এক্সপ্লোর

MH370 Mystery: ১০ বছর বেপাত্তা রহস্যময় বিমান MH370, এবার তাই সাগরে 'বিস্ফোরণ' ঘটানোর ভাবনা !

Malaysian Airlines MH370 Update: ১০ বছর ধরে খোঁজ পাওয়া যায়নি রহস্যময় বিমান MH370। তাই এবার সাগরে 'বিস্ফোরণ' ঘটানো পরিকল্পনা করছেন বিজ্ঞানীরা।

Malaysian Airlines MH370 Update: ২০১৪ সালের ৮ মার্চ সকাল। বেজিং এয়ারপোর্টে অপেক্ষারত মানুষের ভিড়। তাদের পরিজনদের সেখানে পৌঁছানোর কথা ভোর ভোর। অথচ তখনও কুয়ালা লামপুর থেকে এসে পৌঁছায়নি বিমান। সাধারণত বিমান এসে না পৌঁছালে দেরি বা কতক্ষণ দেরি তা ডিসপ্লে বোর্ডে দেখায়। কিন্তু সেদিন বেজিং এয়ারপোর্ট কর্তৃপক্ষের দেখানোর মতো কিছুই ছিল না। কারণ যা খবর আসছে, তা বেশ ভয়ঙ্কর। জানা যাচ্ছে, ফ্লাইটটি খুঁজে পাওয়া যাচ্ছে না। ফ্লাইটের নম্বর এমএইচ৩৭০। মালয়েশিয়া এয়ারলাইনস। ফ্লাইটটি সত্যিই আর খুঁজে পাওয়া যায়নি। আজ ১০ বছর কেটে গিয়েছে। একের পর এক বহুমূল্য অনুসন্ধান প্রক্রিয়া শুরু করেছিল বিভিন্ন দেশের সরকার। টাইটানিকের মতো জাহাজ খুঁজে পাওয়া গেলেও কোনও খোঁজ মেলেনি এমএইচ৩৭০-এর।

বিজ্ঞানীদের নয়া প্রচেষ্টা

অত্যাধুনিক প্রযুক্তি সেই সময় ব্যবহার করা হয়েছিল। কয়েক মাস নয়, এক বছরেরও বেশি সময় ধরে খোঁজ করা হয়েছিল বিমানটির। কিন্তু কোনও খোঁজ মেলেনি। এবার কার্ডিফ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা নতুন করে শুরু করতে চলেছেন এই অনুসন্ধান প্রক্রিয়া। সম্পূর্ণ নতুন একটি প্রযুক্তির মাধ্যমে শুরু হবে সেই খোঁজ। পদ্ধতিটির নাম সি এক্সপ্লোশন।অর্থাৎ সমুদ্রের নিচে বিষ্ফোরণ। সায়েন্টিফিক রিপোর্টে এই সংক্রান্ত একটি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। সেখানে বিজ্ঞানীরা বলেন, জলের নিচে নিয়ন্ত্রিত ভাবে বিষ্ফোরণ ঘটানো হবে। এর পর সেই তরঙ্গগুলিকে পরীক্ষা করে দেখাবে। তরঙ্গের ফাঁদেই ধরা পড়বে এমএইচ ৩৭০-র অবস্থান। তবে কোথায় চলবে এই খোঁজ ? তাও জানিয়েছেন বিজ্ঞানীরা। কিন্তু সেই স্থানই কেন তা জানতে হলে পিছিয়ে যেতে হবে ১০ বছর।

ঠিক কী ঘটেছিল বিমানটির সঙ্গে ?

বিমানটি আকাশে ওড়ার পরেই তাঁর সিগনাল বন্ধ করে দেওয়া হয়। অনুসন্ধানকারীদের অনুমান, পাইলট নিজেই সে কাজ করেন। অথবা প্লেন হাইজ্যাক করে কেউ সেই কাজ করান। ওই সিগনাল বন্ধ হয়ে গেলে এটিসি প্লেনটি দেখতে পায় না। কিন্তু মিলিটারি সিগনালে প্লেনটিকে দেখা গিয়েছিল। সেই সূত্র ধরেই শুরু হয়েছিল অনুসন্ধান। দেখা যায়, প্লেনটি উত্তরদিকে বেজিং অভিমুখে না গিয়ে দক্ষিণে ভারত মহাসাগরের দিকে চলে যায়। সেই মহাসাগরেরই একটি অংশে চলবে অনুসন্ধানকার্য। নিয়ন্ত্রিত বিষ্ফোরণ ঘটিয়ে সমুদ্রতলের উপর খোঁজা হবে প্লেনের ভগ্নাবশেষের অবস্থান।

আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন -  Story Of 6 Monks: কোটি টাকার প্যাকেজ ছেড়ে সন্ন্যাস নিয়েছেন এই আইআইটিয়ানরা, অবাক করবে কারণটা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Viral Video: মুখে শাহরুখ খানের ছবির গান, ভারতীয় জওয়ানদের সঙ্গে গলা মেলালেন চিনা সৈনিকরাও? ভিডিও ভাইরাল
মুখে শাহরুখ খানের ছবির গান, ভারতীয় জওয়ানদের সঙ্গে গলা মেলালেন চিনা সৈনিকরাও? ভিডিও ভাইরাল
Career Advice: হঠাৎ চাকরি চলে গিয়েছিল, AI-এর সাহায্য়ে ঘুরে দাঁড়ালেন যুবক, ১.৫ কোটি বেতনের নতুন কাজ বাগিয়ে নিলেন
হঠাৎ চাকরি চলে গিয়েছিল, AI-এর সাহায্য়ে ঘুরে দাঁড়ালেন যুবক, ১.৫ কোটি বেতনের নতুন কাজ বাগিয়ে নিলেন
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Viral News: রাত ২টোয় কাজল পরেন, লিপস্টিক লাগান স্ত্রী, ডিভোর্স চেয়ে মামলা স্বামীর, আদালত বলল…
রাত ২টোয় কাজল পরেন, লিপস্টিক লাগান স্ত্রী, ডিভোর্স চেয়ে মামলা স্বামীর, আদালত বলল…

ভিডিও

KMC News: তারাতলা গোডাউন বিপর্যয়ের পরই ১৫ অগাস্ট পর্যন্ত বহুতল নির্মাণে স্থগিতাদেশ বহাল | ABP Ananda
Birbhum Tulu Mondal News: টাকা-সোনা মিলিয়ে উদ্ধার ৫০ কোটি, ফের মিনার মণ্ডলের বাড়িতে পুলিশ
CM Suvendu Adhikari:
Suvendu Adhikari: 'প্রথম থেকেই আন্ডা আন্ডা আন্ডা করে মিছিল বের করে ফেললেন', কটাক্ষ মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari: আজ থেকে কলকাতার স্কুলগুলিতে মিড ডে মিলের দায়িত্বে ইসকন. পড়ুয়াদের সঙ্গে মধ্যাহ্নভোজন সারলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget