এক্সপ্লোর

Viral Nandini Exclusive : "অনেকে দুর্ব্যবহার করে", কেন আতঙ্কে ভুগছেন 'হোটেল দিদি নন্দিনী'

ABP Live Exclusive: দুই বছর আগে চাকরি ছেড়ে চলে আসেন নন্দিনী। কিন্তু মা-বাবাকে নিয়ে সুস্থ জীবন যাপনের জন্য ফের গুজরাতে যাওয়ার সিদ্ধান্ত নেন। ফ্লাইটের টিকিটও কাটা ছিল। কিন্তু হঠাৎ বদল সিদ্ধান্তে।

কলকাতা: ডালহৌসি ৩নং কয়লাঘাটের রাস্তা। ফুটপাথ ধরে ভাতের হোটেল। টেবিল-চেয়ার পাতা, সার দিয়ে বসে মানুষ পাত পেড়ে খাচ্ছেন। দোকান যিনি চালাচ্ছেন তিনি এখন 'ভাইরাল'। নাম মমতা গাঙ্গুলি ওরফে নন্দিনী (Viral Nandini Ganguly)। সঙ্গে বৃদ্ধ মা-বাবাও কাজ করে চলেছেন পুরো দমে। রাস্তার ধারের এই ভাতের হোটেল এখন বিখ্যাত, ইউটিউবার-ফুডব্লগারদের (Youtuber Food Blogger) নিত্য আনাগোনা। তবুও নন্দিনীর চোখে জল। কেন?

'ভাইরাল' নন্দিনী গাঙ্গুলি

ডালহৌসি চত্বরে ভাত-ডাল-সবজি-মাংসের দোকান চালান নন্দিনী। হাসিমুখে চাহিদা মেটায় একের পর এক খদ্দেরের। গত ২ বছর ধরে এই দোকান সামলাচ্ছেন তিনি। তাঁর কথায়, 'আজকের তারিখে যাঁরা আমাকে চেনেন, তাঁরা আমাকে ফেমাস, স্মার্ট, কিউট নন্দিনী দি বলে চেনেন। কিন্তু এর পিছনে যে কী চলেছে, কী চলছে, সেটা কেউ হয়তো জানে না।' 

তাঁর খোঁজ পেয়েছেন ইউটিউবাররা। তাঁদের পোস্টে এখন নন্দিনী 'ভাইরাল'। কিন্তু পিছু ছাড়ছে না সমস্যা। নন্দিনী বলছেন, 'আগের থেকে অনেক বেশি রোজগার করছি, এটা ২০০ শতাংশ সত্যি। কিন্তু তার সঙ্গে একাধিক সমস্যার সম্মুখীনও হতে হচ্ছে। এই দোকানটা আমার নিজের নয়। গত দুই বছর ধরে এই দোকানের পিছনে মানসিক-শারীরিক সমস্ত শ্রম দিয়ে তৈরি করেছি। সব সেভিংস দিয়ে দিয়েছি। কিন্তু এই দোকানটা ভাড়ায় নেওয়া, দোকানটা ছেড়ে দিতে বলেছে। ভবিষ্যতে কী কিচ্ছু জানি না।' বলতে বলতেই কেঁদে ফেলেন নন্দিনী। 

দুই বছর আগে চাকরি ছেড়ে চলে আসেন নন্দিনী। কিন্তু মা-বাবাকে নিয়ে সুস্থ জীবন যাপনের জন্য ফের গুজরাতে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। ২ জানুয়ারি ফ্লাইটের টিকিটও কাটা ছিল। কিন্তু তার আগে ২৩-২৪ ডিসেম্বর নাগাদ নন্দিনী জানতে পারেন তিনি ভাইরাল হয়ে গেছেন। 'বাংলাদেশ থেকেও এখানে এসেছেন ইউটিউবার। কিন্তু এরপর যখন নন্দিনীদিকে ভুলে যাবে সবাই, তখন আমার কী হবে? ভয় লাগে। অনেক ইউটিউবার ভাই এসে জিজ্ঞেস করে একদিন রানু দির মতো অবস্থা হলে! তখন আমি কী করব! ছোট্ট যে সম্বল একটা নিজের তৈরি করেছি, সেটাও হারিয়ে ফেলব। আজকের জন্য খুব খুশি, কিন্তু ভবিষ্যত ভেবে আমি-মা-বাবা প্রত্যেকেই আমরা কেঁদে ফেলি।'

