এক্সপ্লোর

Viral Video: চিতার সঙ্গে সেলফি! নেটিজেনদের রোষের শিকার সাফারি গাইড

Selfie with Cheetah: চিতাবাঘের সঙ্গে সেলফি তুলেছেন এক সাফারি গাইড। সেই ভিডিও ভাইরাল হয়েছে ট্যুইটারে।

Viral Video: চিতার সঙ্গে সেলফি তুলে নেটিজেনদের রোষের শিকার ট্যুরিস্ট গাইড (Tourist Guide)। ঠিক কী ঘটেছিল? সোশাল মিডিয়ায় ভাইরাল (Viral Video) হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছে একটি সাফারি জিপের দিকে ধেয়ে আসছিল একটি চিতা (Cheetah)। আচমকাই একলাফে জিপের মাথায় চড়ে বসেছিল সে। তারপর উঁকি দিয়েছিল সানরুফ দিয়ে। সেই সময়েই ওই চিতার সঙ্গে সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়েছিলেন ট্যুরিস্ট গাইড। সবচেয়ে আতঙ্কের বিষয় হল, চিতাটি যখন সাফারি জিপের উপর চড়ে বসেছিল তখন ভিতরেই ছিলেন পর্যটকরা। ট্যুইটারেই এই ভিডিও শেয়ার করেছেন ভারতীয় বনবিভাগের এক আধিকারিক আইএফএস অফিসার Clement Ben। 

দেখে নিন চিতার সঙ্গে ট্যুরিস্ট গাইডের সেলফি তোলার সেই ভাইরাল ভিডিও

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে চিতাবাঘটি একটি পর্যটক বোঝাই সাফারি জিপের দিকে এগিয়ে এসেছিল। পরক্ষণেই লাফ দিয়ে চড়ে বসেছিল জিপের মাথায়। সেই সময়েই নিজের সিট ছেড়ে উঠে আসেন ট্যুরিস্ট গাইড। তারপর পকেট থেকে ফোন বের করে চিতার সঙ্গে সেলফি তুলতে শুরু করেন। ছবি তোলার সময় বেশ বিপজ্জনক ভাবেই চিতার অনেকটা কাছাকাছি চলে গিয়েছিলেন ওই ট্যুরিস্ট গাইড। ভিডিওটি কার্যত মাঝপথেই শেষ হয়ে গিয়েছিল। বোঝা যায়নি যে চিতাটি জিপের ছাদ থেকে কখন নেমেছিল। আর তার জন্য সাফারি জিপটিকেই বা কতক্ষণ অপেক্ষা করতে হয়েছিল তাও জানা যায়নি। শুধু তাই নয়, এ যাত্রায় কারও কোনও ক্ষয়ক্ষতি হয়েছে কিনা সেটাও খুব একটা স্পষ্ট নয়।

এই ভাইরাল ভিডিও দেখে বেশ ক্ষুব্ধ নেটিজেনরা। বিরক্ত বন্যপ্রাণ প্রেমীরাও। নেটিজেনদের বেশিরভাগেরই প্রশ্ন এমন অবিবেচকের মতো কাজ কী করে ওই ট্যুরিস্ট গাইড করলেন? চিতাটি যখন হানা দিয়েছিল তখন সাফারি জিপে ছিলেন যাত্রীরা। উনিশ বিশ হলেই ভয়ানক বিপদ হয়ে যেতে পারত। সেখানে পর্যটকদের নিরাপত্তার কথা না ভেবে কীভাবে ওই ট্যুরিস্ট গাইড চিতার সঙ্গে সেলফি তুলতে গেলেন তা নিয়েই ক্ষোভ প্রকাশ করেছেন নেটিজেনরা। বন্যপ্রাণ প্রেমীরাও বলেছেন এ জাতীয় কাজ করলে প্রাণীরাও বিরক্ত হয়। তখন তারাও নিজেদের বিপদ অনুমান করে নিয়ে আত্মরক্ষার্থে হয়তো পালটা আক্রমণ করতে পারে। এর জেরে বড় বিপদ হতে পারত। 

আরও পড়ুন- আসল গাড়িকেই 'খেলনা' ভেবে খেলায় মেতেছে হাতি, ভিডিও ভাইরাল নেট দুনিয়ায় 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর

ভিডিও

TMC News: আব্দুর রহিম বক্সীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ | ABP Ananda LIVE
Anubrata Mondal | আগাম জামিনের আবেদন মঞ্জুর অনুব্রত মন্ডলের
Sajal Ghosh |
Kajal Seikh | কাজল শেখকে ঘিরে চোর চোর স্লোগান | ABP Ananda LIVE
Park Street | জনবহুল পার্ক স্ট্রিটে দেহ উদ্ধার | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget