এক্সপ্লোর

Viral Video: আন্ডারপাসে গলা অবধি জলে আটকে গেল গাড়ি! জীবন বাজি রেখে যাত্রীদের প্রাণ বাঁচালেন পুলিশ অফিসার!

ভাইরাল ভিডিওতে দেখা যায়, একজন ট্রাফিক পুলিশ ব্যতিক্রমী সাহস দেখিয়ে একটি গলা অবধি জলমগ্ন আন্ডারপাসের নীচে গাড়িতে আটকে পড়া একটি পরিবারকে উদ্ধার করে।

নয়া দিল্লি: বুধবার দু'ঘন্টারও বেশি সময় ধরে ভারী বৃষ্টিপাতের ফলে মথুরা একাংশ জলমগ্ন হয়ে পড়ে। যার জেরে স্তব্ধ হয়ে যায় শহরের একাধিক জায়গা। রাস্তায় বেরিয়ে মাঝ রাস্তাতে আটকে পড়েন অনেকেই। এরই মধ্যে একটি ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে, জলে আটকে পরা যাত্রীদের নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে প্রাণে বাঁচালেন এক যাত্রী।                              

ভাইরাল ভিডিওতে দেখা যায়, একজন ট্রাফিক পুলিশ ব্যতিক্রমী সাহস দেখিয়ে একটি গলা অবধি জলমগ্ন আন্ডারপাসের নীচে গাড়িতে আটকে পড়া একটি পরিবারকে উদ্ধার করে। মথুরা পুলিশের প্রধান রিজার্ভ (ট্রাফিক) কুলদীপ মালিক যখন ঘটনাস্থলে পৌঁছন, তখন গাড়িটি প্রায় জলের নিচে অদৃশ্য হয়ে গিয়েছিল। জল যখন তার গলা পর্যন্ত উঠে যাচ্ছিল। এই দৃশ্য দেখে ট্রাফিক পুলিশ আর দ্বিতীয়বার ভাবেনি। ওই ঘোলা জলেই ঝাঁপিয়ে পড়েন তিনি। এরপর আটকে পড়া দুই যাত্রীকে নিরাপদে বের করতে সক্ষম হন। পুলিশের এই কীর্তিতে একটি মর্মান্তিক প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছিল। 

সোশাল মিডিয়া এক্স-এর একটি পোস্টে, উত্তরপ্রদেশের পুলিশ পোস্ট করেছে এই ভিডিওটি দিয়ে। সেখানে তারা লিখেছে, "গলা পর্যন্ত জল, তবুও সাহস অটল।" চাপের মুখে পুলিশের এইরূপ দ্রুত প্রতিক্রিয়া এবং শান্ত মনোভাব জনসেবার এক উজ্জ্বল উদাহরণ হিসেবে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। তার এই কাণ্ড #UPPCares-এর সর্বোত্তম মনোভাবকে প্রতিফলিত করে। উদ্ধারের এই ভিডিও ভাইরাল হয়ে গেছে। সেখানেই সকলেই এই অফিসারের প্রশংসায় পঞ্চমুখ।   

বুধবার অবিরাম বৃষ্টিতে মথুরার বিভিন্ন অংশে জল জমার খবর পাওয়া গেছে। ন্যাশনাল হাইওয়ে থেকে শুরু করে অলিগলি পর্যন্ত, সবই কার্যত জলের তলায়। সেই জলেই একাধিক যানবাহন আটকা পড়ে যায়। যান চলাচল বন্ধ হয়ে যায় এবং ঘণ্টার পর ঘণ্টা ধরে দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হয়।

এই ঘটনায় মথুরার বাসিন্দারা পুরসভাকেই দুষেছেন। ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁদের অভিযোগ যে একাধিক জায়গায় নিকাশি ব্যবস্থা ঠিক নেই। সঠিকভাবে পরিষ্কার করা হয়নি - যার ফলে জল রাস্তায় এমনভাবে আবদ্ধ হয়ে গেছে। 

