এক্সপ্লোর

Har Ghar Tiranga: তেরঙ্গায় শোভিত ফেসবুক-ট্যুইটার DP, স্বাধীনতার অমৃতকাল উদ্‌যাপন প্রধানমন্ত্রীর

Narendra Modi: মঙ্গলবার ফেসবুক, ট্যুইটার-সহ নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইলের ছবি পাল্টে জাতীয় পতাকা করলেন মোদি। 

নয়াদিল্লি:  স্বাধীনতার ৭৫ বছর পূর্তিতে দেশ জুড়ে অমৃত মহোৎসবের ঘোষণা হয়েছে আগেই। তা উদ্‌যাপন করতে ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচিও গৃহীত হয়েছে (Har Ghar tiranga)। এ বার তার শুভ সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (narendra Modi)। ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচির আওতায় সরকারি ভবন, দফতর-সহ দেশের ২০ কোটি বাড়ির মাথায় জাতীয় পতাকা ওড়ানোর সংকল্প গৃহীত হয়েছে (Indian National Flag)। সরকারি ওয়েবসাইটের অগ্রভাগে তেরঙ্গার ছবি রাখতে বলা হয়েছে। নাগরিকদের ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ট্যুইটারেও তেরঙ্গার ছবি তুলে ধরতে উৎসাহিত করার কথা বলা হয়েছে। সেই মতোই মঙ্গলবার ফেসবুক, ট্যুইটার-সহ নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইলের ছবি পাল্টে জাতীয় পতাকা করলেন মোদি। 

সোশ্যাল মিডিয়ায় তেরঙ্গায় শোভিত মোদির DP

এ দিন প্রোফাইল পিকচার বা ডিসপ্লে পিকচার পাল্টে ফেলে মোদি লেখেন, ‘আজ, ২ অগাস্ট একটি বিশেষ দিন। যে সময় আমরা স্বাধীনতার অমৃত মহোৎসব পালন করছি, জাতীয় পতকার সম্মানে দেশ #HarGharTiranga কর্মসূচির জন্য প্রস্তুত। নিজের সোশ্যাল মিডিয়া পেজের ডিসপ্লে পিকচার পাল্টে ফেলেছি আমি। আপনাদেরও তা করতে আহ্বান জানাচ্ছি’।

এ বছর স্বাধীনতা দিবসের আগে কেন্দ্রের তরফে ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি গৃহীত হয়। এর আওতায়, অগাস্ট মাসে তিন দিন ধরে ঘরে ঘরে পতাকা ওড়ানো হবে তার আওতায়। সরকারি ভবন, রাষ্ট্রায়াত্ত দফতর থেকে স্বেচ্ছাসেবী সংস্থা, রেস্তরাঁ, শপিং মল, টোলপ্লাজা, থানায় জাতীয় পতাকা ওড়ানোর পরিকল্পনা রয়েছে। সাধারণ মানুষকে স্বতঃস্ফূর্ত ভাবে এই কর্মসূচিতে যোগদানে আগ্রহী করে তোলার উদ্যোগ শুরু হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি-র প্রাক্তন সর্বভারতীয় সভাপতি অমিত শাহ খোদ এর প্রস্তুতি পর্যালোচনা করে দেখেছেন ইতিমধ্যেই। স্বাধীনতার অমৃত মহোৎসবের অধীনেই চালানো হবে এই কর্মসূচি।

এ নিয়ে বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রীদের সঙ্গেও কথা বলেছেন শাহ। সেই নিয়ে ট্যুইটও করেন তিনি। লেখেন, ‘নাগরিকের মনে দেশভক্তির ভাবনা প্রবল করে তুলতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘হর ঘর তেরঙ্গা’ কর্মসূচির আওতায় বিশেষ অভিযানের পরিকল্পনা করেছেন’।

আরও পড়ুন: Lok Sabha News: 'সরকার কি চায় কাঁচা সব্জি খেয়ে থাকি', বিতর্কের মাঝেই বেগুনে কামড় তৃণমূল সাংসদের

এই প্রকল্পের আওতায় আগামী ১৩ থেকে ১৫ অগাস্ট তেরঙ্গা ওড়ানোর পরিকল্পনা রয়েছে। বেসরকারী সংস্থাগুলিকেও আহ্বান জানানো হয়েছে তাতে অংশ নিতে। এ ছাড়াও ২২ জুলাই থেকে সমস্ত সরকারি ওয়েবসাইটের অগ্রভাগে তেরঙ্গার ছবি রাখতে বলা হয়েছে। নাগরিকদের ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ট্যুইটারেও তেরঙ্গার ছবি তুলে ধরতে উৎসাহিত করা হবে।

‘হর ঘর তেরঙ্গা’ কর্মসূচির আওতায় ২০ কোটি বাড়িতে পতাকা ওড়ানোর পরিকল্পনা

এই নিয়ে আগামী ৯ থেকে ১৫ অগাস্ট অভিযানে নামছে বিজেপি। চলতি সপ্তাহ থেকেই নানা অনুষ্ঠানের আয়োজন করতে চলেছে তারা। ১০ থেকে ১২ অগাস্ট দেশের প্রতিটি জেলায় তেরঙ্গা মিছিল করবে বিজেপি যুব মোর্চা। এর পাশাপাশি, ৭৬তম স্বাধীনতা দিবসে দেশ জুড়ে স্বচ্ছতা অভিযান চালানো হবে। ১১ থেকে ১৫ অগাস্ট চলবে এই অভিযান। তার জন্য কেন্দ্রীয় কমিটিও গঠন করেছে বিজেপি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annamalai Attacks BJP : 'সব গুজরাতে কেন? ', মোদি-শাহের নীতির তুলোধনা করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি 
'সব গুজরাতে কেন ? ', মোদি-শাহের নীতির তুলোধনা করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি 
BJP News : 'মধ্যবিত্তকে লুঠ করা হচ্ছে', বিজেপি থেকে ইস্তফার আগে শেষ মন্তব্যে চাঞ্চল্যকর দাবি কেন্দ্রীয় নেতার
'মধ্যবিত্তকে লুঠ করা হচ্ছে', বিজেপি থেকে ইস্তফার আগে শেষ মন্তব্যে চাঞ্চল্যকর দাবি কেন্দ্রীয় নেতার
BJP News : কামব্যাক স্মৃতি ইরানির, বাদ পড়লেন অমিত মালব্য ; বিজেপির নতুন সর্বভারতীয় টিমে বড় চমক
কামব্যাক স্মৃতি ইরানির, বাদ পড়লেন অমিত মালব্য ; বিজেপির নতুন সর্বভারতীয় টিমে বড় চমক
Shehzad Poonawalla Resignation : বিজেপিতে বড় ধাক্কা ! 'আমাকে ছেড়ে দিন', পদত্যাগপত্র পাঠালেন এই জাতীয় মুখপাত্র
বিজেপিতে বড় ধাক্কা ! 'আমাকে ছেড়ে দিন', পদত্যাগপত্র পাঠালেন এই জাতীয় মুখপাত্র

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget