এক্সপ্লোর

Toughest Exams: ১, ২, ৩ ... বিশ্বের সবথেকে কঠিন পরীক্ষায় ফার্স্ট, সেকেন্ড, থার্ড কোনগুলি, জানেন কি ?

Toughest Exam of World: পরীক্ষার নাম শুনলেই গায়ে জ্বর আসে। জানেন বিশ্বের মধ্যে সবথেকে কঠিন পরীক্ষাগুলির তালিকায় রয়েছে ভারতেরও দুটি পরীক্ষা। কী কী সেই পরীক্ষা ?

Exam List: পরীক্ষার নাম শুনলেই জ্বর আসে অনেকের। যখন থেকে পড়াশোনা শুরু করেছেন, তবে থেকেই কত যে পরীক্ষা দিতে হয়েছে তার ইয়ত্তা নেই। পরীক্ষা আসলেই অনেকের রক্তচাপ বেড়ে যায়। কিন্তু শুনলে অবাক হবেন আমাদের স্কুল-কলেজে যে পরীক্ষা (Toughest Exams) দিয়েছেন আপনি, সেটা যত না কঠিন পৃথিবীর কিছু কিছু দেশে এমন কিছু পরীক্ষা আছে যা আরও কঠিন। বলা হয় এই সব পরীক্ষায় নাকি ৯০ শতাংশ পরীক্ষার্থী পাশ করতেই পারেন না। দেবেন নাকি এই পরীক্ষা ?

সাধারণত পরীক্ষা কতটা কঠিন তা নির্ভর করে সেই পরীক্ষার পাঠক্রম, প্রস্তুতির জন্য প্রয়োজনীয় সময় এবং পাশের হারের উপর। আর সেই দিক থেকে পৃথিবীর অন্যতম কঠিন পরীক্ষাগুলির (Toughest Exams) মধ্যে ভারতের কিছু পরীক্ষাও আছে। জানলে অবাক হবেন, বিশ্বের মধ্যে চিনের গাওকাও (Gao Kao Exam) পরীক্ষা রয়েছে তালিকার শীর্ষে। মূলত এই পরীক্ষা নেওয়া হয় দেশের এলিট কলেজগুলিতে স্নাতক স্তরে ভর্তি হওয়ার জন্য। গাওকাও পরীক্ষা দিতে হয় প্রায় ৯ ঘণ্টা ধরে। ১৮ বছর না হলে এই পরীক্ষায় বসা যায় না, আর তাঁর জন্য প্রস্তুতি নিতে হয় প্রায় ১২ বছর ধরে। ইউরোপিয়ান ও আমেরিকান কলেজগুলিতে ভর্তির জন্য এই পরীক্ষায় বসতে হয়।

কঠিনতম পরীক্ষার তালিকায় দ্বিতীয় স্থানেই আছে ভারতের আইআইটি জেইই (IIT-JEE) পরীক্ষা। অর্থাৎ ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য ভারতের যে সমস্ত ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (IIT) আছে, সেখানকার প্রবেশিকা পরীক্ষা অন্যতম কঠিন পরীক্ষা। প্রতি বছর হাজার হাজার পরীক্ষার্থী এই পরীক্ষায় বসেন, কিন্তু এতে পাশের হার খুবই কম।

তৃতীয় স্থানেই রয়েছে আরেকটি জনপ্রিয় পরীক্ষা। ইউপিএসসি (UPSC)। দেশের আইএএস, আইপিএস হতে চান যে সমস্ত পরীক্ষার্থীরা, তাঁদের কাছে এই ইউপিএসসি পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ। সিভিল সার্ভিস পরীক্ষায় প্রতি বছর ৫ লক্ষ পরীক্ষার্থীর মধ্যে মাত্র ১০০০ জন পাশ করেন।

কঠিন বলে কঠিন ! মেনসা (MENSA) পরীক্ষার নাম শুনেছেন ? পৃথিবীর সবথেকে প্রাচীন পরীক্ষা এটি। মূলত আইকিউ যাচাই করা হয় এই পরীক্ষার মাধ্যমে। ৯৮ শতাংশ মানুষ যাদের আইকিউ সাধারণের থেকে অনেক বেশি, বুদ্ধিমান, যুক্তিবোধসম্পন্ন মানুষেরাই কেবল এই পরীক্ষায় পাশ করেন।

এই তালিকায় এর পরেই আসে CFA পরীক্ষার নাম। এর পুরো নাম চার্টার্ড ফাইনান্সিয়াল অ্যানালিস্ট পরীক্ষা। প্রতি বছর প্রায় ১ লক্ষ পরীক্ষার্থী এই পরীক্ষায় বসেন। মূলত ফিনান্স প্রফেশনালদের জন্য এই পরীক্ষা নেওয়া হয়। চার বছর এই পেশার সঙ্গে যুক্ত থাকলে এই সিএফএ ডিগ্রি পাওয়া যায়।

আরও পড়ুন: Largest Aquariums: চোখের সামনে ঘুরে বেড়াবে বিশাল মাছেরা ! জানেন কোন কোন দেশে আছে এমন বৃহদাকার অ্যাকোয়ারিয়াম ?

