এক্সপ্লোর

Viral News: আগ্নেয়গিরির সামনে দাঁড়িয়ে বাগদান, প্রাণের ঝুঁকি নিয়ে ফটোশ্যুট; সমাজমাধ্যমে ভাইরাল এই যুগল

Couple Engaged in front of Volcano: ছবিতে দেখাও যাচ্ছে যে কীভাবে গভীর খাদ থেকে লাভা ছিটকে আসছে উপরে আর তাঁর সামনে হাঁটু মুড়ে বসে মার্ক তার প্রেমিকা অলিভিয়ার সামনে আংটি ধরেছেন।

Viral Photoshoot: সমাজমাধ্যমে একেক রকম ট্রেন্ড আসে একেক সময়। সম্প্রতি টর্নেডোর সামনে দাঁড়িয়ে প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন প্রেমিক আর সেই ভিডিয়ো তুমুল ভাইরাল হয়েছে সারা বিশ্বজুড়ে। এবার টর্নেডো নয়, সাক্ষাৎ জ্বলন্ত আগ্নেয়গিরির সামনে দাঁড়িয়ে বিয়ের প্রস্তাব দেন প্রেমিক। ছবি তোলা হয় এই ঘটনার আর এবারেও সেই ছবিগুলি তুমুল ভাইরাল। জ্বলন্ত লাভা উদগিরণকারী আগ্নেয়গিরির সামনে হাঁটু মুড়ে বসে প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দেন প্রেমিক। ওয়াশিংটন ডিসির বাসিন্দা মার্ক স্টুয়ার্টের এই ছবি এখন সারা বিশ্বজুড়ে চর্চিত হচ্ছে।

ইনস্টাগ্রামে মার্ক স্টুয়ার্ট নামের এই ব্যক্তি একাধিক নাটকীয় ছবি পোস্ট করেন যেখানে দেখা যাচ্ছে তিনি তাঁর প্রেমিকাকে প্রেম নিবেদন করছেন, বাগদান করছেন। তবে এটা সামান্য কোনও ঘটনা নয়, বাগদান করছেন খোদ আগ্নেয়গিরির সামনে হাঁটু মুড়ে বসে। সামনেই সাক্ষাৎ মৃত্যু, প্রাণের ঝুঁকি নিয়ে তিনি এই কাজ করেছেন। তাঁর প্রেমিকার নাম জানা যাচ্ছে অলিভিয়া পোস্ট। বিশ্বের অন্যতম সক্রিয় জ্বলন্ত আগ্নেয়গিরি হাওয়াই দ্বীপপুঞ্জের কিলুয়ার সামনে দাঁড়িয়ে এই বাগদান করেছেন মার্ক।

ছবিতে দেখাও যাচ্ছে যে কীভাবে গভীর খাদ থেকে লাভা ছিটকে আসছে উপরে, গরম জ্বলন্ত লাল লাভা। সেটাই ছবিতে আলোক উৎসের কাজ করেছে আর তাঁর সামনে হাঁটু মুড়ে বসে মার্ক তার প্রেমিকা অলিভিয়ার সামনে আংটি ধরেছেন। এই দৃশ্য দেখে অনেকেই স্তম্ভিত হয়েছেন, আশ্চর্য হয়েছেন এবং একইসঙ্গে রোমাঞ্চিত হয়েছেন।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Mark Stewart (@mountainmarkphotography)

আর এই ছবিগুলির মধ্যে একটিতে দেখা যায় উভয়েই আলিঙ্গনাবদ্ধ হয়েছেন, মার্কের প্রস্তাবে রাজি হয়েছেন অলিভিয়া। এই ছবিগুলির ক্যাপশনে মার্ক লেখেন যে গতকাল আমি আমার দীর্ঘদিনের প্রেমিকা অলিভিয়া পোস্টকে প্রেমের তথা বিয়ের প্রস্তাব দিই এবং সে আমার প্রস্তাবে সম্মত হয়েছে। কিলুয়ার সামনে এই কাজ করা জীবনে একবারই ঘটে যাওয়ার মত বিরল অভিজ্ঞতা। এই মুহূর্তটির জন্য ধন্যবাদ।

এই ছবি ইনস্টাগ্রামে শেয়ার করার পর থেকেই অজস্র কমেন্ট আসতে থাকে। অনেকেই এই অভূতপূর্ব বাগদানের কৌশলকে সাধুবাদ দিয়েছেন। কেউ কেউ লিখেছেন সবথেকে সুন্দর প্রেম নিবেদনের মুহূর্ত যা আমি দেখেছি। একজন লেখেন, 'উষ্ণতম প্রস্তাব। ভালোবাসা উষ্ণতায় ভরা হোক।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
Guinness World Records: লম্বা চুলেই বাজিমাত, গিনেস ওয়র্ল্ড রেকর্ডসে নাম উঠল ভারতীয় মহিলার, দীর্ঘ ১১ বছর কাঁচি ছোঁয়াননি
লম্বা চুলেই বাজিমাত, গিনেস ওয়র্ল্ড রেকর্ডসে নাম উঠল ভারতীয় মহিলার, দীর্ঘ ১১ বছর কাঁচি ছোঁয়াননি
Bank of America : কর্মীদের ওজন কমাতে ২৩৫৭ কোটি টাকা খরচ করল এই ব্যাঙ্ক, বেতন কত দেয় ?
কর্মীদের ওজন কমাতে ২৩৫৭ কোটি টাকা খরচ করল এই ব্যাঙ্ক, বেতন কত দেয় ?

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget