এক্সপ্লোর

Viral News:ইডলি অর্ডার করে বছরে ৬ লক্ষ টাকা খরচ হায়দরাবাদের বাসিন্দার, জানাল সুইগি

Swiggy Survey:ইডলি অর্ডার করে এক বছরে ৬ লক্ষ টাকা খরচ করেছেন হায়দরাবাদের এক সুইগি-ব্যবহারকারী, 'ওয়ার্ল্ড ইডলি ডে' উপলক্ষ্যে তাক লাগানো তথ্য সামনে আনল এই অনলাইন ফুড ডেলিভারি অ্যাপ।

নয়াদিল্লি: ইডলি (Idli) অর্ডার করে এক বছরে ৬ লক্ষ টাকা খরচ করেছেন হায়দরাবাদের (Hyderabad) এক সুইগি-ব্যবহারকারী (Swiggy User), 'ওয়ার্ল্ড ইডলি ডে' (World Idi Day) উপলক্ষ্যে তাক লাগানো তথ্য সামনে আনল এই অনলাইন ফুড ডেলিভারি অ্যাপ। ওই ব্যক্তি সম্পর্কে আরও কিছু তথ্য জানিয়েছে সুইগি। যেমন ধরুন, গত এক বছরে মোট ৮ হাজার ৪২৮ প্লেট ইডলি অর্ডার করেছিলেন হায়দরাবাদের ওই বাসিন্দা। অবশ্য একার জন্য নয়, বন্ধু ও পরিবার মিলিয়ে সকলের জন্যই এই খাবার অর্ডার করতেন তিনি। হায়দরাবাদে থাকাকালীন তো বটেই, চেন্নাই ও বেঙ্গালুরুতে সফরের সময়ও ইডলি অর্ডার দিয়েছেন, এমনই জানায় সুইগি।

আর কী?
ওই অনলাইন ফুড ডেলিভারি অ্যাপ যে তথ্য দিয়েছে, তাতে অনেকেই অবাক হয়ে গিয়েছেন। 'ওয়ার্ল্ড ইডলি ডি' উপলক্ষ্যে সুইগি জানায়, গত বছর ৩০ মার্চ থেকে এই বছর ২৫ মার্চ পর্যন্ত ৩ কোটি ৩০ লক্ষ প্লেট ইডলি সরবরাহ করেছে তারা। তাদের দাবি, আদতে দক্ষিণ ভারতের ব্রেকফাস্টের জনপ্রিয় এই পদ যে দ্রুত বিভিন্ন জায়গাতেই জনপ্রিয়তা পাচ্ছে, সেটি এই পরিসংখ্য়ান থেকেই অনেকটা স্পষ্ট। ইডলি অর্ডারের নিরিখে দেশের যে তিনটি শহর সকলের উপরে তারা হল, বেঙ্গালুরু, হায়দরাবাদ এবং চেন্নাই। তবে এই শহরগুলির প্রায় ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে দিল্লি, কলকাতা, কোচি, কোয়েম্বত্তুর, পুনে, বিশাখাপত্তনম। অর্থাৎ জোরাল লড়াই। 

তথ্যে চমক..
সুইগির দাবি, সকাল ৮টা থেকে সকাল ১০টার মধ্যেই সবথেকে বেশি ইডলির অর্ডার এসেছে। তবে চেন্নাই, হায়দরাবাদ, বেঙ্গালুরু, কোয়েম্বত্তুর এবং মুম্বইয়ের মতো শহরে রাতেও ইডলি খাওয়ার চল রয়েছে। অন্তত তেমনই স্পষ্ট সুইগির অর্ডার-পরিসংখ্যান থেকে। তবে বিভিন্ন ধরনের ইডলির মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় একেবারে সাবেকি ইডলি। অন্য দিকে, বেঙ্গালুরুর মানুষ রাভা ইডলি খেতে ভীষণ ভালোবাসেন। তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ এবং তেলঙ্গানার শহরগুলিতে আবার ঘি/নেই করম পোড়ি ইডলি বেশি জনপ্রিয়। অল্প কথায় যদি ছবিটা তুলে ধরতে হয়, তা হলে ব্রেকফাস্ট বা প্রাতঃরাশের প্রয়োজনীয় পদ হিসেবে 'মশলা দোসা'-এই সকলের উপরে। ইডলি রয়েছে দ্বিতীয় স্থানে। তবে শুধু এই পদ নয়, ভোজনরসিকরা সাম্বার, নারকেল চাটনি, করমপুরি, মেদু বড়ার মতো খাবারও সমানতালে অর্ডার করেছেন গত এক বছরে। চা-কফিও বাদ যায়নি। ইডলি অর্ডারের নিরিখে কোন পাঁচটি রেস্তোরাঁ সবচেয়ে জনপ্রিয়, সেই তালিকাও প্রকাশ করেছে সুইগি। সব মিলিয়ে জনপ্রিয়তা তুঙ্গে এই খাবারের।

আরও পড়ুন:দুর্নীতি প্রসঙ্গে তাঁর নাম অভিষেকের গলায়, 'হাতে তৈরি', বললেন পার্থ!

সেরা শিরোনাম

Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget