এক্সপ্লোর

Sleeping Prince: আর ভাঙবে না ঘুম ! ২০ বছর কোমায় থাকার পর ‘চিরঘুমের দেশে’ সৌদির ‘ঘুমন্ত রাজপুত্র’

Prince Alwaleed bin Khaled: গ্লোবাল ইমামস কাউন্সিল রাজপুত্রের মৃত্যুর খবর জানিয়ে একটি বিবৃতি প্রকাশ করেছে তাদের অফিসিয়াল এক্স হ্যান্ডলে।

সৌদি আরব: সৌদি আরবের ‘ঘুমন্ত রাজপুত্র’ নামেই তাঁকে চিনত সারা পৃথিবী। দীর্ঘ ২০ বছর ধরে কোমায় ছিলেন তিনি। এবার যাত্রা স্তব্ধ। আর ভাঙবে না ঘুম ! চিরঘুমের দেশেই (Sleeping Prince) পাড়ি দিলেন সৌদির প্রিন্স আলওয়ালিদ বিন খালিদ বিল তালাল বিন আবদুলাজিজ আল সৌদ। ১৯ জুলাই শনিবার তাঁর মৃত্যু হয়েছে। ৩৬ বছর বয়সী রাজপুত্রের ২০টা বছর কেটেছিল কোমাতেই। গভীর ঘুমেই বেঁচে ছিলেন তিনি, এবার অনন্তের পথে। চিরঘুমের দেশে যাত্রা।

গ্লোবাল ইমামস কাউন্সিল রাজপুত্রের মৃত্যুর খবর জানিয়ে একটি বিবৃতি প্রকাশ করেছে তাদের অফিসিয়াল এক্স হ্যান্ডলে। এই বিবৃতিতে লেখা হয়েছে, ‘গ্লোবাল ইমামস কাউন্সিল যুবরাজ আলওয়ালিদ বিন খালেদ বিন তালাল আল সৌদের মৃত্যুতে রাজকীয় মহামান্য ক্রাউন প্রিন্স মহম্মদ বিন সলমন (Sleeping Prince) এবং সম্মানীয় রাজপরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছে। একটি মর্মান্তিক দুর্ঘটনার পরে টানা ২০ বছর ধরে তিনি দীর্ঘ সংগ্রাম চালিয়ে গিয়েছেন এবং তারপরে তাঁর মৃত্যু হয়েছে।

যুবরাজের বাবা একটি বিবৃতিতে জানিয়েছেন, ‘আল্লাহর নিয়তি ও ভাগ্যের প্রতি পূর্ণ বিশ্বাস এবং গভীর দুঃখ ও বেদনার সঙ্গে আমরা আমাদের প্রিয় পুত্র প্রিন্স আলওয়ালিদ বিন খালেদ বিন তালাল বিন আবদুলাজিজ আল সৌদের জন্য শোক প্রকাশ করছি যিনি আজ আল্লাহর আশীর্বাদে মৃত্যুবরণ করেছেন।’

যুক্তরাজ্যের একটি সামরিক কলেজে পড়াকালীন সময়েই এক ভয়াবহ দুর্ঘটনার সম্মুখীন হন প্রিন্স আলওয়ালিদ যখন তাঁর বয়স মাত্র ১৫ বছর। এই দুর্ঘটনায় (Sleeping Prince) মস্তিষ্কে গুরুতর আঘাত ও আভ্যন্তরীণ রক্তক্ষরণের হয়, আর এর ফলেই তিনি সম্পূর্ণ কোমায় চলে যান। পরে তাঁকে রিয়াধের কিং আবদুল আজিজ মেডিকেল সিটিতে স্থানান্তরিত করা হয়। সেখানে তিনি প্রায় ২০ বছর ধরে লাইফসাপোর্টে ছিলেন। বছরের পর বছর ধরে কোমায় ছিলেন প্রিন্স আলওয়ালিদ। মাঝে মাঝে তাঁর আঙুল নড়েচড়ে উঠত আর সেটা ঘিরেই আশার আলো জাগত। মার্কিন ও স্পেনীয় বিশেষজ্ঞরা এসেও তাঁর চিকিৎসা করেছেন, কিন্তু কিছুতেই জ্ঞান ফিরে পাননি যুবরাজ।

তাঁর বাবা প্রিন্স খালেদ বিন তালাল ছেলের জীবন বাঁচাতে প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন। বারবার তাঁকে বলা হয়েছে যেন তিনি লাইফ সাপোর্ট প্রত্যাহার করে নেন। কিন্তু তিনি সেই প্রস্তাব অস্বীকার করেন। তাঁর ধারণা ও বিশ্বাস ছিল যে মৃত্যুর মুহূর্ত ঠিক করবেন স্বয়ং আল্লাহ। ২০ জুলাই রবিবার নমাজের পরে রিয়াধের ইমাম তুর্কি বিন আবদুল্লাহ মসজিদে প্রিন্স আলওয়ালিদের শেষকৃত্য সম্পন্ন হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Viral Video: মুখে শাহরুখ খানের ছবির গান, ভারতীয় জওয়ানদের সঙ্গে গলা মেলালেন চিনা সৈনিকরাও? ভিডিও ভাইরাল
মুখে শাহরুখ খানের ছবির গান, ভারতীয় জওয়ানদের সঙ্গে গলা মেলালেন চিনা সৈনিকরাও? ভিডিও ভাইরাল
Career Advice: হঠাৎ চাকরি চলে গিয়েছিল, AI-এর সাহায্য়ে ঘুরে দাঁড়ালেন যুবক, ১.৫ কোটি বেতনের নতুন কাজ বাগিয়ে নিলেন
হঠাৎ চাকরি চলে গিয়েছিল, AI-এর সাহায্য়ে ঘুরে দাঁড়ালেন যুবক, ১.৫ কোটি বেতনের নতুন কাজ বাগিয়ে নিলেন
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Viral News: রাত ২টোয় কাজল পরেন, লিপস্টিক লাগান স্ত্রী, ডিভোর্স চেয়ে মামলা স্বামীর, আদালত বলল…
রাত ২টোয় কাজল পরেন, লিপস্টিক লাগান স্ত্রী, ডিভোর্স চেয়ে মামলা স্বামীর, আদালত বলল…

ভিডিও

Kunal Ghosh: 'যদি বাইরে থেকে এসে থাকে তাহলে ঢুকছে কী করে দেশে?' প্রশ্ন কুণালের | ABP Ananda Live
Kolaghat News: কোলাঘাটে ভারতীয় মজদুর সঙ্ঘের পার্টি অফিস উদ্বোধন ঘিরে তুলকালাম | ABP Ananda Live
Agnimitra Paul: জঙ্গিরা আজকে এত সাহস পেল কোথা থেকে? আগের সরকার প্রশ্রয় দিয়েছে:অগ্নিমিত্রা
Tulu Mondal News:
Taslima Nasrin:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget