এক্সপ্লোর

Guinness World Records : ২ দানা চিনিও ধরবে না, বিশ্বের ক্ষুদ্রতম চামচ বানিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে রাজস্থানের শিল্পী

World’s Smallest Spoon : আক্ষরিক অর্থে, এটি কোনও ব্যক্তির নখের চেয়েও ছোট। চামচটি এমনকী দুই দানা চিনিও ধরে রাখতে সক্ষম নয়।

জয়পুর : শিল্পীর শিল্পকর্মেই লুকিয়ে সৃষ্টির-মান। অর্থাৎ, একজন শিল্পী কত বড় মাপের তা বুঝিয়ে দিতে পারে তাঁর সৃষ্টি। একথা বলাই বাহুল্য। সেই শিল্প-নৈপুণ্যই এবার ধরা পড়ল রাজস্থানের শিল্পীর (Rajasthan Artist) হাতে। যা প্রশংসা কুড়াল বিশ্বমঞ্চে।

সুন্দর চা-চামচ (Teaspoon) থেকে স্যুপের বিশাল চামচ। ছুরি-চামচের জগতের রয়েছে বিশাল পরিসর। রাজস্থানের জয়পুরের এক শিল্পী এবার চামচের এই জগতে নতুন সংযোজন করলেন। বিশ্বের সবথেকে ছোট চামিয়ে বানিয়ে। এই চামচটির উচ্চতা মাত্র ২ মিমি। আক্ষরিক অর্থে, এটি কোনও ব্যক্তির নখের চেয়েও ছোট। চামচটি এমনকী দুই দানা চিনিও ধরে রাখতে সক্ষম নয়।

New record: Smallest wooden spoon - 2 mm (0.7 inches) made by Navratan Prajapati Murtikar (India) 🥄 pic.twitter.com/wrFltImEPf

— Guinness World Records (@GWR) January 19, 2023

">

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের প্রসঙ্গের কথা বলার সময় শিল্পী নবরতন প্রজাপতি বলেন, "গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস রেকর্ডের জগতে কোহিনূর হীরার মতো। এটি পাওয়ার পরে আমার মাথায় সবচেয়ে চমৎকার মুকুট পরে রয়েছি বলে মনে হচ্ছে"। তিনি জানান, ভবিষ্যতে ক্ষুদ্র নৈপুণ্যেভরা একটি জাদুঘর গড়ে তুলতে চান তিনি।

নবরতন প্রজাপতি পেন্সিলের ডগায় ভগবান মহাবীরের মূর্তি তৈরি এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর মতো বিখ্যাত ব্যক্তিত্বের সঠিক মাটির প্রতিকৃতি তৈরির মতো অন্যান্য নিপুণ শিল্পকর্মের জন্য সুবিদিত। ২০০৬ সালে, তিনি বিশ্বের সবচেয়ে ছোট কার্যকরী লণ্ঠন তৈরির জন্য লিমকা ওয়ার্ল্ড রেকর্ড সার্টিফিকেশন পান। যা তিন থেকে চার ফোঁটা কেরোসিনে কয়েক সেকেন্ডের জন্য জ্বলতে পারে।

এর আগে সবচেয়ে ছোট কাঠের চামচ তৈরির বিশ্ব রেকর্ডটি ছিল তেলঙ্গানার শিল্পী গৌরীশঙ্কর গুম্মাদিধালার। যিনি ২০২১ সালে ৪.৫ মিমি লম্বা কাঠের চামচ তৈরি করেছিলেন।

এই মাসের শুরুর দিকে, ওড়িশার ক্ষুদ্রশিল্পী সত্য নারায়ণ মহারানা, বিশ্বের সবচেয়ে ছোট দুটি হকি স্টিক তৈরি করেন। একটি লাঠির উচ্চতা ছিল ৫ মিমি এবং প্রস্থ ছিল ১ মিমি। অন্য লাঠিটির উচ্চতা ছিল ১ সেমি এবং প্রস্থ ১ মিমি।

উল্লেখ্য, ঘোষিত ভাবে বিশ্বের প্রবীণতম মানুষ ছিলেন এতদিন। সম্প্রতি মারা যান ফ্রান্সের সন্ন্যাসিনী লুসিল হদোঁ (Lucile Randon)। মৃত্যুকালে বয়স হয়েছিল ১১৮ বছর।

আরও পড়ুন ; দু’টি বিশ্বযুদ্ধ হতে দেখেন, কাটিয়ে ওঠেন দু’-দু’টি অতিমারি, প্রয়াত বিশ্বের প্রবীণতম মানুষ

সেরা শিরোনাম

Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?

ভিডিও

Tapas Roy:
Topsia News: তপসিয়ায় প্যাকেজজাত পানীয় জলের কারখানায় KMC ও এনফোর্সমেন্ট ব্রাঞ্চের যৌথ অভিযান | ABP
TMC News: তৃণমূল ছেড়ে BJP-তে, বাদুড়িয়ায় প্রকাশ্যে গোষ্ঠীকোন্দল
Samik Bhattacharya on Mamata | 'রাজ্য ছেড়ে কেন দিল্লিতে আন্দোলন? এখানে কেন নেই প্রতিবাদ?'
BJP News: জানুয়ারি থেকে রাজ্যে চালু হচ্ছে বেকার ভাতা ভরসা স্কিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Cristiano Ronaldo: মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
Srijla-Jeetu: 'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
Next Barack Obama: সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
Embed widget