এক্সপ্লোর

Viral News: মামীদের ধর্ষণ করতে গিয়েছিল যুবক ! 'উচিৎ শিক্ষা' দিতে ছেলেকে খুন করলেন মা

Viral News: ছেলের আপত্তিকর, অশালীন, অভব্য আচরণে অতিষ্ঠ মা। তার জেরেই বছর ৩৫- এর যুবককে খুন করেছেন তাঁর মা।

Viral News: ছেলের অত্যাচারে অতিষ্ঠ মা। বিরক্তি, হতাশা এতটাই চরমে উঠেছে যে ছেলেকে খুন করেছেন মা। তারপর আত্মীয়দের সহায়তায় পাঁচ টুকরো করেছেন দেহ। অন্ধ্রপ্রদেশের প্রকাসম জেলায় এই ভয়াবহ ঘটনা ঘটেছে। প্রকাসম জেলার এসপি এআর দামোদর জানিয়েছেন, অভিযুক্ত মহিলার নাম কে লক্ষ্মী দেবী। তাঁর বয়স ৫৭ বছর। নিজের ছেলে কে শ্যাম প্রসাদকে খুন করেছেন তিনি। ৩৫ বছরের এই যুবক সাফাইকর্মীর কাজ করতেন। গত ১৩ ফেব্রুয়ারি ছেলেকে খুন করেছেন লক্ষ্মী দেবী। অভিযোগ, তাঁর আত্মীয়রাই তাঁকে সাহায্য করেছেন ছেলেকে খুন করতে। 

কিন্তু কেন ছেলের প্রতি এত রোষ লক্ষ্মী দেবীর ? 

পুলিশ আধিকারিক দামোদর সংবাদ সংস্থা পিটিআই- কে জানিয়েছেন, লক্ষ্মী দেবীর ছেলে প্রকাশের আচার-আচরণ ছিল অত্যন্ত আপত্তিজনক। ছেলের এ হেন দুর্ব্যবহার, অভব্য আচরণ, অশালীন কাণ্ডকারখানায় অতিষ্ঠ হয়েই প্রকাশকে খুন করেছেন লক্ষ্মী দেবী। বেঙ্গালুরুর, খাম্মাম এবং হায়দরাবাদে প্রকাশ এবং লক্ষ্মী দেবীর অনেক আত্মীয় থাকেন। তাঁদের মধ্যে অনেকের সঙ্গেই (কাকিমা সম্পর্কের আত্মীয়) অত্যন্ত আপত্তিকর, অশালীন আচরণ করেছিলেন প্রকাশ। পুলিশের দাবি, অবিবাহিত ছিলেন প্রকাশ। হায়দরাবাদ এবং নারাসারাওপেটা- এই দুই জায়গায় থাকেন প্রকাশের মামীরা। তাঁদের ধর্ষণের চেষ্টা করেছিলেন প্রকাশ, এমন মারাত্মক অভিযোগও উঠেছে এই যুবকের বিরুদ্ধে। দিনের পর দিন ছেলের এ হেন অভব্য, অশালীন, আপত্তিজনক আচরণে তিতিবিরক্ত হয়ে উঠেছিলেন লক্ষ্মী দেবী। শেষ পর্যন্ত ছেলেকে খুনই করেছেন তিনি। 

পুলিশ জানিয়েছে, প্রকাশকে একটি ধারাল অস্ত্র (সম্ভবত কুড়ুল জাতীয় কিছু) দিয়ে খুন করা হয়েছে। মেরে ফেলার পর প্রকাশের দেহ পাঁচ টুকরো করা হয়েছে। তারপর তা ভরা হয়েছে তিনটি বস্তার মধ্যে। এরপর দেহাংশ সমেত ওই বস্তাগুলি ফেলে দেওয়া হয়েছে কুমবুম জেলার নাকালাগান্ডি খালে। মূল অভিযুক্ত অর্থাৎ লক্ষ্মী দেবী এখনও নিখোঁজ। তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। অন্যান্য অভিযুক্তদেরও খোঁজ চালানো হচ্ছে। ইতিমধ্যেই প্রকাশকে খুনের ঘটনার তাঁর মা এবং বাকি যাঁরা সাহায্য করেছেন তাঁদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে বিএনএস ধারা ১০৩(১) এবং ২৩৮- এর অধীনে। জোরকদমে ঘটনার তদন্ত করছে পুলিশ। খোঁজ চলছে পলাতক অভিযুক্তদের। 

আরও পড়ুন- পকেটেই ধরল আগুন, বিকট শব্দে ফাটল মোবাইল! গুরুতর আহত মহিলা! 

আরও পড়ুন- বিয়ে করতে আসছিলেন, ঘোড়ার পিঠেই হৃদরোগে মৃত্যু বরের ! আনন্দ উৎসবে শোকের ছায়া 

সেরা শিরোনাম

KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?

ভিডিও

Saokat Molla News : সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা যুক্ত করতে চায় NIA | ABP Ananda
Jadavpur University : হস্টেলে ঢুকে হামলার হুঁশিয়ারির পরে শবর্রী মুখোপাধ্যায়েরর ডিগবাজি!
ED News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP ANANDA
Titagarh News : টিটাগড়ে বেআইনি আধার-ভোটার কার্ড তৈরির বড় চক্র ফাঁস! অস্ত্রসহ গ্রেফতার ১ | ABP
Jadavpur University : ‘ওনার নিজের দলের মধ্যেই গোয়ালঘরে এতো গুঁতোগুঁতি’, দিলীপকে কটাক্ষ সৃজনের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget