এক্সপ্লোর

Viral: ৩২ নয়, মুখের ভিতরে ৩৮টি দাঁত! গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়লেন এই ভারতীয় মহিলা

Guinness World Record: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অনুসারে, কল্পনা বালানের নিচের চোয়ালে চারটি অতিরিক্ত দাঁত এবং ওপরের চোয়ালে দুটি অতিরিক্ত দাঁত রয়েছে।

নয়া দিল্লি: সাধারণত একজন প্রাপ্তবয়স্ক মানুষের মুখে ৩২টি দাঁত থাকে। তবে ভারতের এক নারীর মুখে আছে ৩৮টি দাঁত। আর এই কারণে তিনি উঠে এসেছেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের (Guinness World Record) তালিকায়।            

প্রতিবেদনে বলা হয়, কল্পনা বালান নামে ওই নারীর মুখে সাধারণ প্রাপ্তবয়স্কদের থেকে ছয়টি দাঁত বেশি থাকায় তিনি বিশ্ব রেকর্ড গড়েছেন। তিনি জানান, কিশোর বয়সেই তার মুখে অতিরিক্ত দাঁতের উত্থান টের পান তিনি। কোনো ব্যথা অনুভব না হলেও খাবার খাওয়ার সময় কখনও কখনও সমস্যায় পড়তেন তিনি। বিশেষ করে ভেতরের দাঁতে খাবার আটকালে তা নিয়ে বিপত্তি পোহাতে হতো তার।                                                                                

এজন্য পরিবার তার অতিরিক্ত দাঁতগুলো অপসারণ করতে চেয়েছিল। তবে চিকিৎসক তাকে এগুলো বড় হওয়া পর্যন্ত অপেক্ষা করতে পরামর্শ দেন। পরবর্তীতে ওই দাঁত বড় হলেও তিনি আর অপসারণ করেননি। বিষয়টি সম্প্রতি জানাজানি হলে এটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের নজরে আসে। এরপর প্রক্রিয়া শেষে তার দাঁতকে স্বীকৃতি দেওয়া হয়।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অনুসারে, কল্পনা বালানের নিচের চোয়ালে চারটি অতিরিক্ত দাঁত এবং ওপরের চোয়ালে দুটি অতিরিক্ত দাঁত রয়েছে।

আরও পড়ুন, ভিডিও বানাতে গরুর সামনে তুমুল নাচ! গুঁতো খেয়ে উল্টে যুবতী

কল্পনা বলেন, “আমি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড খেতাব পেয়ে খুব খুশি। এটা আমার সারাজীবনের অর্জন।”ভবিষ্যতে কল্পনার এই রেকর্ড আরও বাড়তে পারে বলেও জানাচ্ছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ। তারা বলছে, ওই নারীর মুখে আরও দুটি দাঁত গজাচ্ছে। ওগুলো বড় হলে দাঁতের সংখ্যা বৃদ্ধি পাবে।

৪১টি দাঁত নিয়ে একই রেকর্ডধারী পুরুষ কানাডার ইভানো মেলোন। অতিরিক্ত দাঁত থাকাকে চিকিৎসার ভাষায় বলা “হাইপারডোনটিয়া” বা “পলিডোনটিয়া”। বিশ্বের জনসংখ্যার মাত্র ৩.৮% মানুষের মুখে স্বাভাবিকের থেকে বেশি দাঁত থাকে।

সেরা শিরোনাম

Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Viral Video: বাবাকে মারধরের অভিযোগ, থানায় অভিযোগ জানিয়েও মেলেনি সুরাহা! রাগে রেস্তোরাঁয় তাণ্ডব দুই বোনের, ভাইরাল CCTV
বাবাকে মারধরের অভিযোগ, থানায় অভিযোগ জানিয়েও মেলেনি সুরাহা! রাগে রেস্তোরাঁয় তাণ্ডব দুই বোনের, ভাইরাল CCTV
Diwali 2026: 'পাত্থর কা খেল', ভারতের সবচেয়ে 'ভয়ঙ্কর দীপাবলি', একে অন্যকে 'পাথর ছোড়ার মেলা' হয় কোথায় এবং কেন
'পাত্থর কা খেল', ভারতের সবচেয়ে 'ভয়ঙ্কর দীপাবলি', একে অন্যকে 'পাথর ছোড়ার মেলা' হয় কোথায় এবং কেন
Viral Video: পুজোর রিকশা সফরের পর এবার গাড়িতে গান! ফের ভাইরাল কলকাতার সেই দম্পতি, নজর কাড়ল খুদের কাণ্ড
পুজোর রিকশা সফরের পর এবার গাড়িতে গান! ফের ভাইরাল কলকাতার সেই দম্পতি, নজর কাড়ল খুদের কাণ্ড

ভিডিও

Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget