এক্সপ্লোর

Viral Video: মগডালে ঝুলছে কাঁঠাল, শুঁড় পাকিয়ে তৈরি গজরাজ, তার পর চলল কসরত, ভিডিও ভাইরাল

Elephant Struggles: সোশ্যাল মিডিয়ায় আইএএস অফিসার বলে নিজের পরিচয় দিয়েছেন সুপ্রিয়া সাহু। তিনিই হাতির কাঁঠালপাড়ার দৃশ্য তুলে ধরেছেন ট্যুইটারে।

নয়াদিল্লি: সবুরে মেওয়া ফলে, থুড়ি সবুরে হাতির শুঁড় পৌঁছয় মগডালেও (Elephant Struggles)। দাঁড়িয়ে থেকে তা চাক্ষুষ করলেন গ্রামবাসীরা। তবে হাতের মোয়া তো নয়, গাছপাকা কাঁঠালের (Elephant Plucks Jackfruit) জন্য বিস্তর খাটা-খাটুনিও গেল গজরাজের। গাছ ধরে নাড়া দেওয়া থেকে গাছে ওঠার চেষ্টা, কোনও কিছুই বাদ যায়নি। শেষ পর্যন্ত কাজে এল শুঁড়খানি। তাতে পাকিয়ে ধরেই মগডাল থেকে পেড়ে আনা গেল ঝাড়বাতির মতো ঝুলে থাকা গোছাসুদ্ধ কাঁঠালকে (Viral Video)। 

গাছ থেকে কাঁঠাল পাড়ছে হাতি, ভিডিও ভাইরাল মুহূর্তেই

সোশ্যাল মিডিয়ায় আইএএস অফিসার বলে নিজের পরিচয় দিয়েছেন সুপ্রিয়া সাহু। তিনিই হাতির কাঁঠালপাড়ার দৃশ্য তুলে ধরেছেন ট্যুইটারে। ৩০ সেকেন্ডের ওই ভিডিওয়, প্রথমে গাছ ধরে নাড়া দিতে দেখা যায় হাতিটিকে। তার পর দু’পা উঁচিয়ে গাছে ওঠারও চেষ্টা করে সে। কিন্তু কিছুতেই কাঁঠালের নাগাল মিলছিল না। তার পর গাছের কাণ্ডে দুই পা ঠেসা দিয়ে শুঁড়খানিই পাকিয়ে উপরে তুলতে থাকে সে। প্রথম একবার-দু’বার ব্যর্থ হলেও, শেষ পর্যন্ত গোছাসুদ্ধ কাঁঠাল আটকা পড়ে তার শুঁড়ে। তাতেই সবসুদ্ধ ছিঁড়ে নামিয়ে আনে তিন-চারটি কাঁঠাল। 

আরও পড়ুন: Har Ghar Tiranga: তেরঙ্গায় শোভিত ফেসবুক-ট্যুইটার DP, স্বাধীনতার অমৃতকাল উদ্‌যাপন প্রধানমন্ত্রীর

ভিডিওটি ঠিক কোথাকার, তা জানা যায়নি নির্দিষ্ট করে। তবে মোবাইলের ক্যামেরায় সেটি তোলা হয়েছে বলে ঠাহর হয়। ভিডিওয় অনেকের কথাও শোনা যাচ্ছে। দূর থেকে দাঁড়িয়ে হাতির কাণ্ড-কারখানা দেখছিলেন তাঁরা। শেষমেশ শুঁড়ে পাকিয়ে যখন কাঁঠাল ছিঁড়তে সফল হয় গজরাজ, হাততালি দিয়ে, হল্লা করে তাকে অভিবাদনও জানাতে শোনা যায় গ্রামবাসীদের। 

ভিডিওটি শেয়ার করে ট্যুইটারে সুপ্রিয়া লেখেন, ‘মানুষের কাছে যেমন আমের কদর, তেমনই হাতির কাছে কাঁঠালের কদর। কাঁঠাল পেড় আনতে বদ্ধকরিকর হাতির সাফল্যে মানুষ জন হাততালি দিয়ে যে ভাবে হাতিকে অভিবাদন জানালেন, তাও মন ভরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট’।

এক আইএএস অফিসার ট্যুইটারে ভিডিওটি শেয়ার করেন

সুপ্রিয়ার হ্যান্ডল থেকে ভিডিওটি পোস্ট হওয়ার পর ৭ হাজারের বেশি মানুষ, সেটি ‘লাইক’ করেছেন। ভিডিওটি দেখেছেন ১ লক্ষ ৭৬ হাজারের বেশি মানুষ। সেটি আবার রিট্যুইট করেছেন ১১০০-র বেশি ট্যুইটার ব্যবহারকারী। হাতিটির ধৈর্য এবং ইচ্ছাশক্তিরও প্রশংসা করেছেন অনেকে। অত উঁচু থেকে যে কাঁঠাল পেড়ে আনতে পারল হাতিটি, তাতে আবার হতবাকও কেউ কেউ। 

সেরা শিরোনাম

Viral Video: ফুটপাত ধরে হাঁটছেন মহিলা, পিছন থেকে স্কুটারে এল ২ আততায়ী, কাঁধের ব্যাগে হ্যাঁচকা টান, তারপর...
ফুটপাত ধরে হাঁটছেন মহিলা, পিছন থেকে স্কুটারে এল ২ আততায়ী, কাঁধের ব্যাগে হ্যাঁচকা টান, তারপর...
Viral Video: ট্রেনের জানলা দিয়ে ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা, যাত্রীদের হাতে পাকড়াও ছিনতাইবাজ, তারপর যা ঘটল.....
ট্রেনের জানলা দিয়ে ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা, যাত্রীদের হাতে পাকড়াও ছিনতাইবাজ, তারপর যা ঘটল.....
Viral Video: মালকিনের সামনেই পোষ্য ৮ বছরের ছোট্ট পাগ গোগোকে ছিঁড়ে খেল সুবিশাল একটি গ্রেট ডেন, ভাইরাল ভিডিও
মালকিনের সামনেই পোষ্য ৮ বছরের ছোট্ট পাগ গোগোকে ছিঁড়ে খেল সুবিশাল একটি গ্রেট ডেন, ভাইরাল ভিডিও
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক

ভিডিও

Durga Puja: ৭৮তম বর্ষে 'এন্টালি মাতৃভূমি' দুর্গাপূজা সমিতির পুজো, এবারের থিম 'বুদ্ধং শরণং গচ্ছামি'
Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget