এক্সপ্লোর

Viral News:চুরি করতে এসে চুটিয়ে ঘুম, নাকডাকার শব্দে জাগলেন গৃহকর্ত্রী! অতঃপর...

Burglar Falls Asleep:চুরি করতে এসে চুরুটে টান, তার পর সুখনিদ্রা! নাকও ডাকছিল চোরবাবাজি। আর তাতেই গণ্ডগোল। নাকডাকার শব্দে জেগে গেলে বাড়ির মালকিন।

কলকাতা: চুরি করতে এসে চুরুটে টান, তার পর সুখনিদ্রা! নাকও ডাকছিল চোরবাবাজি (Burglar Sleeps In Homeowner's House)। আর তাতেই গণ্ডগোল। নাকডাকার (Burglar Snoring Awakens Homeowner) শব্দে জেগে গেলে বাড়ির মালকিন। ব্যস্...সোজা পুলিশে ফোন। হাতে হাতকড়া চোরের। গল্প ভাবছেন? মোটেও না। চিনের (china Funny Burglary) ইয়ুনান প্রদেশে এমনই ঘটনা ঘটেছে বলে দাবি হংকংয়ের একটি বিশিষ্ট দৈনিক। 

যা ঘটেছিল?
দৈনিকটির দাবি, চোরবাবাজি যে বাড়িতে এসেছিল, তার মালিকের পদবী 'ট্যাং'। ঘটনার রাতে শিশুসন্তানকে নিয়ে একরকম শুয়েই পড়েছিলেন গৃহকর্ত্রী তথা বাড়ির 'ট্যাং' পরিবারের মালকিন। হঠাৎ একটা আওয়াজে তাঁর তন্দ্রা ভেঙে যায়। প্রথমে ভেবেছিলেন, একদম লাগোয়া বাড়ি থেকে পড়শির নাকডাকার আওয়াজ আসছে। মিনিট চল্লিশেক পর বাচ্চার দুধের বোতল পরিষ্কার করতে গিয়ে খেয়াল করেন, আওয়াজটি যেন আরও বাড়ছে। খানিক অপেক্ষা করতেই স্পষ্ট বোঝেন, পাশের বাড়ি নয়, তাঁর বাড়িরই অন্য ঘর থেকে ওই আওয়াজ আসছে। চুপি চুপি গিয়ে আরও একটু বিষয়টি খতিয়ে দেখার চেষ্টা করেন তিনি। যা নজরে আসে, তাতে চোখ কপালে ওঠার জোগাড় 'মিসেস ট্যাং' -র। ওই ঘরের মেঝেয়, দিব্যি নাক ডাকিয়ে ঘুমোচ্ছে এক চোর। দ্রুত পরিবারের অন্যদের জানান বিষয়টি। পুলিশেও ফোন করেন। গ্রেফতার করা হয় চোরবাবাজিকে। পুলিশ সূত্রে জানা যায়, ধৃতের পদবী 'ইয়্যাং'। অতীতেও চুরির অভিযোগে জেলে গিয়েছিল সে। তদন্তে যা উঠে আসে, সেটি চিনা সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হতে সময় লাগেনি। জানা যায়, চুরি করতে ঢুকে বাড়ির লোকজনের গলার আওয়াজ পেয়েছিল 'ইয়্যাং'। তাই ওই ঘরটিতে কিছুক্ষণ লুকিয়ে থাকার ছক কষে সে। কিন্তু অপেক্ষার সময় তো এমনি এমনি কাটে না, অতএব চুরুট ভরসা! তাতে টান দিতেই কখন যে চোখদুটো লেগে গিয়েছিল, খেয়াল করেনি 'ইয়্যাং'। তার পর নাক ডাকা। ঘুম ভাঙতেই, সামনে পুলিশ।

সোশ্যাল মিডিয়ায় হইচই...
চিনের সোশ্য়াল মিডিয়ায় এই ঘুমকাতুরে চোরবাবাজিকে নিয়ে তুমুল রঙ্গ-রসিকতা চলেছে। এক ইউজার যেমন লেখেন, 'ভীষণ মজার ব্যাপার তো। চোরই পুলিশকে একেবারে দোরগোড়ায় নিয়ে চলে এসেছে। ' আর একজনের আবার টিপ্পনি, 'এতই যদি ক্লান্ত, তা হলে ওর 'ওভারটাইম' করা উচিত হয়নি।' কারও কটাক্ষ, 'ভাবছি, কোনও বাড়িতে ঢুকেও কিছু চুরি না করার ঠিক কী শাস্তি হতে পারে?'  আপাতত, চোরবাবাজি হাতে হাতকড়া। পাল্লা দিয়ে সোশ্যাল মিডিয়াতেও চলছে খোরাক।   

আরও পড়ুন:৩২ নয়, মুখের ভিতরে ৩৮টি দাঁত! গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়লেন এই ভারতীয় মহিলা

 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y

 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget