এক্সপ্লোর

Viral News: বাঁকা ঘাড়ে অদ্ভূত নাচ, ভূতুড়ে পায়রা নাকি?

Zombie Pegion: শান্তির পায়রা, সুখের পায়রা! অনেক পায়রার কথাই শোনা যায়। কিন্তু ঘাড় বেঁকা এ কীরকম পায়রা? ভূত নাকি? ব্রিটেনের জার্সি আইল্যান্ডের বাসিন্দা এই 'জম্বি পিজিয়নস'-দের ছবি তুমুল আলোড়ন ফেলেছে।

লন্ডন: শান্তির পায়রা, সুখের পায়রা (pigeons)! অনেক পায়রার কথাই শোনা যায়। কিন্তু ঘাড় (twisted neck)বাঁকা এ কীরকম পায়রা? ভূত নাকি? ব্রিটেনের জার্সি আইল্যান্ডের বাসিন্দা এই 'জম্বি পিজিয়নস'-দের (zombie pigeons) ছবি এখন তুমুল আলোড়ন ফেলেছে (viral) সোশ্যাল মিডিয়ায়। বিশেষত ২০২০ সালের একটি ফুটেজ এই মুহূর্তে নতুন করে সাড়া ফেলেছে। কিন্তু সত্যি কি ভূতুড়ে ব্যাপার নাকি নেপথ্যে অন্য কোনও রহস্য রয়েছে?

কী ঘটেছিল?
ভূত নয়, নেপথ্যে রয়েছে এক রহস্যজনক অসুখ। রোগের নাম 'pigeon paramyxovirus'? কী হয় এতে? ঘাড় একদিকে হেলে যাওয়ার পাশাপাশি মাথা ও ডানায় কাঁপুনি দেখা দেয় আক্রান্ত পায়রাদের। ব্রিটেনের জার্সি আইল্যান্ডে এই রোগে আক্রান্ত পায়রার সংখ্য়া ক্রমেই বাড়ছে। সংশ্লিষ্ট  দফতরের বক্তব্য, অসুখটি অত্যন্ত ছোঁয়াচে। মূলত পায়রার বিষ্ঠা ও অন্যান্যা নিঃসরণ থেকে এগুলি ছড়ায়। আক্রান্ত পায়রাদের বহু ক্ষেত্রেই সব দিক ভেবে-চিন্তে ইউথানেসিয়া করার প্রথা রয়েছে। কিন্তু এই মুহূর্তে একটি পুরনো ভিডিও ভয়ঙ্কর ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই ২০২০ সালের। তাতে দেখা যাচ্ছে, রোগে আক্রান্ত পায়রাটির ঘাড় অদ্ভূত ভাবে হেলে যাচ্ছে। কিম্ভূতকিমাকার কায়দায় গুটি গুটি পায়ে হেঁটে বেড়াচ্ছে সে। একনজর দেখলে মনে হবে, যেন ভূতুড়ে কীর্তি। কিন্তু আসল রহস্য রয়েছে অসুস্থতায়। নাম হয়েছে 'জম্বি পিজিয়নস'। ভিডিওটি দেখে কার কারও আবার হিচককের 'দ্য বার্ড' ছবিটির কথাও মনে পড়ে যাচ্ছে। হুবহু এক ঘটনা না হলেও সেই ছবিতে আগ্রাসী পাখিদের কথাই তুলে ধরেছিলেন হিচকক।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Lofty Hopes - Pigeon Positive (@loftyhopespigeonpositive)

'দ্য বার্ড'...
ছবিটিতে দেখা যায়, কোনও কারণে হঠাৎ আক্রমণাত্মক হয়ে উঠেছে সান ফ্রান্সিসকোর বোদেগা বে অঞ্চলের পাখিরা। গল্পের টানে ছবির নায়িকা সেখানে এসেছিলেন। তার পর থেকেই অদ্ভূত মোড় নেয় ছবিটি। শুরু হয় মৃত্যুমিছিল। ঝাঁকে ঝাঁকে পাখিরা আক্রমণাত্মক হয়ে ওঠে। কোনও বাড়ির বাইরে বেরোলেই দল বেঁধে আক্রমণ শুরু করে তারা। কেন এমন হচ্ছে, তার কোনও ব্যাখ্যা পাওয়া যায় না। কিন্তু পাখিদের হামলায় বেঁচে থাকাই কঠিন হয়ে ওঠে এলাকাবাসীর। সবটাই অবশ্য হিচককের রুপোলি পর্দার গল্প। বাস্তবের 'জম্বি পিজিয়নস' আদপেই মারকুটে নয়। বরং তারা অসুস্থ। তবে দূর থেকে দেখে তাদের গতিবিধি কিছুটা ভূতুড়ে ঠেকেছে অনেকেরই। নামকরণও সেই মতোই করেছেন তাঁরা।

    

আরও পড়ুন:একা ডেঙ্গিতে রক্ষা নেই, ম্যালেরিয়াও দোসর! ২ মাসে আক্রান্ত ৩ গুণের বেশি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
Guinness World Records: লম্বা চুলেই বাজিমাত, গিনেস ওয়র্ল্ড রেকর্ডসে নাম উঠল ভারতীয় মহিলার, দীর্ঘ ১১ বছর কাঁচি ছোঁয়াননি
লম্বা চুলেই বাজিমাত, গিনেস ওয়র্ল্ড রেকর্ডসে নাম উঠল ভারতীয় মহিলার, দীর্ঘ ১১ বছর কাঁচি ছোঁয়াননি
Bank of America : কর্মীদের ওজন কমাতে ২৩৫৭ কোটি টাকা খরচ করল এই ব্যাঙ্ক, বেতন কত দেয় ?
কর্মীদের ওজন কমাতে ২৩৫৭ কোটি টাকা খরচ করল এই ব্যাঙ্ক, বেতন কত দেয় ?
Viral News: বৃদ্ধাশ্রমেই শেষ বাবা, শেষকৃত্যে আসার সময় হল না তিন মেয়ের কারও, ভিডিও কলে হাজিরা দিলেন, ৫১০০ টাকা দিয়েই ক্ষান্ত
বৃদ্ধাশ্রমেই শেষ বাবা, শেষকৃত্যে আসার সময় হল না তিন মেয়ের কারও, ভিডিও কলে হাজিরা দিলেন, ৫১০০ টাকা দিয়েই ক্ষান্ত

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget