এক্সপ্লোর

Bihar News: বর মদ্যপ, অত্যাচারী ! শান্তি পেতে লোন রিকভারি এজেন্টের সঙ্গে পালিয়ে বিয়ে করল বউ

Viral News: গত মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি জামুই মিউনিসিপ্যাল কাউন্সিলের ত্রিপুরা সিং নদীর ঘাটে অবস্থিত বাবা ভুতেশ্বর নাথ মন্দিরে গিয়ে হিন্দু রীতি মেনে সিঁদূর পরিয়ে মহিলাকে বিয়ে করেন এই লোন রিকভারি এজেন্ট।

Viral News: বিহারের জামুই জেলার আশ্চর্যকর ঘটনা। বাড়ি থেকে পালিয়ে এক লোন রিকভারি এজেন্টকে বিয়ে করে নিল এক মহিলা। এই ব্যক্তি সেই মহিলার (Bihar News) বাড়িতে যেতেন ঋণের টাকা সংগ্রহ করার জন্য। আর তারপর থেকে বাড়ে আলাপ এবং একসময় দুজনেই দুজনের প্রেমে পড়েন। বিগত ৫ মাস ধরেই গোপনে তাদের প্রেমপর্ব (Viral News) চলছিল, পরে ঘর ছেড়ে সেই এজেন্ট ব্যক্তিকে বিয়ে করে নেন মহিলা। আর এই দুজনের বিয়ের ভিডিয়ো এখন সমাজমাধ্যমে তুমুল ভাইরাল।

পুরো ঘটনাটা কী

গত মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি জামুই মিউনিসিপ্যাল কাউন্সিলের ত্রিপুরা সিং নদীর ঘাটে অবস্থিত বাবা ভুতেশ্বর নাথ মন্দিরে গিয়ে হিন্দু রীতি মেনে সিঁদূর পরিয়ে মহিলাকে বিয়ে করেন এই লোন রিকভারি এজেন্ট। ব্যাঙ্ককর্মীর নাম পবন কুমার এবং লাচুয়াল থানা এলাকার জাজল গ্রামের বাসিন্দা উপেন্দ্র প্রসাদের ছেলে তিনি। আর সেই মহিলার নাম ইন্দ্রাকুমারী যিনি কর্মমাতণ্ডের বাসিন্দা।

ব্যাঙ্ক থেকে ঋণ নিয়েছিলেন মহিলা

এই পবন কুমার নামের ব্যক্তি ফিনান্স ব্যাঙ্কে চাকরি করেন, তার কাছ থেকেই এই মহিলা ইন্দ্রাকুমারী ঋণ নিয়েছিলেন কিছুদিন আগে। এই সময় থেকেই ইন্দ্রাকুমারীর প্রেমে পড়ে যান পবন কুমার। দুজনেই মোবাইলে ঘণ্টার পর ঘণ্টা কথা বলতেন সেই সময়। প্রায় ৫ মাস ধরে গোপনে দেখা সাক্ষাৎ চলত তাদের। ৪ ফেব্রুয়ারি নিজের স্বামীকে ছেড়ে পবন কুমারের সঙ্গে পালিয়ে বিয়ে করেন তিনি।

২০২২ সালে নকুল শর্মার সঙ্গে বিয়ে হয়েছিল ইন্দ্রাকুমারীর। জানা গিয়েছে নকুল শর্মা আদপে একজন মদ্যপ এবং তিনি তার স্ত্রীর উপরে খুবই অত্যাচার করতেন। মানসিক ও শারীরিকভাবে নির্যাতনের শিকার হয়ে একসময় বাধ্য হয়েই স্বামীর ঘর ছাড়েন তিনি। একসময় পশ্চিমবঙ্গের আসানসোলে দুজনে একত্রে দেখা করতে গিয়েছিলেন। সেখানে তারা একত্রে কিছুদিন ছিলেনও, তারপর দুজনে ফের জামুইতে ফিরে আসেন। এরপরে ১১ ফেব্রুয়ারি দুজনে মিলে মন্দিরে গিয়ে বিয়ে করে নেন।

এর আগে বরের অত্যাচারে অতিষ্ঠ হয়ে মন্দিরে বিয়ে করে নিতে দেখা গিয়েছিল দুই মহিলাকে। সংবাদমাধ্যমে তাঁরা জানিয়েছিলেন, আগের সংসার জীবনে একটুও শান্তি পাননি। মদ্যপানের আসক্তি ছিল তাঁদের স্বামীদের। সেই নিয়ে সংসারে শুধু অশান্তিই লেগে থাকত না, স্বামীদের হাতে মারও খেতে হতো। জীবন দুর্বিসহ হয়ে উঠেছিল তাঁদের। 

আরও পড়ুন: New Income Tax Bill: সংসদে পেশ হল নয়া আয়কর বিল, ট্যাক্সের খোল নলচে বদলে গেল ? জানুন ১০ বড় বিষয়

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Career Advice: হঠাৎ চাকরি চলে গিয়েছিল, AI-এর সাহায্য়ে ঘুরে দাঁড়ালেন যুবক, ১.৫ কোটি বেতনের নতুন কাজ বাগিয়ে নিলেন
হঠাৎ চাকরি চলে গিয়েছিল, AI-এর সাহায্য়ে ঘুরে দাঁড়ালেন যুবক, ১.৫ কোটি বেতনের নতুন কাজ বাগিয়ে নিলেন
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Viral News: রাত ২টোয় কাজল পরেন, লিপস্টিক লাগান স্ত্রী, ডিভোর্স চেয়ে মামলা স্বামীর, আদালত বলল…
রাত ২টোয় কাজল পরেন, লিপস্টিক লাগান স্ত্রী, ডিভোর্স চেয়ে মামলা স্বামীর, আদালত বলল…
Madhya Pradesh News: ১৫ বছরের সম্পর্ক! মালিকের মৃত্যু ‘মানতে’ পারেনি পোষ্য, শেষ যাত্রায় যা ঘটল...চোখে জল নেটপাড়ার
১৫ বছরের সম্পর্ক! মালিকের মৃত্যু ‘মানতে’ পারেনি পোষ্য, শেষ যাত্রায় যা ঘটল...চোখে জল নেটপাড়ার

ভিডিও

Kalyan Banerjee | বিক্ষোভ দেখানোর সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে টিপ্পনী প্রিয়ঙ্কা গান্ধীর
Blood Bank | ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে থানায় স্বাস্থ্য দফতরের নালিশ | ABP Ananda LIVE
Suvendu Adhikari | সল্টলেকে রাজ্য বিজেপির সদর দফতরে আজ ফের মুখ্যমন্ত্রীর জনতার দরবার
Birbhum News | মিনারের টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে গেল পুলিশ! তারপরই গ্রেফতার
Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
Embed widget