এক্সপ্লোর

Viral News: ৩০ জন যাত্রীকে রেখে উড়ে গেল সিঙ্গাপুরগামী বিমান, তদন্তের নির্দেশ ডিজিসিএ-র

Flight Takes Off Without Taking Passengers:নির্ধারিত সময়ের আগেই উড়ে গেল বিমান। তাও আবার যাত্রীদের না নিয়ে। সিঙ্গাপুরের এমন উড়ান সংস্থার বিমানের বিরুদ্ধে এমনই অভিযোগ উঠেছে।

নয়াদিল্লি: নির্ধারিত সময়ের আগেই উড়ে গেল বিমান Flight Takes Off Before Scheduled Time)। তাও আবার যাত্রীদের না নিয়ে। সিঙ্গাপুরের (singapore airlines) এমন উড়ান সংস্থার বিমানের বিরুদ্ধে এমনই অভিযোগ উঠেছে। এই মুহূর্তে বিষয়টি নিয়ে এতটাই শোরগোল যে ডিরেক্টর জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন (DGCA) জানিয়েছে, তারা বিষয়টি খতিয়ে দেখবে।

কী ঘটেছিল?
ঘটনাটি ঘটেছে অমৃতসর বিমানবন্দরে। সূত্রের খবর, সিঙ্গাপুরের 'স্কুট এয়ারলাইন্স'-র একটি বিমান সময়ের আগেই অমৃতসর বিমানবন্দর থেকে ৩০ জন যাত্রীকে না নিয়ে উড়ে যায়। সন্ধে সাতটার পর বিমানটি ওড়ার কথা ছিল। কিন্তু সময় বদলে সেটি বুধবার ৩-৪টের মধ্যে উড়ে যায়। বিমানবন্দর কর্তৃপক্ষের দাবি, বিষয়টি সমস্ত যাত্রীকে ই-মেল মারফৎ জানানো হয়েছিল। কিন্তু তা হলে ওই ৩০ জন বিমানে উঠতে পারলেন না কেন? বিমানবন্দরের তরফে এক আধিকারিকের ব্যাখ্যা, একই ট্র্যাভেল এজেন্ট ওই ৩০ জনের টিকিট কেটেছিলেন। উড়ানের সময়সূচি বদলের বিষয়টি তিনিই কাউকে জানাননি যার জেরে এই ভোগান্তি। সূত্রের খবর, ডিজিসিএ স্কুট এয়ারলাইন্স এবং বিমানবন্দর কর্তৃপক্ষ, দুতরফের কাছ থেকেই বিষয়টি নিয়ে বিশদ জানতে চেয়েছে।

একই ধরনের ঘটনা আগেও...
কার্যত একই ধরনের ঘটনা ঘটেছিল গত সপ্তাহে। Go First-র দিল্লিগামী একটি বিমান ৫৫ জন যাত্রীকে না নিয়েই বেঙ্গালুরু বিমানবন্দর ছেড়ে উড়ে যায়। ভুক্তভোগী যাত্রীরা ট্যুইটারে গোটা বিষয়টি নিয়ে অভিযোগ জানান। লেখেন, সকাল সাড়ে ছটা নাগাদ কেম্পগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা দিয়েছিল ওই বিমান। যদিও তখনও ৫৫ জন যাত্রী একটি বাসে অপেক্ষা করছিলেন। গত মঙ্গলবার ওই ঘটনায় Go First-র চিফ অপারেশন অফিসারকে শোকজ নোটিস ধরিয়েছে ডিজিসিএ। কেন তাদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ করা হবে না, সেটি জানতে চেয়েই এই নোটিস। প্রাথমিক ভাবে যা উঠে এসেছে তাতে Go First-র গাফিলতি রয়েছে বলে মনে করছে উড়ান নিয়ামক সংস্থা। প্রসঙ্গত, ওই ৫৫ জনকে ঘণ্টাচারেক পর অন্য একটি বিমানে করে দিল্লি উড়িয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। Go First জানায়, তারাও নিজেদের মতো তদন্ত শুরু করেছে। ভুক্তভোগী যাত্রীদের জন্য আগামী এক বছরের মধ্যে তাদের ঘরোয়া যে কোনও উড়ানে একটি করে বিনামূল্যে টিকিটেরও ব্যবস্থা করা হচ্ছে, জানায় Go First।
সেই ঘটনা নিয়ে হইচই থামতে না থামতেই এবার এক ঘটনা ঘটল অমৃতসর বিমানবন্দরে। 

আরও পড়ুন:'অনেকে বলেন উত্তরবঙ্গ কিছু পায় না, এগুলো কুৎসা আর অপপ্রচার', আলিপুরদুয়ারে কড়া মমতা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget