এক্সপ্লোর

Bengaluru Viral News: পোষ্যকে ঘোরানো ঘিরে আবাসনে ধুন্ধুমার! তর্কবিতর্ক থেকে শুরু হাতাহাতি...

Bengaluru Dog News: পোষ্যের মালিক জানান, প্রথমে তিনি ওই দলটিকে লক্ষ্য করেননি। ফলে নিজের মনে পোষ্যটিকে নিয়ে হাঁটতে থাকেন। তাঁর অভিযোগ, হঠাৎ সেই দলের কিছু সদস্য এসে তাঁকে থামিয়ে দেন।

Bengaluru Viral News: বেঙ্গালুরুতে একটি পোষ্যকে হাঁটাতে নিয়ে যাওয়ার মতো সামান্য ঘটনা ঘিরে লেগে গেল হাতাহাতি। বেঙ্গালুরুর একটি আবাসনের ভিতরে পোষ্যকে হাঁটানো ঘিরে তার মালিক ও বেশ কয়েকজন ষাটোর্ধ্ব মানুষের একটি দলের মধ্যে প্রথমে বচসা শুরু হয়। তা ক্রমে হাতাহাতির পর্যায়ে পৌঁছে যেতেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ পেয়েছে ইতিমধ্যেই। পুলিশের তরফে জানানো হয়েছে, দুই পক্ষেই একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ দায়ের করেছে। 

কী ঘটেছিল? 

বেঙ্গালুরুর ভার্থুরের এক আবাসনের ঘটনা। ৩ মার্চ সকাল সাড়ে ৭টা নাগাদ ওই আবাসনেরই এক বাসিন্দা তাঁর পোষ্যকে নিয়ে আবাসনের ভিতরে হাঁটতে গিয়েছিলেন। জানা যাচ্ছে, সেখানেই একদল প্রবীণ যোগব্যায়াম অনুশীলনে ব্যস্ত ছিলেন। ওই সময়কার একটি সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, হঠাৎ দুই পক্ষের মধ্যে তুমুল উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হয়। ভিডিওতে দেখা যাচ্ছে, তর্ক বিতর্ক ক্রমশ হাতাহাতিতে রূপ নেয়। 

পোষ্যের মালিক জানান, প্রথমে তিনি ওই দলটিকে লক্ষ্য করেননি। ফলে নিজের মনে পোষ্যটিকে নিয়ে হাঁটতে থাকেন। তাঁর অভিযোগ, হঠাৎ সেই দলের কিছু সদস্য এসে তাঁকে থামিয়ে দেন। এরপর বলেন, ওই জায়গায় কুকুরকে নিয়ে হাঁটা যাবে না। এক কথা দু'কথা থেকে শুরু হয়ে তা প্রথমে তর্কাতর্কি ও পরে হাতাহাতিতে পৌঁছে যায়। পোষ্যের মালিক আরও অভিযোগ করেন যে তর্কবিতর্কের সময় তাঁকে অকথ্য গালিগালাজ করা হয়। তর্কবিতর্কের সময়ে তিনি যুক্তি দেন যে ওই এলাকাটি একটি কমন এলাকা অর্থাৎ সবাই ওই জায়গা ব্যবহার করতে পারবেন। সর্বোপরি তিনি বা তাঁর পোষ্য কারও ক্ষতি করেনি। তাঁর আরও অভিযোগ, তিনি যখন নিজের মোবাইল ফোন বের করে গোটা বিষয়টির ভিডিও রেকর্ডিং করতে যান, ওই দলেরই একজন সেই মোবাইল জোর করে ধাক্কা দিয়ে ফেলে দেন। সে ছবি সিসিটিভি ফুটেজেও দেখা গেছে। 

এদিকে বয়স্কদের দলের সদস্যরা পোষ্যের মালিকের বিরুদ্ধে সোচ্চার হন। তাঁদের অভিযোগ, কুকুরদের জন্য আলাদা করে একটি পার্ক থাকলেও অভিযুক্ত পোষ্যের মালিক তাকে তাঁদের যোগব্যায়াম করার জায়গায়তেই ঘোরাতে নিয়ে আসেন। কুকুরটি তাদের বসার জায়গা নোংরা করে বলে অভিযোগ করেন তাঁরা। 

ঘটনায় দুই পক্ষের থেকে পাওয়া অভিযোগের মর্মে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় দুটি পৃথক মামলা দায়ের করা হেয়ছে এবং তদন্ত চলছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Viral News: বাস ড্রাইভারের সঙ্গে পালিয়ে গেলেন ইনফ্লুয়েন্সার-অভিনেতার স্ত্রী, সিসিটিভি ফুটেজে দেখা গেল...
বাস ড্রাইভারের সঙ্গে পালিয়ে গেলেন ইনফ্লুয়েন্সার-অভিনেতার স্ত্রী, সিসিটিভি ফুটেজে দেখা গেল...
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
Guinness World Records: লম্বা চুলেই বাজিমাত, গিনেস ওয়র্ল্ড রেকর্ডসে নাম উঠল ভারতীয় মহিলার, দীর্ঘ ১১ বছর কাঁচি ছোঁয়াননি
লম্বা চুলেই বাজিমাত, গিনেস ওয়র্ল্ড রেকর্ডসে নাম উঠল ভারতীয় মহিলার, দীর্ঘ ১১ বছর কাঁচি ছোঁয়াননি

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget