এক্সপ্লোর

Viral News:রসগোল্লা কম কেন? ধুন্ধুমার বিয়েবাড়িতে, উত্তরপ্রদেশে জখম ৬

Fight Over Shortage Of Rasgullas: রসগোল্লা কি কম পড়িয়াছে? উহুঁ... তা হলে তো চলবে না। অতএব...শুম্ভ-নিশুম্ভের লড়াই শুরু। তাতে জখমও হলেন ৬ জন। গল্প  ভাবছেন? মোটেও নয়।

নয়াদিল্লি: রসগোল্লা কি কম পড়িয়াছে? উহুঁ... তা হলে তো চলবে না। অতএব...শুম্ভ-নিশুম্ভের লড়াই শুরু। তাতে জখমও হলেন ৬ জন। গল্প  ভাবছেন? মোটেও নয়। একেবারে নির্ভেজাল বাস্তব। উত্তরপ্রদেশে এক বিয়ের অনুষ্ঠানে এমনই ঘটনা ঘটেছে বলে অভিযোগ।

রসগোল্লা নিয়ে লড়াই... 
রবিবার গভীর রাত। উত্তরপ্রদেশের সামসাবাদ এলাকায় ব্রজভূষণ কুশওয়াহার বাড়িতে তখন বিয়ের আসর জমে উঠেছে। শীতের আমেজ, তার মধ্যে অতিথি-অভ্যাগতদের ভিড়। কব্জি ডুবিয়ে খাওয়াদাওয়া শুরু হওয়ার পথে। হঠাৎ, অতিথিদেরই কেউ একজন জানালেন, রসগোল্লা প্রায় শেষের পথে। এদিকে তখনও মিষ্টিপ্রেমী অতিথিদের অনেকেই রসগোল্লার অপেক্ষায়। খবর শুনতেই শুরু হইচই। সেখান থেকে বচসা, তার পর কী ভাবে যেন হাতাহাতি বেঁধে যায়। সামসাবাদ পুলিশ স্টেশনের স্টেশন হাউস অফিসার জানান,সেই লড়াইয়েই ভগবান দেবী, যোগেশ, মনোজ, কৈলাস, ধর্মেন্দ্র এবং পবন নামে ছ'জন জখম হন। আহতদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। আশার কথা, প্রত্যেকই বিপন্মুক্ত। ঘটনায় একটি মামলা রুজু করা হয়েছে। 
উত্তরপ্রদেশের সামসাবাদের এই ঘটনা শুনে কারও কারও মনে পড়ে গিয়েছে গত বছরের আরও একটি ঘটনার কথা। গত বছর অক্টোবরে এতমাদপুরে ওই ঘটনাটি ঘটে। সেবারও একটি বিবাহ অনুষ্ঠানে মিষ্টি কমা পড়ায় মারপিট শুরু হয়েছিল বলে অভিযোগ। তাতে ১ জনের মৃত্যু হয়, জখম হন ৫ জন।

মিষ্টি নিয়ে ঝাঁঝালো লড়াই...
এতমাদপুরের ঘটনায় পুলিশ জানতে পারে, রসগোল্লা কম পড়ায় পাত্র ও কন্যাপক্ষের মধ্যে বচসা বাধে। সেই বচসা থেকে কখন যে মারপিট বেধে গিয়েছিল, তা অভ্যাগতদের অনেকে বুঝে উঠতে পারেননি। তবে প্রত্যক্ষদর্শীদের কেউ কেউ জানিয়েছিলেন, বচসার মধ্যেই এক ব্যক্তি ছুরি হাতে অতিথিদের দিকে তেড়ে এসেছিলেন। তার আঘাতে ২২ বছরের এক তরুণ গুরুতর জখম হন। প্রথমে সেই তরুণকে কমিউনিটি হেলথ সেন্টার ও পরে আগরার সরোজিনী নাইডু মেডিক্যাল কলেজে পাঠানো হলেও প্রাণে বাঁচানো যায়নি। জখম ৫ জনের অবশ্য কমিউনিটি হেলথ সেন্টারেই চিকিৎসা চলে। মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে কমপ্লেন দায়ের করে পুলিশ। তবে ঘটনার পর পরই কাউকে গ্রেফতার করা যায়নি। 
বিয়ের মতো পারিবারিক আনন্দানুষ্ঠানে মিষ্টি কম পড়ায় এরকম অশান্তির ঘটনা জানতে পেরে হতবাক অনেকেই। হয়তো প্রশ্ন, রসগোল্লার রস বড় বিষম খেলেও তা যে যুদ্ধের কারণ হয়ে দাঁড়াতে পারে সে কথা অনেকেই আন্দাজ করেননি। 

আরও পড়ুন:৩.৮ কিলোমিটার দূর থেকে বন্দুক তাক করে রুশ সেনাকে হত্যা, বিশ্বরেকর্ড গড়লেন ইউক্রেনীয় স্নাইপার

 

সেরা শিরোনাম

Viral Video: ফুটপাত ধরে হাঁটছেন মহিলা, পিছন থেকে স্কুটারে এল ২ আততায়ী, কাঁধের ব্যাগে হ্যাঁচকা টান, তারপর...
ফুটপাত ধরে হাঁটছেন মহিলা, পিছন থেকে স্কুটারে এল ২ আততায়ী, কাঁধের ব্যাগে হ্যাঁচকা টান, তারপর...
Viral Video: ট্রেনের জানলা দিয়ে ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা, যাত্রীদের হাতে পাকড়াও ছিনতাইবাজ, তারপর যা ঘটল.....
ট্রেনের জানলা দিয়ে ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা, যাত্রীদের হাতে পাকড়াও ছিনতাইবাজ, তারপর যা ঘটল.....
Viral Video: মালকিনের সামনেই পোষ্য ৮ বছরের ছোট্ট পাগ গোগোকে ছিঁড়ে খেল সুবিশাল একটি গ্রেট ডেন, ভাইরাল ভিডিও
মালকিনের সামনেই পোষ্য ৮ বছরের ছোট্ট পাগ গোগোকে ছিঁড়ে খেল সুবিশাল একটি গ্রেট ডেন, ভাইরাল ভিডিও
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget