এক্সপ্লোর

Viral Video: চোখের পলকে হাতে আসবে ট্রেনের টিকিট! সুপারফাস্ট রেলকর্মীকে কুর্নিশ নেটিজেনদের

Indian Railway: ভারতীয় রেলের কর্মী যেন সুপারফাস্ট রোবট। ১৫ সেকেন্ডে টিকিট দিচ্ছেন তিনজন যাত্রীকে। দেখুন ভাইরাল ভিডিয়ো।

Viral Video: ১৫ সেকেন্ডে তিনজন যাত্রীকে টিকিট দিচ্ছেন এক ব্যক্তি। রেল স্টেশনের (Rail Ticket) টিকিট কাউন্টারে দাঁড়িয়ে প্রায় ১০০ শতাংশ যাত্রীরই অভিযোগ থাকে যে প্রবল দেরিতে টিকিট দিচ্ছেন কাউন্টারে বসা লোক। কিন্তু এইসব অভিযোগ নস্যাৎ হয়ে যাবে সম্প্রতি ভাইরাল (Viral Video) হওয়া একটি ভিডিয়ো দেখলে। সেখানে দেখা গিয়েছে, আক্ষরিক অর্থেই এক ব্যক্তির হাত চলছে যেন রোবটের মতো। এখন প্রায় সব স্টেশনেই টিকিট কাটার জন্য আধুনিক মেশিন রাখা হয়। যাত্রীদের অনেকে অবশ্য সেই মেশিন ব্যবহারে সড়গড় নন। তাই তাঁদের সাহায্য করার জন্য অনেকসময় থাকেন রেলকর্মীরা। এবার তেমনই এক কর্মীর (Indian Railway Staff)  ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

 

ভাইরাল হওয়া ভিডিয়োতে ওই ব্যক্তিকে দেখে বোঝাই যাচ্ছে বেশ বয়স হয়েছে তাঁর। কিন্তু বয়সের ভারে মোটেই ন্যুব্জ নন তিনি। বরং কর্মদক্ষতায় তরুণ প্রজন্মের যে কাউকে দশ গোল দেওয়ার ক্ষমতা রাখেন তিনি। কার্যত মেশিনের গতিতে যাত্রীদের টিকিট দিচ্ছেন তিনি। আধুনিক মেশিনের টাচস্ক্রিনের উপর হাত বোলাচ্ছেন তড়িৎ গতিতে। দেখে মনে হবে যেন জলজ্যান্ত রোবট। এই ভিডিয়ো দেখে নেটিজেনদের সকলেই চমকে গিয়েছেন। বৃদ্ধ ব্যক্তির কাজের দক্ষতা দেখে মুগ্ধ তাঁরা। ওই ব্যক্তিকে কুর্নিশ জানিয়েছেন সকলে। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে ইতিমধ্যেই ভাইরাল হয়েছে এই ভিডিয়ো। ট্যুইটারে এই ভিডিয়ো শেয়ার করা হয়েছে Mumbai Railway Users- এই অ্যাকাউন্ট থেকে। সোশ্যাল মিডিয়া ভাইরাল হলেই এই ঘটনা কোথাকার তা অবশ্য নিশ্চিত ভাবে জানা যায়নি।

রেল স্টেশনে কাউন্টার থেকে প্রিন্ট করে টিকিট দেওয়ার কাজ বেশ সময়সাপেক্ষ। তাই সময় বাঁচাতেই চালু হয়েছে মেশিন। তবে অনেক স্টেশনেই মেশিন খারাপ থাকে বলে অভিযোগ শোনা যায়। কোথাও বা মেশিন থাকে কিন্তু যাত্রীরা তা চালাতে পারেন না। আর সেই সময় রেলকর্মী সাহায্যের জন্য না থাকলে অগত্যা সেই লাইন দিতে হয় কাউন্টারে। তবে সব স্টেশনে যদি এই ব্যক্তির মতো সুপারফাস্ট কেউ থাকেন তাহলে বোধহয় আর যাত্রীদের কোনও অভিযোগ থাকবে না।

আরও পড়ুন- বসকে হোয়াটসঅ্যাপ সম্ভাষণে 'হেয়', তোলপাড় নেটদুনিয়া

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget