এক্সপ্লোর

Online Scam: সুইগি ডেলিভারির নাম করে কল ! আসবে OTP, ফাঁদে পা দিলেই সর্বনাশ

Swiggy Scam: সুইগিতে অর্ডার দিয়ে মোবাইলে এল একটি মেসেজ, আর তারপরেই এক নিমেষে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে উড়ে গেল ৩৮ হাজার টাকা! কিন্তু কীভাবে? অনলাইন জালিয়াতির সঙ্গেও এবার জুড়ে যাবে সুইগির নাম?

Swiggy Order: দেশজুড়ে যেভাবে অনলাইন ফুড অর্ডার সার্ভিসের চাহিদা বেড়ে চলেছে, সেখানে সুইগি জোমাটোর মত সংস্থাগুলির ব্যবসা ফুলে ফেঁপে উঠছে। কিছুদিন আগেই সুইগির একটি বার্ষিক পরিসংখ্যানে দেখা গিয়েছিল দেশের মানুষ প্রায় ৪২ লক্ষ টাকার বিরিয়ানি অর্ডার করেছে সুইগিতে (Swiggy)। আর এই ডেলিভারি অ্যাপের নাম করে এবার অনলাইন জালিয়াতির ফাঁদও, সুইগির নাম করে মোবাইলে এল একটি মেসেজ, আর তারপরেই এক নিমেষে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে উড়ে গেল ৩৮ হাজার টাকা! কিন্তু কীভাবে ? 

আদপে কী ঘটেছিল?

বেঙ্গালুরুর এক সেলস এক্সিকিউটিভ চন্নকেশভা কেএস-এর সঙ্গেই ঘটেছে এমন ঘটনা। 'লেজি পে' নামে একটি অ্যাপ সেই ব্যক্তির ফোনে আগে থেকেই ইনস্টল করা ছিল। এ প্রসঙ্গে বলে রাখা দরকার, লেজি পে হল একটি ঋণদানকারী সংস্থা। হঠাৎ করেই একদিন সুইগির তরফ থেকে একটি ফোন কল পান চন্নকেশভ, সেই ফোনে তাঁকে বলা হয় যে সুইগিতে তাঁর অ্যাকাউন্ট থেকে একটি অর্ডার করা হয়েছে, তা যাচাই করার জন্য একটি ওটিপি বলতে হবে। ফোনের সঙ্গে সঙ্গেই চারবার তাঁর ফোনে ওটিপি ঢোকে। অথচ ফোনের ওপারের ব্যক্তি কোনওভাবেই খাবারের অর্ডারের প্রসঙ্গ তোলেননি। ঘটনা বেগতিক দেখে সঙ্গে সঙ্গে তিনি তাঁর সুইগি অ্যাকাউন্ট লগ আউট করে দিতে চাইলে তখনই লক্ষ করেন ইতিমধ্যেই তাঁর লেজি পে লোন অ্যাকাউন্ট থেকে ৩৮ হাজার ৭২০ টাকা জালিয়াতি (Online Scam) করে তুলে নেওয়া হয়েছে।

কী পদক্ষেপ করেন সেই ব্যক্তি?

এই ঘটনার পরে স্বাভাবিকভাবেই স্থানীয় থানায় একটি এফআইআর দায়ের করেন চন্নকেশভা। থানায় প্রমাণ হিসেবে সুইগি অ্যাকাউন্টের লেনদেনের খতিয়ান চাওয়া হলে, তিনি লগ ইন করতে গিয়ে দেখেন তাঁর সব হিস্ট্রি মুছে দেওয়া হয়েছে। ফলে কোনও তথ্যই আর পাওয়া যায়নি। সুইগিকে (Swiggy) এবং লেজি পে (Lazy Pay) সংস্থাকে এই ঘটনার ব্যাপারে জানানো হলে তাঁরা সঙ্গে সঙ্গে সেই ব্যক্তির অ্যাকাউন্ট সাময়িক সময়ের জন্য বন্ধ রাখার ব্যবস্থা করেন এবং কীভাবে এই লেনদেন হল তার খোঁজ নেওয়ার চেষ্টা চলতে থাকে। তদন্ত চলছে।

আরও পড়ুন: AI Risk Factors and Solutions: AI ব্যবহার করে দেশে আরও বড় সাইবার অপরাধ ২০২৪-এ ? ভয় ধরাচ্ছে রিপোর্ট

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

সেরা শিরোনাম

Viral Video: প্রচণ্ড ভিড়ের মধ্যেই এসক্যালেটরের উল্টোদিকে ওঠার চেষ্টা, এরপর যা হল... ভাইরাল ভিডিও
প্রচণ্ড ভিড়ের মধ্যেই এসক্যালেটরের উল্টোদিকে ওঠার চেষ্টা, এরপর যা হল... ভাইরাল ভিডিও
Viral Video: ফুটপাত ধরে হাঁটছেন মহিলা, পিছন থেকে স্কুটারে এল ২ আততায়ী, কাঁধের ব্যাগে হ্যাঁচকা টান, তারপর...
ফুটপাত ধরে হাঁটছেন মহিলা, পিছন থেকে স্কুটারে এল ২ আততায়ী, কাঁধের ব্যাগে হ্যাঁচকা টান, তারপর...
Viral Video: ট্রেনের জানলা দিয়ে ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা, যাত্রীদের হাতে পাকড়াও ছিনতাইবাজ, তারপর যা ঘটল.....
ট্রেনের জানলা দিয়ে ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা, যাত্রীদের হাতে পাকড়াও ছিনতাইবাজ, তারপর যা ঘটল.....
Viral Video: মালকিনের সামনেই পোষ্য ৮ বছরের ছোট্ট পাগ গোগোকে ছিঁড়ে খেল সুবিশাল একটি গ্রেট ডেন, ভাইরাল ভিডিও
মালকিনের সামনেই পোষ্য ৮ বছরের ছোট্ট পাগ গোগোকে ছিঁড়ে খেল সুবিশাল একটি গ্রেট ডেন, ভাইরাল ভিডিও

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget