এক্সপ্লোর

Viral Video: পাহাড় থেকে যেন নেমে আসছে রক্তস্রোত! নদীর জল মুহূর্তে বদলাল লালে! এ কী দৃশ্য!

Video Goes Viral: হরমুজ দ্বীপকে স্থানীয়রা 'রেড বিচ' বলেন। লাল রঙের সৈকতের কারণে বিশ্বের নানা প্রান্ত থেকে পর্যটকরা এখানে ছুটে আসেন।

টকটকে লাল বর্ণের সৈকত ও সমুদ্র পারের জল, এরই মধ্যে প্রবল বৃষ্টিপাত, তার মধ্যে চারদিকে ‘রক্তের ধারা’! সেই রক্তের ধারা গড়িয়ে গড়িয়ে পড়ছে উপর থেকে নিচে, মিশে যাচ্ছে সমুদ্রে। এমনই একটি অভূতপূর্ব দৃশ্য ক্যামেরাবন্দি করা হয়েছে ইরানের হরমুজ দ্বীপের সৈকতে। 

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, সম্প্রতি এক ট্যুর গাইড সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি, ভিডিও পোস্ট করেছেন। যেখানে দেখা গেছে, রক্ত বর্ণের সমুদ্র সৈকতের ছবি। ভিডিওটি সামাজিক মাধ্যমে প্রকাশ হতেই তা ভাইরাল হয়। এরপর বিরল সেই দৃশ্য উপভোগ করতে ভিড় জমান পর্যটকরা।

মূলত সৈকতের মাটি লাল হওয়ার কারণে ভারি বৃষ্টিপাতে এমন রক্তের মতো লাল রঙের জলের ধারা তৈরি হয়েছে। দেখে মনে হচ্ছে যেন ‘রক্তস্নাত’ একটি সমুদ্র সৈকত। তবে ভাইরাল সেই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। হরমুজ দ্বীপকে স্থানীয়রা 'রেড বিচ' বলেন। লাল রঙের সৈকতের কারণে বিশ্বের নানা প্রান্ত থেকে পর্যটকরা এখানে ছুটে আসেন।

প্রতিবেদন অনুযায়ী ভিডিওটি ক্যামেরাবন্দি করা হয়েছিল গত মাসে। সম্প্রতি ভাইরাল হয়েছে সেটি। ভাইরাল সেই ভিডিওতে দেখা গেছে, প্রবল বৃষ্টিতে সৈকতের লাল মাটি ধুয়ে পাথর থেকে গড়িয়ে অত্যাশ্চর্য দৃশ্য তৈরি করেছে। লাল রঙের জলে উপকূলরেখাও রক্তবর্ণ ধারণ করেছে। দেখে মনে হচ্ছে যেন রক্তবৃষ্টি হচ্ছে এবং সেই লাল রক্ত গিয়ে মিশছে সমুদ্রে।

ভাইরাল ভিডিওটি পোস্ট করা হয়েছে ‘হরমুজ ওমিড’ নামে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে। সেই পোস্টে লেখা, ‘হরমুজের বিখ্যাত লাল সৈকতে প্রবল বৃষ্টিপাত।’ ভিডিওটি প্রকাশ্যে আসতেই এ নিয়ে হইচই পড়েছে নেটিজেনদের মধ্যে। গত কয়েকদিনের টানা বৃষ্টির পর সৈকতের লাল রঙ আরও গাঢ় দেখায়। তার জেরেই সকলের ধারণা হয়, সম্ভবত 'রক্তবৃষ্টি'র কারণেই এই দশা! আসলে 'রক্তবৃষ্টি' বলে কিছুই হয়নি। 

ভিডিওটি পোস্ট হওয়ার পর থেকে ইতিমধ্যে প্রায় তিন কোটি মানুষ সেটা দেখেছেন। কমেন্ট এবং শেয়ার করেছেন হাজার হাজার মানুষ। একজন লিখেছেন, ‘আমার প্রিয় দেশ। এটি একটি রঙিন দ্বীপ। তবে শুধু লাল নয়, দ্বীপের অনেক জায়গায় রুপালি রংও দেখতে পাওয়া যায়।’

উল্লেখ্য, ইরানের বেসরকারি সংস্থা ‘ইরান ট্যুরিজম অ্যান্ড ট্যুরিং অর্গানাইজেশন’ অনুযায়ী, হরমুজ দ্বীপে ‘জেলাক’ নামে লাল অক্সাইড সমৃদ্ধ একটি পাহাড় রয়েছে। তাই সেখানের মাটির রং লাল। গুরুত্বপূর্ণ শিল্পে ব্যবহার করার পাশাপাশি স্থানীয়েরা ওই পাহাড়ের মাটি খাবারের মশলা হিসাবেও ব্যবহার করেন।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

Flying Object: ইরানের আকাশে রহস্যময় রঙিন আলো, ধরা পড়ল ক্যামেরায়, UFO নাকি অন্য কিছু?
ইরানের আকাশে রহস্যময় রঙিন আলো, ধরা পড়ল ক্যামেরায়, UFO নাকি অন্য কিছু?
Opportunity Cafe: 'ওরা পারবে না’ বলেছিল সবাই, আজ ওরাই চালাচ্ছে ক্যাফে ! জেদ-লড়াই আর লেগে থাকার জীবন্ত উদাহরণ, আপনাদের চোখের সামনে
'ওরা পারবে না’ বলেছিল সবাই, আজ ওরাই চালাচ্ছে ক্যাফে ! জেদ-লড়াই আর লেগে থাকার জীবন্ত উদাহরণ, আপনাদের চোখের সামনে
Viral Video: ৩০ মিনিটে ২৮টা লাড্ডু খেয়ে রেকর্ড! বড় টাকা পুরস্কার জিতলেন এই ব্যক্তি
৩০ মিনিটে ২৮টা লাড্ডু খেয়ে রেকর্ড! বড় টাকা পুরস্কার জিতলেন এই ব্যক্তি
Shashi Tharoor News: ভুল ইংরেজি লিখলেন শশী তারুর? মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে? শোরগোল নেটদুনিয়ায়
ভুল ইংরেজি লিখলেন শশী তারুর? মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে? শোরগোল নেটদুনিয়ায়

ভিডিও

Gautam Deb:তৃণমূলকে নিয়ে তাঁর ১৩ বছর আগের 'ভবিষ্যদ্বাণী' আজ কার্যত বাস্তব, কী বলছেন গৌতম দেব?
Nadia News | ফুলিয়ায় হাড়হিম করা হত্যাকাণ্ড। কী দাবি পরিবারের ? | ABP Ananda LIVE
Gautam Deb: তৃণমূলকে নিয়ে তাঁর ১৩ বছর আগের 'ভবিষ্যদ্বাণী' আজ কার্যত বাস্তব, কী বলছেন গৌতম দেব?
Nadia: বাড়িতে সিঁদ কেটে ঢুকে মহিলাকে খুনের অভিযোগ, ফুলিয়ায় চাঞ্চল্য !
Haringhata News:পাসপোর্ট ভেরিফিকেশনের নামে 'ঘুষ', ২ সিভিক ভলান্টিয়ার গ্রেফতার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় তথ্য দিলেন মুখ্যমন্ত্রী, 'এখানে ৬ লক্ষ ৫৬ হাজার...'
অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় তথ্য দিলেন মুখ্যমন্ত্রী, 'এখানে ৬ লক্ষ ৫৬ হাজার...'
Opportunity Cafe: 'ওরা পারবে না’ বলেছিল সবাই, আজ ওরাই চালাচ্ছে ক্যাফে ! জেদ-লড়াই আর লেগে থাকার জীবন্ত উদাহরণ, আপনাদের চোখের সামনে
'ওরা পারবে না’ বলেছিল সবাই, আজ ওরাই চালাচ্ছে ক্যাফে ! জেদ-লড়াই আর লেগে থাকার জীবন্ত উদাহরণ, আপনাদের চোখের সামনে
Asian Games 2026: এশিয়ান গেমসে কাল ক্রিকেটে সোনা জয়ের হাতছানি হরমনপ্রীতদের, শ্রীলঙ্কার বিরুদ্ধে কী বলছে রেকর্ড?
এশিয়ান গেমসে কাল ক্রিকেটে সোনা জয়ের হাতছানি হরমনপ্রীতদের, শ্রীলঙ্কার বিরুদ্ধে কী বলছে রেকর্ড?
Big Boss Bangla: 'ওর ভিডিও দেখে মনে হত...', বিগ বসের বাড়ি থেকে সায়ক বেরিয়ে যেতেই মুখ খুললেন অন্যান্য প্রতিযোগীরা
'ওর ভিডিও দেখে মনে হত...', বিগ বসের বাড়ি থেকে সায়ক বেরিয়ে যেতেই মুখ খুললেন অন্যান্য প্রতিযোগীরা
IND vs AUS: সহবাগ-পুত্রের দাপট, যশবর্ধনের সেঞ্চুরি, অস্ট্রেলিয়াকে দুরমুশ করে সিরিজ জিতল ভারতের ছোটরা
সহবাগ-পুত্রের দাপট, যশবর্ধনের সেঞ্চুরি, অস্ট্রেলিয়াকে দুরমুশ করে সিরিজ জিতল ভারতের ছোটরা
Weather Alert: আবহাওয়ার বড় আপডেট, কবে থেকে শুরু প্রবল দুর্যোগ? তুমুল ঝড়বৃষ্টির জন্য কোন কোন জেলায় সতর্কতা জারি হাওয়া অফিসের?
আবহাওয়ার বড় আপডেট, কবে থেকে শুরু প্রবল দুর্যোগ? তুমুল ঝড়বৃষ্টির জন্য কোন কোন জেলায় সতর্কতা জারি হাওয়া অফিসের?
Khadi Industry Jobs : পরীক্ষা দিতে হবে না, খাদি গ্রাম উদ্যোগে ৪০ হাজারের চাকরি, কারা আবেদনের যোগ্য ?
পরীক্ষা দিতে হবে না, খাদি গ্রাম উদ্যোগে ৪০ হাজারের চাকরি, কারা আবেদনের যোগ্য ?
District News: পিটিয়ে খুনের চেষ্টা করা হয়েছিল, মৃত্যু হল পটাশপুরের আহত প্রাক্তন পঞ্চায়েত প্রধানের
পিটিয়ে খুনের চেষ্টা করা হয়েছিল, মৃত্যু হল পটাশপুরের আহত প্রাক্তন পঞ্চায়েত প্রধানের
Embed widget