সেরা শিরোনাম

Viral Video: বাবাকে মারধরের অভিযোগ, থানায় অভিযোগ জানিয়েও মেলেনি সুরাহা! রাগে রেস্তোরাঁয় তাণ্ডব দুই বোনের, ভাইরাল CCTV
বাবাকে মারধরের অভিযোগ, থানায় অভিযোগ জানিয়েও মেলেনি সুরাহা! রাগে রেস্তোরাঁয় তাণ্ডব দুই বোনের, ভাইরাল CCTV
Diwali 2026: 'পাত্থর কা খেল', ভারতের সবচেয়ে 'ভয়ঙ্কর দীপাবলি', একে অন্যকে 'পাথর ছোড়ার মেলা' হয় কোথায় এবং কেন
'পাত্থর কা খেল', ভারতের সবচেয়ে 'ভয়ঙ্কর দীপাবলি', একে অন্যকে 'পাথর ছোড়ার মেলা' হয় কোথায় এবং কেন
Viral Video: পুজোর রিকশা সফরের পর এবার গাড়িতে গান! ফের ভাইরাল কলকাতার সেই দম্পতি, নজর কাড়ল খুদের কাণ্ড
পুজোর রিকশা সফরের পর এবার গাড়িতে গান! ফের ভাইরাল কলকাতার সেই দম্পতি, নজর কাড়ল খুদের কাণ্ড
Delhi News: প্রস্তুতি নিয়েছিলেন UPSC- র, গিয়েছিলেন অমিতাভের 'KBC'- তেও, শেষ পর্যন্ত গ্রেফতার চুরির দায়ে
প্রস্তুতি নিয়েছিলেন UPSC- র, গিয়েছিলেন অমিতাভের 'KBC'- তেও, শেষ পর্যন্ত গ্রেফতার চুরির দায়ে

ভিডিও

Suvendu Adhikari:
BJP News | নেতাজি ইন্ডোরে হনুমান চালিশা পাঠ। হিন্দু ঐক্যের ডাক Samik Bhattacharya-র
Abhisekh News |
Samik Bhattacharya | পানিহাটিকাণ্ডে ২দিন পার, এখনও গ্রেফতারি শূন্য!এই বিষয়ে কী বললেন শমীক ভট্টাচার্য
Kartik Maharaj News | বেলডাঙায় ভারত সেবাশ্রম সঙ্ঘের জগদ্ধাত্রী পুজোয় কী বললেন কার্তিক মহারাজ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sonia Gandhi Memoir: ‘মুখটা আর দেখতে পাব না? চোখ দু’টো…ডাক্তার বললেন, কিচ্ছু অক্ষত নেই’, রাজীব গাঁধীকে শেষবার দেখতে চেয়েছিলেন সনিয়া গাঁধী
‘মুখটা আর দেখতে পাব না? চোখ দু’টো…ডাক্তার বললেন, কিচ্ছু অক্ষত নেই’, রাজীব গাঁধীকে শেষবার দেখতে চেয়েছিলেন সনিয়া গাঁধী
TMC News: ‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
Govt Schemes Rate : PPF, সুকন্যা সমৃদ্ধি না KVP ? কোন সরকারি স্কিমে এখন দিচ্ছে সবথেকে বেশি সুদ, জেনে নিন শেষ রেট   
PPF, সুকন্যা সমৃদ্ধি না KVP ? কোন সরকারি স্কিমে এখন দিচ্ছে সবথেকে বেশি সুদ, জেনে নিন শেষ রেট   
Calcutta Medical College: চোরবাগানকাণ্ডে অব্যবস্থা নিয়ে মুখ খুলেছিলেন, শোকজ করা হল মেডিক্যাল কলেজের ৮ ইন্টার্ন ডাক্তারকে
চোরবাগানকাণ্ডে অব্যবস্থা নিয়ে মুখ খুলেছিলেন, শোকজ করা হল মেডিক্যাল কলেজের ৮ ইন্টার্ন ডাক্তারকে
Weather Update : টানা তিন দিন কলকাতায় দুর্যোগ? আকভানের প্রভাবে পিছিয়ে গেল শীত? বড় আপডেট
টানা তিন দিন কলকাতায় দুর্যোগ? আকভানের প্রভাবে পিছিয়ে গেল শীত? বড় আপডেট
November Astrology : টাকা থেকে গয়না, চাকরি থেকে ব্যবসা, ভাগ্যের পথ ঝকঝকে ৬ রাশির, নভেম্বর শেষেই কেল্লাফতে
টাকা থেকে গয়না, চাকরি থেকে ব্যবসা, ভাগ্যের পথ ঝকঝকে ৬ রাশির, নভেম্বর শেষেই কেল্লাফতে
Tech CEO: Mark Zuckerberg বা Elon Musk-র পর কে? এনভিডিয়ার Jensen Huang-র বিদায়ের পর প্রশ্ন উঠছে উত্তরাধিকার নিয়ে
Mark Zuckerberg বা Elon Musk-র পর কে? এনভিডিয়ার Jensen Huang-র বিদায়ের পর প্রশ্ন উঠছে উত্তরাধিকার নিয়ে
ASI Arrested: অ্যান্টি-করাপশন ব্রাঞ্চের হাতে গ্রেফতার চন্দ্রকোণা থানার ASI, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
অ্যান্টি-করাপশন ব্রাঞ্চের হাতে গ্রেফতার চন্দ্রকোণা থানার ASI, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
Embed widget