এক্সপ্লোর

Louis Vuitton Sandwich bag: একটি স্যান্ডউইচ ব্যাগ প্রায় লাখ তিনেক টাকা দাম ! কী এমন আছে

Louis Vuitton Sandwich bag price Viral: লেদার দিয়ে স্যান্ডউইচ ব্যাগ তৈরি করেছে লুঁই ভুঁইতো। বর্তমানে এই ব্যাগেরই দামই ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।

কলকাতা: ব্যাগ প্রস্তুতকারী সংস্থাদের মধ্যে বিশ্বমানের একটি সংস্থা হল লুঁই ভুঁইতো (louis Vuitton)। প্যারিসের এই বিখ্যাত বিলাসী সংস্থার প্রতিটি জিনিসেরই দাম বেশ চড়া। সম্প্রতি নজর কাড়ল তাদের মেল ফ্যাশন বিভাগের স্যান্ডউইচ ব্যাগ (sandwich bag)। কাউহাইড লেদার দিয়ে তৈরি এই ব্যাগ। দেখতে খুব সাধারণ আর পাঁচটি ব্যাগের মতো হলেও ব্র্যান্ডের নাম যে লুঁই ভুঁইতো। ফলে দামটাও আকাশছোঁয়া। আর সেই দামের জেরেই খবরের শিরোনামে উঠে এসেছে এই ব্যাগ। সম্প্রতি সংস্থার তরফে একটি বিশেষ সেল শুরু করা হয়েছে। তাতে এই ব্যাগটিকে রাখা হয়েছিল সেলের তালিকায়। দাম ধার্য করা হয়েছে তিন হাজার ডলার। যা ভারতীয় মুদ্রায় প্রায় দুই লাখ ৮০ হাজার টাকা (louis vuitton sandwich bag price)।

স্যান্ডউইচ ব্যাগে আছেটা কী?

স্যান্ডউইচ ব্যাগ বলতে আমরা সাধারণত বড় খয়েরি রঙের মোটা কাগজের ঠোঙাকে বোঝাই। এটি চৌকো আকারের হয়। তার ভিতরে সাধারণত তরিতরকারি বা অন্য কিছু পুরে মুখটা সেলোটেপ দিয়ে আটকে দেওয়া হয়। নিত্যপ্রয়োজনীয় জিনিস কেনাকাটা করতেই এই ধরনের ব্যাগ ব্যবহার করা হয়। সংস্থার মেল ফ্যাশন বিভাগের ক্রিয়েটিভ ডাইরেক্টর ফ্যারেল উইলিয়ামের মস্তিষ্কপ্রসূত এই ডিজাইন। সংস্থার তরফে যে কটি ব্যাগের ডিজাইন তিনি তৈরি করেছেন, তার মধ্যে এই ব্যাগটি ছিল অন্যতম। 

স্যান্ডউইচ ব্যাগের খুঁটিনাটি

ব্যাগটি লম্বায় ৩০ সেন্টিমিটার, প্রস্থে ১৭ সেন্টিমিটার ও উচ্চতায় ২৭ সেন্টিমিটার। এই ব্যাগের ভিতর দুটি সাধারণ পকেট ও একটি চেন দেওয়া পকেট রয়েছে। ব্যাগের উপর রয়েছে সংস্থার নাম ও নামের নিচে লুঁই ভুঁইতোর জনপ্রিয় প্রতীক ‘মেইজঁ ফন্দে এন ১৮৫৪’। এছাড়াও, রয়েছে একটি নীল রঙের ক্লোজার। অর্থাৎ ব্যাগ বন্ধ করার মুখ। গোটা ব্যাগটির এই বিশেষ চেহারার জন্যই এটি ক্রেতাদের আকর্ষণ করছে বলে মনে করছেন অনেকে। ইতিমধ্যেই এর ছবি ও দামের খবর ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে।

কেন এত দাম?

লুঁই ভুঁইতোর স্যান্ডউইচ ব্যাগটি দামের কারণেই নজর কেড়েছে সকলের। কিন্তু কেন এই ব্যাগটির এত দাম? কিছু বিশেষজ্ঞের কথায়, এর জন্য যে লেদার অর্থাৎ চামড়া ব্যবহার করা হয়েছে, সেটিরই দাম অনেক। কাউহাইড নামের লেদারটি ভীষণ কোমল প্রকৃতির হয়। একই সঙ্গে অনেকদিন পর্যন্ত টেকসইও হয়। আর এসবের উপর ব্র্যান্ডের নিজস্ব কেরামতি তো আছেই ।

আরও পড়ুন: Masala Chai: অ-মাদক পানীয় তালিকায় নম্বর টু মশলা চা, বানাচ্ছেন কীভাবে ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Career Advice: হঠাৎ চাকরি চলে গিয়েছিল, AI-এর সাহায্য়ে ঘুরে দাঁড়ালেন যুবক, ১.৫ কোটি বেতনের নতুন কাজ বাগিয়ে নিলেন
হঠাৎ চাকরি চলে গিয়েছিল, AI-এর সাহায্য়ে ঘুরে দাঁড়ালেন যুবক, ১.৫ কোটি বেতনের নতুন কাজ বাগিয়ে নিলেন
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Viral News: রাত ২টোয় কাজল পরেন, লিপস্টিক লাগান স্ত্রী, ডিভোর্স চেয়ে মামলা স্বামীর, আদালত বলল…
রাত ২টোয় কাজল পরেন, লিপস্টিক লাগান স্ত্রী, ডিভোর্স চেয়ে মামলা স্বামীর, আদালত বলল…
Madhya Pradesh News: ১৫ বছরের সম্পর্ক! মালিকের মৃত্যু ‘মানতে’ পারেনি পোষ্য, শেষ যাত্রায় যা ঘটল...চোখে জল নেটপাড়ার
১৫ বছরের সম্পর্ক! মালিকের মৃত্যু ‘মানতে’ পারেনি পোষ্য, শেষ যাত্রায় যা ঘটল...চোখে জল নেটপাড়ার

ভিডিও

Building Collapsed in Maharashtra | মহারাষ্ট্রে তাসের ঘরের মতো ভেঙে পড়ল চার তলা বাড়ি, আহটে বহু
Hooghly News | হুগলির মগরায় ধসে পড়ল মাটির ঘরের দেওয়াল, মৃত্যু বাবা-মেয়ের
Abhishek Banerjee : ওষুধ থেকে USG, সেবাশ্রয় ঘিরে একের পর এক অভিযোগ!
ED Raid in Kolkata : শর্ট স্ট্রিট, খিদিরপুর-সহ শহরের ১২ জায়গায় অভিযান ED-এর
Dilip Ghosh | শ্রমিক থেকে 'পাথর সম্রাট', টুলুর উত্থানের নেপথ্যে TMC? বড় অভিযোগ দিলীপের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget