এক্সপ্লোর

Tinder Leave: ডেটে যাবেন? ছুটি দেবে অফিসই...আপনাকে কী করতে হবে?

World News: বিদেশের এই সংস্থা তাদের কর্মীদের জন্য ডেটে যাওয়ার জন্য বিশেষ ছুটি চালু করেছে। ডেটিং অ্যাপের খরচাও দেবে তারাই।

কলকাতা: ডেটে যাবেন? ছুটি লাগবে কিন্তু অফিসে কী বলবেন বুঝতে পারছেন না? এমন সমস্যা আপনার হবে না যদি আপনি এই সংস্থায় একটি চাকরি খুঁজে নেন। তাইল্যান্ডের একটি সংস্থা তাদের কর্মীদের জন্য এনেছে একটি বিশেষ ছুটি- যার নাম tinder leave. 

The Straits Times- এর প্রতিবেদন অনুযায়ী, হোয়াটলাইন গ্রুপ (Whiteline Group) নামের একটি মার্কেটিং এজেন্সি একটি বিশেষ ছুটি এনেছে তাদের কর্মীদের জন্য। জুলাইয়ের শুরু থেকে ডিসেম্বর পর্যন্ত রয়েছে এই ছুটির সুযোগ। জনপ্রিয় ডেটিং প্ল্যাটফর্ম- টিন্ডারের নামে এই ছুটির নাম Tinder Leave. কর্মীদের কেউ যদি কারও সঙ্গে ডেটে যেতে চান তাহলে ব্যবহার করতে পারবেন সেই ছুটি। Linkedln-এ এই ছুটির বিষয়ে পোস্ট করেছিল ওই সংস্থা। কতদিন এই ছুটি রয়েছে তা জানানো হয়নি কিন্তু সংস্থার তরফে জানানো হয়েছে তাদের সব কর্মীদের জন্য Tinder-এর gold এবং Platinum সাবস্ক্রিপশনের টাকাও দেবে সংস্থাই। তবে বলা হয়েছে ছুটি নিতে গেলে এক সপ্তাহের নোটিশ দিলেই হবে।  

সংস্থার এই কাজ আদতে সেই সংস্থার কর্মীদের ভাল থাকার প্রতি (Well Being of employees) বিশেষ পদক্ষেপ বলেই মনে করছেন নেটিজেনরা। সংস্থা মনে করেছে প্রেমের সম্পর্কে অথবা কোনও ভাল বন্ধুত্বের সম্পর্কে থাকলে কর্মীরা খুশি থাকবে তার জেরে উৎপাদনও বাড়বে।


Tinder Leave: ডেটে যাবেন? ছুটি দেবে অফিসই...আপনাকে কী করতে হবে?

The Straight Times- এর প্রতিবেদন অনুযায়ী ওই সংস্থার এক কর্মী নাকি বলেছিলেন কাজের চাপে Date-করতে পারছেন না উনি। তা কোনওভাবে সংস্থার ম্যানেজমেন্টের কানে যায়, তারপরেই এমন ভাবনা সংস্থার কর্তৃপক্ষের। তবে এই সুযোগ রয়েছে শুধুমাত্র সেই কর্মীদের জন্য যারা প্রোবেশন পিরিয়ড শেষ করেছেন এবং এই বছরের ৯ জুলাই ও ৩১ ডিসেম্বরের মধ্যে সংস্থায় যোগ দেবেন। Whiteline Group- নামের এই সংস্থাটি ব্যাংককে স্থাপিত- প্রায় ২০০ জন কর্মী রয়েছেন এই সংস্থায়।

সম্প্রতি কর্মীদের মানসিক স্বাস্থ্য নিয়ে আলোচনা হচ্ছে। কর্মীরা খুশি থাকলে উৎপাদনও বৃদ্ধি পায়, এমন তথ্যও উঠে আসছে অনেক সমীক্ষায়। তাই কর্মীদের শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক স্বাস্থ্য ভাল রাখার জন্যও অনেক সংস্থা কাজ করছে। তবে এই পদক্ষেপ একেবারেই আলাদা।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন: R G Kar News: স্বাস্থ্য ব্যবস্থায় বদল আনার লক্ষ্য, IMA সম্মেলনে ক্ষোভ উগরে দিলেন চিকিৎসকরা

সেরা শিরোনাম

Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Viral: ট্রেনে মোবাইল চুরি করতে গিয়ে চোরের এ কী হল ! যাত্রী মহিলার কীর্তিতে হতবাক সকলে, Video ঘিরে তুমুল চর্চা
ট্রেনে মোবাইল চুরি করতে গিয়ে চোরের এ কী হল ! যাত্রী মহিলার কীর্তিতে হতবাক সকলে, Video ঘিরে তুমুল চর্চা
Viral Video: রাস্তার মাঝে হামাগুড়ি শিশুর, একটুর জন্য রক্ষা, ভিডিও ভাইরাল, মায়ের আচরণে সন্দেহ
রাস্তার মাঝে হামাগুড়ি শিশুর, একটুর জন্য রক্ষা, ভিডিও ভাইরাল, মায়ের আচরণে সন্দেহ
Viral News: বাস ড্রাইভারের সঙ্গে পালিয়ে গেলেন ইনফ্লুয়েন্সার-অভিনেতার স্ত্রী, সিসিটিভি ফুটেজে দেখা গেল...
বাস ড্রাইভারের সঙ্গে পালিয়ে গেলেন ইনফ্লুয়েন্সার-অভিনেতার স্ত্রী, সিসিটিভি ফুটেজে দেখা গেল...

ভিডিও

Rajnath Singh on Bengal | বাংলার হাওয়ায় নতুন সুবাস, মন্তব্য প্রতিরক্ষামন্ত্রীর | ABP ANANDA LIVE
Sitalkuchi News | শীতলকুচিতে ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব, বাড়ি-দোকানে ভাঙচুর, লুঠপাট | ABP ANANDA LIVE
TMC - Asansole News | তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরের দেখেই ইটবৃষ্টি | ABP ANANDA LIVE
TMC - Serampore News | শ্রীরামপুরে তৃণমূল জেলা পরিষদ সদস্যের বাড়িতে দুষ্কৃতী তাণ্ডব
Dilip Singh News | অগ্নিনির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখতে হোটেল পরিদর্শনে চাঁপদানির বিধায়ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Aadhaar Card Update : এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
E20 Petrol: 'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
Bollywood Actor Arrested in Drug Case: মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Embed widget