সেরা শিরোনাম

Diwali 2026: 'পাত্থর কা খেল', ভারতের সবচেয়ে 'ভয়ঙ্কর দীপাবলি', একে অন্যকে 'পাথর ছোড়ার মেলা' হয় কোথায় এবং কেন
'পাত্থর কা খেল', ভারতের সবচেয়ে 'ভয়ঙ্কর দীপাবলি', একে অন্যকে 'পাথর ছোড়ার মেলা' হয় কোথায় এবং কেন
Viral Video: পুজোর রিকশা সফরের পর এবার গাড়িতে গান! ফের ভাইরাল কলকাতার সেই দম্পতি, নজর কাড়ল খুদের কাণ্ড
পুজোর রিকশা সফরের পর এবার গাড়িতে গান! ফের ভাইরাল কলকাতার সেই দম্পতি, নজর কাড়ল খুদের কাণ্ড
Delhi News: প্রস্তুতি নিয়েছিলেন UPSC- র, গিয়েছিলেন অমিতাভের 'KBC'- তেও, শেষ পর্যন্ত গ্রেফতার চুরির দায়ে
প্রস্তুতি নিয়েছিলেন UPSC- র, গিয়েছিলেন অমিতাভের 'KBC'- তেও, শেষ পর্যন্ত গ্রেফতার চুরির দায়ে
Viral Video: ফার্স্ট AC-তেও নিরাপত্তা নেই! ট্রেনের বন্ধ কামরা থেকে কয়েক লক্ষ টাকার গয়না-টাকা চুরি, মহিলার ভিডিও ভাইরাল
ফার্স্ট AC-তেও নিরাপত্তা নেই! ট্রেনের বন্ধ কামরা থেকে কয়েক লক্ষ টাকার গয়না-টাকা চুরি, মহিলার ভিডিও ভাইরাল

ভিডিও

Suvendu Adhikari |
Weather News | আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা | ABP Ananda LIVE
Bhatar News | ভাতারে নাবালিকাকে নির্যাতনের অভিযোগ , গ্রেফতার অভিযুক্ত | ABP Ananda LIVE
Narendra Modi: ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে ফোনে কথা প্রধানমন্ত্রীর
Suspend Police: মুখ্যমন্ত্রীকে নিয়ে অবমাননাকর মন্তব্য, সাসপেন্ড পুলিশকর্মী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশংসা শুভেন্দু অধিকারীর, বললেন, 'সিপিএম দলটা খারাপ ছিল', বিমান বসুর কথাও শোনা গেল তাঁর মুখে
বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশংসা শুভেন্দু অধিকারীর, বললেন, 'সিপিএম দলটা খারাপ ছিল', বিমান বসুর কথাও শোনা গেল তাঁর মুখে
Sonia Gandhi: ‘ভারতই আমার ঘর, সন্তানদেরও ঘর’, রাজীবকে হারিয়ে কেন ইতালিতে ফিরে যাননি সনিয়া? বুকের ভিতর জমে থাকা যন্ত্রণার কথা জানালেন আত্মজীবনীতে
‘ভারতই আমার ঘর, সন্তানদেরও ঘর’, রাজীবকে হারিয়ে কেন ইতালিতে ফিরে যাননি সনিয়া? বুকের ভিতর জমে থাকা যন্ত্রণার কথা জানালেন আত্মজীবনীতে
Weather Update: আজ থেকে আবহাওয়ার বড় বদল, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে তুষারপাতের পূর্বাভাস! বাংলার জন্য কী সতর্কতা?
আজ থেকে আবহাওয়ার বড় বদল, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে তুষারপাতের পূর্বাভাস! বাংলার জন্য কী সতর্কতা?
Japan Typhoon Alert: জাপানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন! ঘণ্টায় ২১৬ কিমি বেগে ঝোড়ো হাওয়া, ৬ মিটার উঁচু ঢেউয়ের আশঙ্কা
জাপানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন! ঘণ্টায় ২১৬ কিমি বেগে ঝোড়ো হাওয়া, ৬ মিটার উঁচু ঢেউয়ের আশঙ্কা
NASA: মহাকাশ থেকে ধরা পড়ল ভয়াবহ ছবি! ভারত-পাকিস্তানের আকাশ ঢেকেছে বিষাক্ত ধোঁয়াশায়, নাসার স্যাটেলাইটে উদ্বেগজনক দৃশ্য
মহাকাশ থেকে ধরা পড়ল ভয়াবহ ছবি! ভারত-পাকিস্তানের আকাশ ঢেকেছে বিষাক্ত ধোঁয়াশায়, নাসার স্যাটেলাইটে উদ্বেগজনক দৃশ্য
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
Embed widget