এক্সপ্লোর

Sundar Pichai: বড় ফ্রেমের চশমা, ছোট করে ছাঁটা চুল- সুন্দর পিচাইয়ের ছবি দেখে তোলপাড় নেটপাড়া, চিনতে পারবেন ?

Sundar Pichai Photo: সুন্দর পিচাইয়ের ছাত্রজীবনের এই বিশেষ ছবিটি নিয়ে নেটিজেনদের মধ্যে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ৩০ বছর আগের ছবি। ছবিতে আইআইটি খড়গপুরে সমাবর্তনের পোশাক পরে বসে আছেন সুন্দর পিচাই।

Sundar Pichai IIT Kharagpur: একজন ভারতীয় হিসেবে আজ সারা বিশ্বের মধ্যে বিপুলভাবে জনপ্রিয় সুন্দর পিচাই। সবথেকে বড় আইটি সংস্থা গুগলের সিইও তিনি। দীর্ঘ ২০ বছর ধরে এই সংস্থাতেই কাজ করে চলেছেন সুন্দর পিচাই আর তাই আজ নিজের দক্ষতায় ও শ্রমের সাফল্যে গুগলের সিইও হয়ে উঠেছেন তিনি। আর সেই উপলক্ষ্যে এর আগে একটি পুরনো ছবি নিজে শেয়ার করেছিলেন সুন্দর পিচাই তাঁর (Sundar Pichai IIT Kharagpur) সমাজমাধ্যমে। আর এবার আরও একটি না দেখা ছবি সামনে এল।

খড়গপুরের আইআইটিতে পড়ার সময়কার একটি পুরনো ছবি সমাজমাধ্যমে প্রকাশ্যে আসতেই মুহূর্তে ভাইরাল হয়ে যায়। এই ছবিতে তাঁকে চিনতে পারা একটু কঠিন, চেহারার গড়ন একই থাকলেও হঠাৎ করে চোখে পড়া কঠিন। এই ছবিতে তাঁর পাশেই দেখা যায় ম্যাচ গ্রুপের সিইও শর্মিষ্ঠা দুবেকেও। এই ছবিকে ঘিরেই তোলপাড় নেটপাড়া।

সুন্দর পিচাইয়ের ছাত্রজীবনের এই বিশেষ ছবিটি নিয়ে নেটিজেনদের মধ্যে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ৩০ বছর আগের ছবি। ছবিতে দেখা যায় আইআইটি খড়গপুরে সমাবর্তনের পোশাক পরে বসে আছেন সুন্দর পিচাই, পাশে তাঁর বন্ধুরা। সুন্দরের (Sundar Pichai IIT Kharagpur) পাশেই বসে আছেন শর্মিষ্ঠা দুবেও যিনি এখন ম্যাচ গ্রুপের সিইও। এই ম্যাচ গ্রুপ মূলত টিন্ডার এবং ওকে কিউপিডের মত ডেটিং অ্যাপ পরিচালনা করে। সুন্দর পিচাইয়ের ব্যাচে একমাত্র ছাত্রী ছিলেন শর্মিষ্ঠা দুবে।

এই পুরনো ছবি শেয়ার করে নিয়েছেন অনন্যা লোহানি, তাঁর বাবা সুন্দর পিচাইয়ের কাছে পড়াশোনা করেছেন। এর আগে কখনই এই ছবি প্রকাশ্যে আসেনি। এক্স হ্যান্ডলে অনন্যা এই ছবি পোস্ট করে লেখেন, 'আমার বাবা আমাকে ১৯৯৩ সালের আইআইটি খড়গপুরের সমাবর্তনের সময়কার এই ছবিটি দেখিয়েছিলেন। এতে সুন্দর পিচাই (Sundar Pichai IIT Kharagpur) ও শর্মিষ্ঠা দুবেকে একই ফ্রেমে দেখা যাচ্ছে।' দিল্লির একজন খ্যাতনামা সফটওয়্যার ইঞ্জিনিয়ার অনন্যা লোহানি যিনি এই পোস্ট করার পরেই তা তুমুল ভাইরাল হয়ে যায়।  

শর্মিষ্ঠা দুবে এবং সুন্দর পিচাই দুজনেই আইআইটি খড়গপুরে মেটালার্জিতে বি.টেক ডিগ্রি পাশ করেছেন ১৯৯৩ সালে। তারপর সিলিকন ভ্যালির দুনিয়ায় সুন্দর পিচাইয়ের এই অভাবিত উত্থান সকল ভারতীয়ের কাছে একটা অনুপ্রেরণার কাহিনি। অন্যদিকে শর্মিষ্ঠা দুবেই প্রথম ভারতে অনলাইন ডেটিং-এর ধারণাকে প্রোথিত করেন। ২০২২ সালের মার্চ থেকে ২০২২ সালের মে মাস পর্যন্ত ম্যাচ গ্রুপের সিইও ছিলেন শর্মিষ্ঠা দুবে। টিন্ডার অ্যাপে 'লাইকস ইউ' ফিচার্সটি তিনিই প্রবর্তন করেন বলে জানা যায়।  

আরও পড়ুন: Ananya Birla: গান ছেড়ে এবার অন্য কাজ, বিড়লা পরিবারের কন্যা ধরছেন এই 'ব্যাটন'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Viral Video: রাস্তার মাঝে হামাগুড়ি শিশুর, একটুর জন্য রক্ষা, ভিডিও ভাইরাল, মায়ের আচরণে সন্দেহ
রাস্তার মাঝে হামাগুড়ি শিশুর, একটুর জন্য রক্ষা, ভিডিও ভাইরাল, মায়ের আচরণে সন্দেহ
Viral News: বাস ড্রাইভারের সঙ্গে পালিয়ে গেলেন ইনফ্লুয়েন্সার-অভিনেতার স্ত্রী, সিসিটিভি ফুটেজে দেখা গেল...
বাস ড্রাইভারের সঙ্গে পালিয়ে গেলেন ইনফ্লুয়েন্সার-অভিনেতার স্ত্রী, সিসিটিভি ফুটেজে দেখা গেল...
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’

ভিডিও

Ratna Debnath | 'জেল হেফাজতে কিছুই হবে না, সর্বোচ্চ শাস্তি চাই', বললেন অভয়ার মা | RG Kar Case
Tulu Mondal: সিউড়ি থেকে গ্রেফতার ভূমি ও ভূমি সংস্কার দফতরের হেডক্লার্ক প্রবীর দাস
Tulu Mondal: টুলুর আর্থিক দুর্নীতিকাণ্ডের তদন্তে এবার অনুব্রতর প্রাক্তন দেহরক্ষীর ফ্ল্যাটে তল্লাশি
TMC News: প্রথমে তপসিয়া, পরে মেট্রোপলিটন, 'ঋতব্রত তৃণমূল'-এর অনুষ্ঠানে Kunal Ghosh
Hoy Maa Noy Boumaa | শিল্পীসত্ত্বাকে সঙ্গে রেখেই ব্যক্তিগত উদ্যোগে নতুন পথে পা বাড়িয়েছেন টেলি ইন্ডাস্ট্রির অনেক অভিনেত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget