয়ার ব্যক্তি রেডিটে লিখেছিলেন যে অন্যান্য সাধারণ ব্যক্তিদের মতই ২০১৮ সালে বার্ষিক ২.৪ লক্ষ টাকার প্যাকেজে আইটি সেক্টরে কাজ শুরু করেছিলেন তিনি। আর আজ নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এলেও আর্থিক সচ্ছলতা অর্জন করেছেন তিনি এবং জমিয়ে ফেলেছেন ১ কোটি টাকা।

পোস্টের শুরুতেই এই ইঞ্জিনিয়ার ব্যক্তি লেখেন যে এটি কোনও গল্প নয়, এটি আদপে তাঁরই নিজের সত্যি কাহিনি। তাঁর বাবা মাসে ৭-৮ হাজার টাকা উপার্জন করতেন আর তাঁর মা ৫-৭ হাজার টাকা আয় করতেন। ফলে সংসারে আর্থিক অবস্থা মোটেও ভাল ছিল না। এরপরেও মাসে ১২০০ টাকা বেতনের একটি বেসরকারি স্কুল থেকে পড়াশোনা করেছেন তিনি। দশম ও দ্বাদশ শ্রেণিতে ৮৯ শতাংশ নম্বর নিয়ে পাশ করেন তিনি। তারপর জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় পাশ করে ইঞ্জিনিয়ারিং পড়তে ভর্তি হন তিনি। কলেজের ফি দেওয়ার জন্য ঋণও পাওয়া যায়নি ব্যাঙ্ক থেকে। আত্মীয়দের সাহায্যে এই সমস্যার সমাধান হয়।

তারপর ক্যাম্পাসিংয়ে চাকরি পেলেন বেঙ্গালুরুর একটি সংস্থায়। ২.৪ লক্ষ টাকা বার্ষিক প্যাকেজে যোগ দিলেন কাজে। এই সময় সপ্তাহে ৬ দিন কাজ করতেন তিনি আর মাসে কষ্টে-সৃষ্টে ২ হাজার টাকা জমাতে পারতেন। তারপর কোভিডের সময় একটি সংস্থা থেকে ১২ লক্ষ টাকার চাকরির অফার আসে তাঁর কাছে। ২০২২ সালে আরও ১৩টি চাকরির অফার আসে তাঁর কাছে। এগুলির মধ্যে থেকে একটি প্রোডাক্ট ভিত্তিক সংস্থায় কাজের অফার নেন তিনি আর সেখানে তাঁর বেতন এক লাফে বেড়ে হয় বার্ষিক ৩২ লক্ষ টাকা।  

আর ২০২২ সালে চাকরির বাজারে ব্যাপক গতি আসে। তাঁর ভাগ্যও বদলে যায়। তাঁর সেই সময়কার বেতন বার্ষিক ৩২ লক্ষ টাকা থেকে খুব বেশি না বাড়লেও সংস্থার স্টক থাকার সুবাদে তাঁর আয় বছরে ৫০ লক্ষের কাছাকাছি চলে গিয়েছিল। তবে এত টাকা বেতন পেলেও তাঁর জীবনযাপনের ধরন একই রেখেছিলেন তিনি। সেই ব্যক্তি লেখেন, 'আমি মোটেও মেটিরিয়ালিস্টিক নই। আমি এখনও ২০১৯ সালে কেনা সেই ফোন ব্যবহার করি। আমার ওয়ার্ডরোবে পড়ে রয়েছে অফিসের দেওয়া ফ্রি টিশার্ট, জামা আর কয়েকটা নিজে কেনা জুডিওর ড্রেস বা প্যান্ট। ২৫০ টাকায় কেনা জুতোর ভিতরে আমি ১০০০ টাকার সোল লাগিয়ে এখনও পড়ি। আমার কখনও বিলাসবহুল জীবন বেছে নেওয়ার ইচ্ছে হয়নি। আমার এখনকার আর্থিক অবস্থায় ৩৫-৪০ পর্যন্ত কাজ করার পরে আর আমার কাজ করার দরকারও পড়বে না।' তিনি আরও জানান যে মাসে ৭১ হাজার টাকা করে এসআইপি করেন নিয়মিত আর তাঁর পোর্টফোলিও ২০২৩ সালে ছিল ৩১.৬ লক্ষের যা ২০২৫-এ বেড়ে হয়েছে ১০০.৭৭ লক্ষ টাকা।


IT Employee: ১৫ হাজার বেতনে কাজ শুরু, কীভাবে তিরিশের আগেই ১ কোটির ফান্ড গড়লেন ? কীভাবে তরতরিয়ে বাড়ল বেতন ? আইটি কর্মীর পোস্ট ভাইরাল

এই ব্যক্তি পোস্টে লিখেছেন যে ৪৫ বছর বয়সেই তিনি কাজ থেকে অবসর নেবেন। তাঁর কথায়, 'যেখানে প্রয়োজন সেখানে মিতব্যয়ী হোন, যেখানে দরকার সেখানে ব্যয় করুন। আর কম্পাউন্ডিংয়ের ক্ষমতাকে কখনও অবহেলা করবেন না। বিনয়ী থাকুন। কারণ আপনার ২৫০ টাকা জুতো আজ মাটিতেই পা রেখে চলতে সাহায্য করবে আপনাকে যেখানে আপনার স্টকের পোর্টফোলিও ১ কোটি ছাড়িয়ে গিয়েছে।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
Guinness World Records: লম্বা চুলেই বাজিমাত, গিনেস ওয়র্ল্ড রেকর্ডসে নাম উঠল ভারতীয় মহিলার, দীর্ঘ ১১ বছর কাঁচি ছোঁয়াননি
লম্বা চুলেই বাজিমাত, গিনেস ওয়র্ল্ড রেকর্ডসে নাম উঠল ভারতীয় মহিলার, দীর্ঘ ১১ বছর কাঁচি ছোঁয়াননি
Bank of America : কর্মীদের ওজন কমাতে ২৩৫৭ কোটি টাকা খরচ করল এই ব্যাঙ্ক, বেতন কত দেয় ?
কর্মীদের ওজন কমাতে ২৩৫৭ কোটি টাকা খরচ করল এই ব্যাঙ্ক, বেতন কত দেয় ?
Viral News: বৃদ্ধাশ্রমেই শেষ বাবা, শেষকৃত্যে আসার সময় হল না তিন মেয়ের কারও, ভিডিও কলে হাজিরা দিলেন, ৫১০০ টাকা দিয়েই ক্ষান্ত
বৃদ্ধাশ্রমেই শেষ বাবা, শেষকৃত্যে আসার সময় হল না তিন মেয়ের কারও, ভিডিও কলে হাজিরা দিলেন, ৫১০০ টাকা দিয়েই ক্ষান্ত

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget