এক্সপ্লোর

Starbucks Coffee: গরম কফিতে পুড়ল গা! ব্যক্তিকে ৪৩৩ কোটি টাকা ক্ষতিপূরণ দিল স্টারবাকস

শ্বজুড়ে জনপ্রিয় মার্কিন কফি চেইন ‘স্টারবাকস’। স্টারবাকস হল একটি আমেরিকান বহুজাতিক কফিহাউস এবং রোস্টারি রিজার্ভ চেইন কোম্পানি

নয়া দিল্লি: আমেরিকার কফি চেইন স্টারবাকসকে ৫০ মিলিয়ন (৫ কোটি) ডলার ৪৩৩ কোটি টাকা ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দিল মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি আদালত। এ অর্থ দিতে হবে একজন ডেলিভারি ড্রাইভারকে। স্টারবাকসের একটি গরম কফির ঢাকনা সুরক্ষিত না থাকায় গুরুতরভাবে পুড়ে গিয়েছিলেন ওই ব্যক্তি। 

বিশ্বজুড়ে জনপ্রিয় মার্কিন কফি চেইন ‘স্টারবাকস’। স্টারবাকস হল একটি আমেরিকান বহুজাতিক কফিহাউস এবং রোস্টারি রিজার্ভ চেইন কোম্পানি, যা বিশ্বের বৃহত্তম কফিহাউস চেইন এবং একটি বিখ্যাত ব্র্যান্ড হিসাবে পরিচিত।  সিএনএন জানিয়েছে, ডেলিভারি ড্রাইভার মাইকেল গার্সিয়া লস অ্যাঞ্জেলেসের একটি ‘ড্রাইভ-থ্রু’ থেকে কফি সংগ্রহ করার সময় গুরুতরভাবে পুড়ে গিয়েছিলেন। এতে তার চেহারায় বিকৃতি ঘটে এবং তার যৌনাঙ্গের ক্ষতি হয়। ২০২০ সালে ক্যালিফোর্নিয়া সুপিরিয়র কোর্টে করা ওই মামলায় স্টারবাকসের বিরুদ্ধে অভিযোগ আনা হয়, প্রতিষ্ঠানটি যথাযথভাবে ঢাকনা সুরক্ষিত না করে দায়িত্ব লঙ্ঘন করেছে।

গার্সিয়ার আইনজীবী মাইকেল পার্কার জানিয়েছেন, তার মক্কেল তিনটি কফি সংগ্রহ করছিলেন এবং একটি গরম কফি সম্পূর্ণরূপে পাত্রের ভেতরে প্রবেশ করানো হয়নি। স্টারবাকসের কর্মী যখন গার্সিয়াকে অর্ডারটি দেন, তখন একটি কফি পাত্রের বাইরে পড়ে যায় এবং তা গার্সিয়ার শরীরে গুরুতর ক্ষতি করে। 

স্টারবাকস কর্তৃপক্ষ বলেছে, তারা এ রায়ের বিরুদ্ধে আপিল করার পরিকল্পনা করছে। প্রতিষ্ঠানটির এক মুখপাত্র এক বিবৃতিতে বলেন, আমরা গার্সিয়ার প্রতি সহানুভূতিশীল। তবে আমরা জুরির সিদ্ধান্তের সঙ্গে একমত নই যে এই ঘটনার জন্য আমরা দায়ী। আমরা বিশ্বাস করি, প্রদত্ত ক্ষতিপূরণ অনেক বেশি হয়ে গেছে। আমরা সবসময় আমাদের স্টোরগুলোয় সর্বোচ্চ নিরাপত্তা মান বজায় রাখার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

উল্লেখ্য। এই মামলাটি ১৯৯৪ সালের একটি বিখ্যাত মামলার কথা মনে করিয়ে দেয়। ম্যাকডোনাল্ডসের বিরুদ্ধে সেই মামলায় স্টেলা লিবেক নামের এক মহিলা দুর্ঘটনাবশত গরম কফি তার কোলে ফেলে দিয়েছিলেন। এতে তিনি গুরুতরভাবে পুড়ে গিয়েছিলেন। সেই মামলায় আদালত তাকে প্রায় ৩০ লক্ষ ডলার ক্ষতিপূরণ দিয়েছিল।  


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

Diwali 2026: 'পাত্থর কা খেল', ভারতের সবচেয়ে 'ভয়ঙ্কর দীপাবলি', একে অন্যকে 'পাথর ছোড়ার মেলা' হয় কোথায় এবং কেন
'পাত্থর কা খেল', ভারতের সবচেয়ে 'ভয়ঙ্কর দীপাবলি', একে অন্যকে 'পাথর ছোড়ার মেলা' হয় কোথায় এবং কেন
Viral Video: পুজোর রিকশা সফরের পর এবার গাড়িতে গান! ফের ভাইরাল কলকাতার সেই দম্পতি, নজর কাড়ল খুদের কাণ্ড
পুজোর রিকশা সফরের পর এবার গাড়িতে গান! ফের ভাইরাল কলকাতার সেই দম্পতি, নজর কাড়ল খুদের কাণ্ড
Delhi News: প্রস্তুতি নিয়েছিলেন UPSC- র, গিয়েছিলেন অমিতাভের 'KBC'- তেও, শেষ পর্যন্ত গ্রেফতার চুরির দায়ে
প্রস্তুতি নিয়েছিলেন UPSC- র, গিয়েছিলেন অমিতাভের 'KBC'- তেও, শেষ পর্যন্ত গ্রেফতার চুরির দায়ে
Viral Video: ফার্স্ট AC-তেও নিরাপত্তা নেই! ট্রেনের বন্ধ কামরা থেকে কয়েক লক্ষ টাকার গয়না-টাকা চুরি, মহিলার ভিডিও ভাইরাল
ফার্স্ট AC-তেও নিরাপত্তা নেই! ট্রেনের বন্ধ কামরা থেকে কয়েক লক্ষ টাকার গয়না-টাকা চুরি, মহিলার ভিডিও ভাইরাল

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.১১.২৬)পর্ব ২: NRS-এর চিকিৎসকের রহস্যমৃত্যু ঘিরে ঘনাচ্ছে প্রশ্নের মেঘ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.১১.২৬)পর্ব ১: প্রতিটা ওয়ার্ডে কো-অর্ডিনেটর হবেন BJP-র লোকজন: মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari: মেচেদায় ISKCON মন্দিরে মুখ্যমন্ত্রী, করলেন গো-সেবা, দিলেন পুজো, বাজালেন খোল
Abhishek Banerjee Kalighat News: ধৃত ৩ জনকে নিয়ে কালীঘাটের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ | ABP
CM Suvendu Adhikari: Abhishek Banerjee-র জন্মদিনের সেলিব্রেশনে ধুন্ধুমার, ফের আক্রমণে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget