এক্সপ্লোর

Viral Video: সাইকেল আরোহীর উপর ঝাঁপিয়ে পড়ল চিতাবাঘ, কী হল তারপর... ভাইরাল ভিডিও দেখে আঁতকে উঠলেন নেটিজেনরা

Viral: ট্যুইটারে এই ভিডিও শেয়ার করেছেন ভারতীয় বনবিভাগের আধিকারিক সুশান্ত নন্দা। তিনি জানিয়েছেন এই ভিডিও তোলা হয়েছে দেরাদুন-হৃষিকেশ হাইওয়ের উপর। এর আগেও একবার ভাইরাল হয়েছিল এই ভিডিও।

Viral Video: সোশ্যাল মিডিয়ার (Sicoal Media) বিভিন্ন মাধ্যমে মাঝেমাঝেই পুরনো ভিডিও (Old Video) নতুন করে ভাইরাল (Viral Video) হয়। সম্প্রতি তেমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে। জানা গিয়েছে, চলতি বছর জুন মাসে এই ভিডিও একবার ভাইরাল হয়েছিল। সেপ্টেম্বর মাসে অর্থাৎ প্রায় তিন মাসের মাথায় ফের সেই ভিডিওই ভাইরাল হয়েছে। ট্যুইটারে এই ভিডিও শেয়ার করেছেন ভারতীয় বনবিভাগের আধিকারিক সুশান্ত নন্দা। তিনি জানিয়েছেন এই ভিডিও তোলা হয়েছে দেরাদুন-হৃষিকেশ হাইওয়ের উপর। এই ভাইরাল ভিডিও দেখে কার্যত আঁতকে উঠেছেন নেটিজেনরা। 

কী দেখা গিয়েছে এই ভাইরাল ভিডিওতে

পুরনো যে ভিডিও নতুন করে ভাইরাল হয়েছে সেখানে দেখা গিয়েছে, হাইওয়ে ধরে সাইকেল চালিয়ে এগিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। রাস্তার পাশে রয়েছে ঘন জঙ্গল। আচমকা সেখান থেকেই একটি চিতাবাঘ বেরিয়ে ঝাঁপিয়ে পড়েছিল ওই ব্যক্তির সাইকেলের উপর। ওভাবে যে ঝোপের ভিতর থেকে সটান চিতাবাঘ বেরিয়ে আক্রমণ করতে পারে তা বোধহয় কেউই দুঃস্বপ্নেও কল্পনা করতে পারবেন না। কারণ ভিডিওতে দেখা গিয়েছে ওই হাইওয়ে যথেষ্টই ব্যস্ত। অবাধে চলাচল করছে গাড়ি-সাইকেল। এই ভাইরাল ভিডিওর সবচেয়ে বড় চমক হল চিতাবাঘ আক্রমণ করলেও ওই ব্যক্তির কোনও চোট, আঘাত লাগেনি। যখন ঝোপ থেকে চিতাবাঘটি আচমকা বেরিয়ে এসেছিল এবং ওই ব্যক্তির সাইকেলের পিছনের চাকায় ঝাঁপিয়ে পড়েছিল তখন এক ঝটকায় হাইওয়ের উপর পড়ে গিয়েছিলেন ওই ব্যক্তি। চিতাবাঘটিও সঙ্গে সঙ্গে ঢুকে গিয়েছিল ঝোপের ভিতর। কয়েক মুহূর্ত সাইকেল নিয়ে থম মেরে দাঁড়িয়ে পড়েছিলেন ওই ব্যক্তি। তারপর সাইকেল ঘুরিয়ে সোজা দৌড় দিয়েছেন। একটু পরে সাইকেল চালিয়ে চলে এসেছেন একদম উল্টো দিকে। এদিকে এমন ঘটনা দেখে সাইকেল থামিয়ে দাঁড়িয়ে পড়েছিলেন কয়েকজন পথচারী। গোটা ঘটনার আকস্মিকতায় সকলেই হতবাক হয়ে গিয়েছিলেন। 

 

 

আগের বার যখন এই ভিডিও ভাইরাল হয়েছিল তখনও ব্যাপক হারে ভিউ হয়েছিল। নতুন করে ভাইরাল হওয়ার পরেও সেই ট্রেন্ড বজায় রয়েছে। ক্রমশ ভিউ বাড়ছে এই ভিডিওর। নেটিজেনদের সকলেই এই ভিডিও দেখে আঁতকে উঠেছেন। একচুল এদিক ওদিক হলেই যে কী ভয়ঙ্কর বিপদ হতে পারত তাই ভেবেই শিউরে উঠেছেন সকলে। তবে এ যাত্রায় চিতাবাঘের আক্রমণের পরেও প্রাণে বেঁচে ফিরেছেন ওই ব্যক্তি। সাক্ষাৎ মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন তিনি। 

আরও পড়ুন- ভ্যান গগের বিশ্বখ্যাত ছবিতে 'দৃষ্টিভ্রম'? আপনার চোখে কি তা ধরে পড়ছে?

সেরা শিরোনাম

Viral Video: ফুটপাত ধরে হাঁটছেন মহিলা, পিছন থেকে স্কুটারে এল ২ আততায়ী, কাঁধের ব্যাগে হ্যাঁচকা টান, তারপর...
ফুটপাত ধরে হাঁটছেন মহিলা, পিছন থেকে স্কুটারে এল ২ আততায়ী, কাঁধের ব্যাগে হ্যাঁচকা টান, তারপর...
Viral Video: ট্রেনের জানলা দিয়ে ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা, যাত্রীদের হাতে পাকড়াও ছিনতাইবাজ, তারপর যা ঘটল.....
ট্রেনের জানলা দিয়ে ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা, যাত্রীদের হাতে পাকড়াও ছিনতাইবাজ, তারপর যা ঘটল.....
Viral Video: মালকিনের সামনেই পোষ্য ৮ বছরের ছোট্ট পাগ গোগোকে ছিঁড়ে খেল সুবিশাল একটি গ্রেট ডেন, ভাইরাল ভিডিও
মালকিনের সামনেই পোষ্য ৮ বছরের ছোট্ট পাগ গোগোকে ছিঁড়ে খেল সুবিশাল একটি গ্রেট ডেন, ভাইরাল ভিডিও
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget