এক্সপ্লোর

UP News: গর্ভে অন্যের সন্তান, নিজের বলে না মানলে স্বামীকে মেরে ফেলার হুমকি ! অপরাধ স্বীকার মহিলার

Woman Threatens to Husband: পুলিশে দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে জানা যায় যে, ২০২২ সালের জুন মাসে এই দম্পতির বিবাহ হয়েছিল। কিন্তু কিছুদিন পরেই শুরু হয় সমস্যা।

মহারাজগঞ্জ: স্বামী স্ত্রীর মধ্যে সামান্য বিষয় নিয়ে ঝগড়া বাড়তে বাড়তে চরম আকার নিল। স্বামীকে ভুয়ো পণের মামলায় ফাঁসানো এবং মেরে ফেলার হুমকি দিয়ে বসলেন মহিলা। উত্তরপ্রদেশের মহারাজগঞ্জের ঘটনা যেখানে এই স্বামী স্ত্রীর মধ্যে (UP News) ঝামেলা বাধে সেই মহিলার হঠাৎ গর্ভবতী হওয়াকে কেন্দ্র করে। স্বামীর অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত করতে শুরু করে এবং সেই মহিলার বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়।

পুলিশে দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে জানা যায় যে, ২০২২ সালের জুন মাসে এই দম্পতির বিবাহ হয়েছিল। কিন্তু কিছুদিন পরেই শুরু হয় সমস্যা। স্বামী অভিযোগ জানান যে তাঁর স্ত্রী নিরন্তর শারীরিক সম্পর্ক স্থাপনে অনীহা প্রকাশ করে এসেছেন, বাধা দিয়েছেন। আর এই কারণে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন সেই ব্যক্তি। তিনি এও দাবি করেন যে তাঁর স্ত্রী অর্থাৎ সেই মহিলা বারেবারেই উত্তরপ্রদেশের সন্ত কবীর নগর জেলায় বাপের বাড়ি যেতেন। ২০২৪ সালের নভেম্বর মাসে একইভাবে একদিন বাপের বাড়ির উদ্দেশে রওনা দেন তিনি। এবারে স্বামীকে কিছু না জানিয়েই চলে গিয়েছিলেন তিনি। ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে সেই ব্যক্তি তাঁর স্ত্রী অর্থাৎ সেই মহিলার কাছে যান, ঘরে ফিরে আসার অনুরোধ করেন। যদিও এপ্রিল মাসে ঘটনায় আসে নতুন মোড়।

পেটে অসহ্য ব্যথা হওয়ায় সেই মহিলাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আর সেখানেই চিকিৎসকেরা জানান যে তিনি গর্ভবতী, তাঁর গর্ভে ১৪ সপ্তাহের ভ্রুণ রয়েছে। এই ঘটনা জানতে পেরে নিশ্চিত হওয়ার জন্য অনেক চিকিৎসকের কাছে যান তিনি। আর প্রত্যেকেই তাঁকে একই কথা বলেন। আর এই বিষয় নিয়ে ঝামেলা শুরু হলে সেই মহিলা স্পষ্ট জানান যে এই সন্তান অন্য কারও, তাঁর স্বামীর নয়। আর তখনই স্বামীকে হুমকি দিয়ে বসেন সেই মহিলা যে, এই সন্তানকে নিজের বলে না মেনে নিলে হয় তাঁকে প্রাণে মেরে দেবেন তিনি অথবা তাঁর বিরুদ্ধে মিথ্যে পণের মামলায় তাঁকে ফাঁসাবেন।

এই ঘটনা নিয়ে এখনও তদন্ত চলছে। মহারাজগঞ্জের পুলিশ নিশ্চিত করেছে যে স্থানীয় থানায় এই বিষয়ে মামলা দায়ের করা হয়েছে। আরও বাকি আইনি কার্যকলাপ চলছে। সমাজমাধ্যমে এই ঘটনার কথা ছড়িয়ে পড়তেই তীব্র ধিক্কার ও নিন্দার ঝড় বয়ে গিয়েছে। জনৈক নেটিজেন লিখেছেন, 'এখন তো লিঙ্গ সাম্যের আইনের যুগ নাকি- নিরপরাধ লোকেরা কোথায় ঠাঁই নেবে ? লিঙ্গের ভিত্তিতে আইনের বদলে নিরপেক্ষ আইন আনা হোক, সকলের জন্য সকলের হয়ে যা কথা বলবে'। অন্য আরেকজন লিখেছেন, 'স্বামীর উচিত নিজের ভাগ্যকে মেনে নিয়ে স্ত্রীর সঙ্গে বোঝাপড়া করে নেওয়া এবং সেই সন্তানকে বড় করা কারণ ভারতে এর বাইরে অন্য কোনও বিকল্প নেই তাঁর জন্য।' 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy
Anant Maharaj: নেতাজিকে 'দেশদ্রোহী' বলা, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ সম্মান কেড়ে নিল রাজ্য় সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget