এক্সপ্লোর

Christmas 2023: কোথায় রয়েছে সে? এক ক্লিকেই নজরে সব গতিবিধি? আপনি দেখতে পারবেন?

Santa Claus: শিশুদের জন্য়ই এক ব্যবস্থা। এই ট্র্যাকার শুরু হওয়ার পিছনে রয়েছে ভারী সুন্দর একটি গল্প।

কলকাতা: পশ্চিমী দুনিয়ার ছোঁয়া বহুদিন আগেই লেগেছে ভারতে। ক্রিস্টমাস (Christmas) তাই ভারতের শিশুদের একটি বড় অংশের কাছেও ইচ্ছেপূরণের দিন। রাতের বেলায় ছোট্ট মোজা ঝোলানো থেকে সকালে ঘুম থেকে উঠেই বালিশের তলা হাতড়ানো- ছোট্ট থেকে এমন অভ্যাস অনেকেরই রয়েছে।

কিন্তু শুধুই কি অপেক্ষা? সান্তা বুড়ো কখন কোথায় চরকিপাক খাচ্ছে তা কি দেখা যাবে না? যদি বলা হয় সম্ভব?

এমনই একটি কাজ করে NORAD. এটি আমেরিকা (America) ও কানাডা (Canada) সেনার যৌথ একটি সংস্থা। কয়েক দশক ধরেই তারা এই কাজ করে আসছে। ক্রিস্টমাসের সময় নিয়ম করে এই ট্র্যাকিং নাকি হয়ে থাকে। এই পুরোটাই শিশুদের খুশির জন্য।

https://www.noradsanta.org/ - এই ওয়েবসাইট খোঁজ দেয় সান্তাক্লজের। এটি একটি 3D ইন্টাব়্যাক্টিভ ওয়েবসাইট। সান্তাক্লজ কখন কোথায় তাঁর উপহারের ডালি নিয়ে পৌঁচ্ছছে তার যাবতীয় আপডেট দেওয়া হয় এখানে। গোটাটাই থ্রি-ডি ম্যাপের মাধ্যমে। বলাই বাহুল্য যে গোটাটাই কাল্পনিক। এই ডেলিভারি রুটে যে যে শহর পড়ে, সেই শহরগুলির ব্যাপারে জানারও সুযোগ থাকে। ক্লিক করলেই খুলে যায় যাবতীয় তথ্যের পেজ।

শুরুর গল্পটা মন ছুঁয়ে যায়...
NORAD বা North American Aerospace Defense Command- ১৯৫৫ সাল থেকে এই কাজ শুরু করেছিল। কিন্তু সেনা কেন এমন কাজ শুরু করল? এর পিছনে রয়েছে অবাক করার মতো গল্প। সংবাদ সংস্থা অনুযায়ী, সেই সময় কলোরাডোর একটি খবরের কাগজে একটি বিজ্ঞাপন বেরোয়, সান্তাক্লজ কোথায় রয়েছে তা যাতে শিশুরা জানতে পারে, সেই কারণেই ওই ফোন নম্বর দেওয়া হয়েছিল। কিন্তু কোনও একটি ভুলবশত ফোন যাচ্ছিল সেনার দফতরে। শিশুদের মন যাতে না ভাঙে তার জন্য একটি সিদ্ধান্ত নিয়েছিলেন NORAD-এর তৎকালীন ডিরেক্টর অফ অপারেশন কর্নেল হ্যারি শ্যুপ (Colonel Harry Shoup)। একটি ট্র্যাকার সাজিয়ে শিশুদের প্রশ্নের জবাব দেওয়া শুরু করেন তাঁর দফতরের কর্মীরা।

তারপর থেকে এখনও এই ধারা বজায় রেখেছ NORAD. ক্রিস্টমাসের (Christmas 2023) সময় অস্থায়ী কল সেন্টার তৈরি করা হয় শিশুদের প্রশ্নবাণ সামলানোর জন্য। 

গুগলের তরফে এমনই Santa Tracker-এর ব্যবস্থাও রয়েছে। সেখানে রয়েছে ইন্ট্যাব়্যাক্টিভ গেমের ব্যবস্থাও। মিলবে https://santatracker.google.com/ এই ওয়েবসাইটে।

আরও পড়ুন: এই গ্রামে ভূতের সঙ্গে দেখা করতে যান সকলে! বিশ্বের সবচেয়ে ভুতুড়ে জায়গা এটিই!

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bank of America : কর্মীদের ওজন কমাতে ২৩৫৭ কোটি টাকা খরচ করল এই ব্যাঙ্ক, বেতন কত দেয় ?
কর্মীদের ওজন কমাতে ২৩৫৭ কোটি টাকা খরচ করল এই ব্যাঙ্ক, বেতন কত দেয় ?
Viral News: বৃদ্ধাশ্রমেই শেষ বাবা, শেষকৃত্যে আসার সময় হল না তিন মেয়ের কারও, ভিডিও কলে হাজিরা দিলেন, ৫১০০ টাকা দিয়েই ক্ষান্ত
বৃদ্ধাশ্রমেই শেষ বাবা, শেষকৃত্যে আসার সময় হল না তিন মেয়ের কারও, ভিডিও কলে হাজিরা দিলেন, ৫১০০ টাকা দিয়েই ক্ষান্ত
Viral Video: মুখে শাহরুখ খানের ছবির গান, ভারতীয় জওয়ানদের সঙ্গে গলা মেলালেন চিনা সৈনিকরাও? ভিডিও ভাইরাল
মুখে শাহরুখ খানের ছবির গান, ভারতীয় জওয়ানদের সঙ্গে গলা মেলালেন চিনা সৈনিকরাও? ভিডিও ভাইরাল
Career Advice: হঠাৎ চাকরি চলে গিয়েছিল, AI-এর সাহায্য়ে ঘুরে দাঁড়ালেন যুবক, ১.৫ কোটি বেতনের নতুন কাজ বাগিয়ে নিলেন
হঠাৎ চাকরি চলে গিয়েছিল, AI-এর সাহায্য়ে ঘুরে দাঁড়ালেন যুবক, ১.৫ কোটি বেতনের নতুন কাজ বাগিয়ে নিলেন

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget