এক্সপ্লোর

Viral News: বসকে হোয়াটসঅ্যাপ সম্ভাষণে 'হেয়', তোলপাড় নেটদুনিয়া

WhatsApp Greeting Causing Rebuke: হোয়াটসঅ্যাপে তাঁকে হে (hey) সম্ভাষণ করায় কর্মীকে পেশাদারিত্বের কথা মনে করালেন বস। দুপক্ষের কথোপকথনের স্ক্রিনশট ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

নয়াদিল্লি: নমস্কার নাকি হ্যালো (hello) নাকি হে ডুড (hey dude)? পরিচিত কারও সঙ্গে হঠাৎ দেখা হলে কী ভাবে কথা শুরু করেন? আগে যদি এ নিয়ে ভেবে না থাকেন তা হলে এবার ভাবুন। কারণ নামে না হলেও সম্ভাষণে অনেক কিছু এসে যায়। অন্তত তেমনই অভিজ্ঞতা শ্রেয়সের।
কে শ্রেয়স? সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলে বুঝতে পারবেন, ইনি আদতে একজন ছাপোষা চাকুরিজীবী। তবে তাঁর একটি হোয়াটসঅ্যাপ (whatsapp) স্ক্রিনশট ঘিরে তোলপাড় পড়ে গিয়েছে নেটদুনিয়ায়। বসের (boss) সঙ্গে কথোপকথনের (whatsapp chat) একটি স্ক্রিনশট দিয়েছেন শ্রেয়স। সেখান থেকেই শোরগোল।

কী করেছেন শ্রেয়স?

আসলে বস হোয়াটসঅ্যাপে শ্রেয়সকে একটি প্রশ্ন করেছিলেন। জবাবে তিনি বলেন, 'না, এখনও হয়নি।'আপাতভাবে সাধারণ কথাবার্তা। কিন্তু 'দোষের মধ্যে দোষ' বলতে একটাই শ্রেয়সের। বসকে তিনি 'hey' বলে কথা শুরু করেছিলেন। এই'hey'-তেই হেয় অনুভব করেন বস। পেশাদার কথাবার্তায় কীরকম সম্ভাষণ ব্যবহার হওয়া উচিত সেই নিয়েও বড়সড় বক্তব্য রাখেন তিনি। dude, man, এই সব কথা নৈব নৈব চ! বড়জোর 'হ্যালো', 'হাই দেয়ার'(hi there) ব্যবহার করা যেতে পারে। 
শ্রেয়সও ছাড়েননি। বলেছেন, হোয়াটসঅ্যাপে কথাবার্তাকে তিনি পেশাদার কথা বলে ধরতে চাননি। তাই সম্বোধনেও সেই আঁটোসাঁটো ব্যাপারটি রাখেননি। বসের পাল্টা, 'হোয়াটঅ্যাপ এখন আর ব্যক্তিগত পরিসর নয়। তবে আপনার উপর আমার ব্যক্তিগত ধ্যানধারণা চাপাচ্ছি না। আপনি বুঝলে ভালো, না হলে কখনও না কখনও বুঝেই যাবেন।'
কথাবার্তার এই স্ক্রিনশটটিই রেডিট-এ পোস্ট করেন শ্রেয়স। তার পর থেকে তীব্র আলোচনা সোশ্যাল মিডিয়ায়। কোন সম্ভাষণে কতটা পেশাদারিত্ব বোঝা যায়, 'hey' ব্যবহারে আপত্তি কেন, যুক্তি-পাল্টা যুক্তিতে তুফান ওঠে। শ্রেয়সের পক্ষে অনেকেই অনেক কিছু লেখেন, কারও কারও আবার বক্তব্য পেশাদারিত্বের দুনিয়ায় কিছু কথা না ব্যবহার করাই শ্রেয়। অনেকে আবার এর মাঝামাঝি একটা রাস্তা বেছে নেওয়ার পক্ষে সওয়াল করেন। সব মিলিয়ে ভাইরাল পোস্ট, তর্কও তুঙ্গে।

'কুল স্যর'-এ শাস্তিমূলক পোস্টিং
 
দেখেশুনে আর্টিকল-ফিফটিন ছবিতে আয়ুষ্মান খুরানার সেই সংলাপ মনে পড়েছে কারও কারও। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রশ্নের জবাবে, 'কুল স্যর' বলেছিলেন ছবির নায়ক। ধারণা ছিল, আমলাসুলভ মেজাজের বাইরে শব্দবন্ধের ব্যবহার করাতেই তাঁকে পানিশমেন্ট পোস্টিং দেওয়া হয় গ্রামে। 
বাস্তবের শ্রেয়সের কী হল? জানা যায়নি।  

আরও পড়ুন:বাংলায় আমাদের কর্মীরা খুন হচ্ছেন', এবার মোদির মুখেও 'বাংলার সন্ত্রাস'!

সেরা শিরোনাম

Viral Video: ৩০০ কেজি গুটখা নিয়ে পালাচ্ছিল পাচারকারীরা, লাফিয়ে গাড়ির ছাদে চড়ে সন্দেহভাজনদের ধরল পুলিশ
৩০০ কেজি গুটখা নিয়ে পালাচ্ছিল পাচারকারীরা, লাফিয়ে গাড়ির ছাদে চড়ে সন্দেহভাজনদের ধরল পুলিশ
Viral News: রিলস-ভিডিওতে টাকাপয়সা-গয়না নিয়ে দেখনদারি, ইউটিউবারের বাড়ি থেকে চুরি গেল প্রায় ১ কোটি টাকার জিনিস
রিলস-ভিডিওতে টাকাপয়সা-গয়না নিয়ে দেখনদারি, ইউটিউবারের বাড়ি থেকে চুরি গেল প্রায় ১ কোটি টাকার জিনিস
Russia-Ukraine War: রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ লড়বে যন্ত্রমানব! রোবট আর্মি আনছে ইউক্রেন, একঝলক দেখেই তাজ্জব গোটা দুনিয়া
রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ লড়বে যন্ত্রমানব! রোবট আর্মি আনছে ইউক্রেন, একঝলক দেখেই তাজ্জব গোটা দুনিয়া
Viral News: বোতল সাফ! মদ খেয়ে 'নেশায় কাবু' বাঁদর, দোকানে ঢুকে এ কী করল ? বাঁদরামির ভিডিও ভাইরাল
বোতল সাফ! মদ খেয়ে 'নেশায় কাবু' বাঁদর, দোকানে ঢুকে এ কী করল ? বাঁদরামির ভিডিও ভাইরাল

ভিডিও

Bikash Bhaban Abhijan: চাকরি স্থায়ীকরণের দাবিতে সল্টলেকে চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষকদের বিক্ষোভ
omputer Teachers Agitation | সল্টলেকে চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষকদের বিক্ষোভ
CPM News LIVE | ভগৎ সিংয়ের জন্মবার্ষিকী পালন উপলক্ষে মিন্টো পার্কে উত্তেজনা | ABP Ananda LIVE
Coochbehar News: দিনহাটায় কংগ্রেসের মিছিল থেকে হামলার অভিযোগ, আক্রান্ত বিজেপির বুথ সভাপতি
Singhi Park | ৮৫তে পা দিল সিংহি পার্কের পুজো, মণ্ডপজুড়ে ছত্তীসগঢ়ের বস্তারের লোক শিল্পের ছোয়া

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
Small Savings Schemes : PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
Gyanesh Kumar Resignation Demands: জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
Embed widget