সোশ্যাল মিডিয়ায় খ্যাতির সঙ্গে ট্রোলও যেন আপনা থেকেই চলে আসে। ট্রোলের শিকার হন নন্দিনীও। চোখের জল মুছতে মুছতেই বলেন, 'দুদিন আগে যখন ট্রোল হচ্ছিল তখন অনেকে এসেই খারাপ ব্যবহার করে গেছে। তাদের মনে হয়েছে আমি হয়তো ওরকম। আজ আমার নম্বরও ভাইরাল। আমি অর্ধেক ফোন তুলতে পারি না, কারণ ফোন করে তারা প্রশ্ন করে, "তুমি কি ঝগড়া কর"? রাত ২টোর সময় ফোন করে মানুষ বলছে, "আচ্ছা সেদিন ঝগড়াটা কেন হয়েছিল"? সোশ্যাল মিডিয়া আমরা যারা ঘাঁটি, তারা কখনও ভাবি না যে যার সঙ্গে ঘটনাটা ঘটছে, তার কী অবস্থা হচ্ছে।'

তবে এখন অন্য চিন্তায় রয়েছেন নন্দিনী। দোকান যদি ছেড়েই দিতে হয়, তাহলে নতুন কোথাও নতুন করে ব্যবসা শুরুর মূলধনটুকুও নেই তাঁর হাতে। 'আর্থিক দিক থেকে বড় শূন্য। হয়তো এখন বাড়িতে কিছুদিন ধরে ভাল মন্দ খাচ্ছি। কিন্তু নতুন কিছু শুরুর জন্য তা যথেষ্ট নয়।' 

 

আরও পড়ুন: Poulami Adhikari: আইএফএ সচিবের সঙ্গে দেখা, ময়দানের বড় ক্লাবেও কোচিংয়ের প্রস্তাব, কী ভাবছেন পৌলমী?

এই ডালহৌসির দোকান থেকে রান্না করে নিয়েই শিয়ালদা স্টেশনে প্যাকেটে করে বাবাকে খাবার বিক্রি করতেও দেখেছেন নন্দিনী। 'কিছু একটা করে এতদিন চলছিল। কিন্তু এখন যখন গোটাটা হাইলাইট হয়েছে, আমার সঙ্গে এই দোকানটাও লাইমলাইটে এসেছে। এখন তাই এই আশা নিয়েই রোজ দোকানে আসছি, কোনওদিন যদি এমন কিছু মিরাকল হয় যে আমি নিজে থেকে কিছু করতে পারছি। বা যদি কোনও সহৃদয় ব্যক্তি আমাদের সাহায্য করতে চান, তাঁকেও হাত জোড় করে স্বাগত। নিজস্ব কিছু করতে চাই, যাতে পরবর্তীকালে কেউ এসে মাথার ছাদটা ছিনিয়ে না নিতে পারে। এটুকু আশা নিয়েই বেঁচে আছি।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Viral News: বাস ড্রাইভারের সঙ্গে পালিয়ে গেলেন ইনফ্লুয়েন্সার-অভিনেতার স্ত্রী, সিসিটিভি ফুটেজে দেখা গেল...
বাস ড্রাইভারের সঙ্গে পালিয়ে গেলেন ইনফ্লুয়েন্সার-অভিনেতার স্ত্রী, সিসিটিভি ফুটেজে দেখা গেল...
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
Guinness World Records: লম্বা চুলেই বাজিমাত, গিনেস ওয়র্ল্ড রেকর্ডসে নাম উঠল ভারতীয় মহিলার, দীর্ঘ ১১ বছর কাঁচি ছোঁয়াননি
লম্বা চুলেই বাজিমাত, গিনেস ওয়র্ল্ড রেকর্ডসে নাম উঠল ভারতীয় মহিলার, দীর্ঘ ১১ বছর কাঁচি ছোঁয়াননি

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget