এক্সপ্লোর

Jaya Kishori: 'আমি সন্ত বা সাধ্বী নই...', ২ লাখের ব্যাগ নিয়ে ট্রোলড, এবার মুখ খুললেন জয়া কিশোরী

Jaya Kishori Trolled: জয়া কিশোরী বলেন, 'আমার কিছু নীতি রয়েছে, তার মধ্যে অন্যতম হল আমি চামড়ার জিনিস ব্যবহার করি না। আমি কখনই এমন জিনিস ব্যবহার করিনি।'

Viral Video: ২ লাখেরও বেশি দামি ডি'ওর ব্যাগ ব্যবহার নিয়ে তুমুল ট্রোলের শিকার হয়েছিলেন জয়া কিশোরী। বলা হয়েছিল যে এই ব্যাগ পশুর চামড়া দিয়ে বানানো, যেখানে তিনি নিজে পশুহত্যার বিরুদ্ধে কথা বলেন, সেখানে নিজেই কীভাবে এই ব্যাগ ব্যবহার করতে পারেন তা নিয়েই প্রশ্ন উঠেছিল আধ্যাত্মিক বক্তা ও প্রচারক জয়া কিশোরীর (Jaya Kishori) বিরুদ্ধে। একটি ভাইরাল ভিডিয়োতে তাঁকে দেখা যায় বিমানবন্দরের সামনে দাঁড়িয়ে, হাতে সেই দামি ব্যাগ (Dior Bag) যেখানে তাঁর নিজের নাম কাস্টমাইজ করে লেখা ছিল। এবার এই বিতর্ক (Viral Video) নিয়েই মুখ খুললেন জয়া কিশোরী।

পশুর চামড়া দিয়ে তৈরি কোনো ব্যাগ তিনি ব্যবহার করেন না, এই বক্তব্যের সপক্ষেই সংবাদসংস্থা এএনআইকে তিনি জানান, 'কেউ শুধুমাত্র কোনো ব্র্যান্ডের জিনিস চোখের দেখাতেই কিনে ফেলেন না। আপনি যদি কোথাও যান এবং কোনো জিনিস আপনার পছন্দ হয়, তবেই তা কেনেন। আমার কিছু নীতি রয়েছে, তার মধ্যে অন্যতম হল আমি চামড়ার জিনিস ব্যবহার করি না। আমি কখনই এমন জিনিস ব্যবহার করিনি। কিন্তু আমার যদি কিছু পছন্দ হয় আর সেটা কেনার ক্ষমতা থাকে তাহলে সেটা আমি কিনে নিই। আপনাদেরও উচিত কঠোর পরিশ্রম করা এবং এত অর্থ উপার্জন করা যাতে নিজের ও পরিবারের জন্য দারুণ একটি জীবন উপহার দেওয়া যায়। এই ব্যাগ আদপে একটি কাস্টমাইজড ফেব্রিক ব্যাগ।'

বস্তুগত বিষয়ের প্রতি আসক্তি বিষয়ে জয়া কিশোরী জানান, 'এই ব্যাগটি কাস্টমাইজ করে বানানো যাতে কোনো চামড়া ব্যবহৃত হয়নি। কাস্টমাইজ করার অর্থ হল এই ব্যাগকে আপনি নিজের প্রাধান্য অনুযায়ী বানাবেন, আর সেই কারণে এতে আমার নামও লেখা আছে। আমার বক্তব্য যারা শুনেছেন তারা ভালই জানেন যে আমি কখনও বলি না যে সমস্ত কিছুই মোহ-মায়া, বস্তুজাগতিক আসক্তি খারাপ একথাও আমি বলি না। এমনকী আমি এও বলি না যে অর্থ উপার্জন করা খারাপ, সব ছেড়ে ঈশ্বর সাধনা করা উচিত। সনাতনীদের উপর সবসময়েই আঘাত এসেছে, তারা সর্বদা টার্গেট হয়েছেন। আমার কাছে এই ব্যাগ বহু বছর ধরে রয়েছে। আমি নিজের গ্যারান্টি দিতে পারি, সংস্থার নয়। আমি একজন সাধারণ মেয়ে, কোনো সন্ত বা সাধ্বী নই। নিজের কিছু পছন্দ হলে সেটা আমি কিনে নিই। ঈশ্বর তো বলেছেন কর্মের কথা'।

সেই বিমানবন্দরের ভিডিয়ো ছড়িয়ে পড়ার পরে সমাজমাধ্যমে তাঁকে ঘিরে তুমুল চর্চা শুরু হয়। নেতিবাচক মন্তব্যের ঝড় ধেয়ে আসে। অনেকেই বলেন যে ব্যাগ তৈরিতে গরুর লোম আর গরুর চামড়া ব্যবহৃত হয়। অনেকে আবার তাঁকে এও বলেছেন যে এতদিন ধরে কথা প্রবচন দিয়ে তার কোনো কিছুই তিনি নিজে মানেন না।

আরও পড়ুন: Fake IPS: ভুয়ো IPS সেজে ধরা পড়েন, এবার ছবিতে অভিনয় বিহারের তরুণের; সামনে এল টিজারও

সেরা শিরোনাম

Viral Video: ফুটপাত ধরে হাঁটছেন মহিলা, পিছন থেকে স্কুটারে এল ২ আততায়ী, কাঁধের ব্যাগে হ্যাঁচকা টান, তারপর...
ফুটপাত ধরে হাঁটছেন মহিলা, পিছন থেকে স্কুটারে এল ২ আততায়ী, কাঁধের ব্যাগে হ্যাঁচকা টান, তারপর...
Viral Video: ট্রেনের জানলা দিয়ে ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা, যাত্রীদের হাতে পাকড়াও ছিনতাইবাজ, তারপর যা ঘটল.....
ট্রেনের জানলা দিয়ে ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা, যাত্রীদের হাতে পাকড়াও ছিনতাইবাজ, তারপর যা ঘটল.....
Viral Video: মালকিনের সামনেই পোষ্য ৮ বছরের ছোট্ট পাগ গোগোকে ছিঁড়ে খেল সুবিশাল একটি গ্রেট ডেন, ভাইরাল ভিডিও
মালকিনের সামনেই পোষ্য ৮ বছরের ছোট্ট পাগ গোগোকে ছিঁড়ে খেল সুবিশাল একটি গ্রেট ডেন, ভাইরাল ভিডিও
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget