এক্সপ্লোর

Indian Cities: পরতে পরতে রয়েছে ইতিহাস! ভারতের এই ৬টি শহর UNESCO তালিকায়

UNESCO: প্রতিটি শহরেরই কোনও না কোনও বৈশিষ্ট্য রয়েছে। তার উপর ভিত্তি করেই এই তালিকায় জায়গা পেয়েছে শহরগুলি

কলকাতা: হস্তশিল্প থেকে লোকসঙ্গীত, চিত্রশিল্প থেকে সাহিত্য- বিভিন্ন ক্ষেত্রে ভারতের বিভিন্ন প্রদেশের নিজস্বতার ছাপ রয়েছে। এই বিশয়গুলি নিয়ে মাথা ঘামায় UNESCO-ও। বিশ্বের বিভিন্ন দেশের শহর বা জেলার এমনই নানা নিজস্বতার ভিত্তিতে একটি তালিকা তৈরি করে UNESCO. সেটারই নাম ক্রিয়েটিভ সিটি নেটওয়ার্ক (Creative Cities Network)। সেখানেই এবার জায়গা পেয়েছে ভারতের একাধিক শহর।

ইউনেস্কো ক্রিয়েটিভ সিটি নেটওয়ার্ক বা UCCN- প্রথম তৈরি হয় ২০০৪ সালে। যে শহরগুলির নিজস্ব কোনও বৈশিষ্ট্য হয়েছে সেগুলির মধ্যে যোগাযোগ এবং বোঝাপড়া গড়ে তোলা এবং সাস্টেইনেবল আরবান ডেভেলপমেন্টের জন্য এই তালিকা তৈরি করে নেওয়া যায়। এখন এই তালিকায় বিশ্বের অন্যতম একশোটি দেশের ৩৫০টি শহর রয়েছে।

পর্যটন শিল্পের ক্ষেত্রেও এই ট্যাগের গুরুত্ব রয়েছে। বিশ্বের সাংস্কৃতিক বিবিধতাকে গুরুত্ব দেয় UNESCO। এছাড়া, জলবায়ু বদল, ক্রমশ বেড়ে চলা বৈষম্য এবং দ্রুতহারে নগরায়ন ঠেকানোর বার্তা দিতেও এই তালিকা তৈরি করে UNESCO. নাগরিক সমস্যা মেটাতে বৈজ্ঞানিকভাবে তৈরি নগর পরিকল্পনার বার্তা দেয় UNESCO.

ভারতের কোন কোন শহর রয়েছে এই তালিকায়?

কেরলের উত্তরের দিকের শহর কোঝিকোড় (Kozhikode) এই তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। সাহিত্যের জন্য জায়গা পেয়েছে এই শহর। এই শহরে পাঁচশোরও বেশি লাইব্রেরি হয়েছে। ৫০টিরও বেশি প্রকাশক সংস্থার অফিস এই শহরে। কেরলের বার্ষিক সাহিত্য উৎসব হয় এই শহরে। 

গ্বালিয়রও (Gwalior) জায়গা পেয়েছে এই তালিকায়। সঙ্গীতের জন্য তালিকায় এসেছে মধ্যপ্রদেশের এই শহর। সঙ্গীতজ্ঞ বৈজু বাওরা, তানসেনের সঙ্গে নাম জড়িয়ে রয়েছে এই শহরের। শাস্ত্রীয় সঙ্গীত এবং গুরু-শিষ্য পরম্পরার বিষয়টিও জড়িয়ে রয়েছে এই শহরের সঙ্গে। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের অন্যতম পীঠস্থান এই শহর।

উত্তরপ্রদেশের বারাণসী (Varanasi) অন্যতম প্রাচীন শহর। ভারতের ইতিহাসের মাইলফলক এই শহর। একাধিক গঙ্গাঘাট, কাশী বিশ্বনাথ মন্দির এবং আরও অজস্র মন্দির ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই শহরে। এই শহর সঙ্গীতেরও পীঠস্থান। 

কাশ্মীর সারা বিশ্বের পর্যটকদের কাছে হট ফেভারিট ডেস্টিনেশন। প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে খাবার-শিল্প সবকিছুতেই নিজস্বতা রয়েছে কাশ্মীরের শ্রীনগরের (Srinagar)। হস্তশিল্প এবং লোকসঙ্গীতের ক্ষেত্রে এই শহরকে UCCN তালিকায় আনা হয়েছে।  

ভারতের অন্যতম পর্যটন স্থল জয়পুর (Jaipur)। গোটা রাজস্থানেই ভারত তো বটেই, সারা বিশ্ব থেকে পর্যটকরা আসেন। তার মধ্যেই রয়েছে জয়পুর শহর। শিল্পকলা, চিত্রকলা, ভাস্কর্য্য, গয়না শিল্প-সবকিছুতেই রয়েছে জয়পুরের নিজস্বতা। এখানেই নয় জয়পুর ইন্টারন্যাশনাল হেরিটেজ ফেস্টিভ্যাল।

দক্ষিণের রাজ্য তামিলনাড়ু। তারই রাজধানী চেন্নাই (Chennai) জায়গা পেয়েছে  UNESCO ক্রিয়েটিভ সিটি নেটওয়ার্কে। দক্ষিণ ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের পীঠস্থান চেন্নাই। 

আরও পড়ুন: লাভা নয়, আগ্নেয়গিরি থেকে বেরচ্ছে নীল আভা! 'ভৌতিক' দৃশ্য বন্দি ক্যামেরায়

সেরা শিরোনাম

Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget