এক্সপ্লোর

Viral News: ৫ ঘণ্টার কোটিপতি ! বিপুল টাকা অ্যাকাউন্টে এসেও ভ্যানিশ নিমেষে

Viral News: ব্যাঙ্ক অ্যাকাউন্টে থাকার কথা ছিল সামান্য পরিমাণ টাকা। তার বদলে দেখা গিয়েছিল ব্যাঙ্কের অ্যাকাউন্টে ঢুকেছে ৮৭.৬৫ কোটি টাকা। তা আবার উধাও হয়ে গিয়েছে কয়েক ঘণ্টার মধ্যেই।

Viral News: ক্ষণিকের কোটিপতি হয়েছিল নবম শ্রেণির এক ছাত্র। তবে সৌভাগ্য বেশিক্ষণ স্থায়ী হয়নি। বাস্তবে লক্ষীলাভ হওয়ার আগেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে উধাও হয়েছে বিপুল পরিমাণ টাকা। বিহারের মুজফফরপুরে ঘটেছে এই ঘটনা। এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, নবম শ্রেণির ওই ছাত্র ভেবেছিল নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ৫০০ টাকা তুলবে। ব্যাঙ্কে কত টাকা ব্যালেন্স রয়েছে তা জানার জন্য স্থানীয় একটি সাইবার ক্যাফেতে গিয়েছিল সে। আর সেখানে গিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করতে গিয়ে চোখ কপালে উঠেছিল ওই ছাত্রের। সামান্য কিছু টাকা থাকার পরিবর্তে ছাত্রের অ্যাকাউন্টে ছিল ৮৭.৬৫ কোটি টাকা। শুধু নবম শ্রেণির ছাত্র সইফ আলি নয়, সাইবার ক্যাফের মালিকের চক্ষুও ছানাবড়া হয়ে গিয়েছিল টাকার পরিমাণ দেখে। 

কিছু একটা গন্ডগোল হয়েছে আন্দাজ করে, ফের একবার সইফের ব্যাঙ্ক অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করেন ওই সাইবার ক্যাফের মালিক। কিন্তু তখনও দেখা গিয়েছিল ব্যাঙ্ক অ্যাকাউন্টে রয়েছে ওই বিপুল পরিমাণ টাকাই। কোটি কোটি টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেখে সইফ দৌড় মারে নিজের বাড়িতে। খোঁজ দেয় নিজের মাকে। এরপর এক প্রতিবেশীর সহায়তায় ব্যাঙ্ক স্টেটমেন্টের জন্য কাস্টোমার সার্ভিস পয়েন্টেও গিয়েছিল সইফ আলি। কিন্তু তখন দেখা যায় ৮৭.৬৫ কোটি টাকা বদলে গিয়েছে মাত্র ৫৩২ টাকায়। আপাতত ওই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে। অর্থাৎ সাময়িক ভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। মাত্র ৫ ঘণ্টা ওই বিপুল পরিমাণ টাকা ছিল সইফের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। 

গোটা ঘটনায় স্বভাবতই হকচকিয়ে গিয়েছে সইফ এবং তার পরিবারের লোকজন। ব্যাঙ্কে গিয়ে কর্তৃপক্ষকে অ্যাকাউন্টে বিপুল পরিমাণ টাকা আসা এবং পরক্ষণেই উধাও হয়ে যাওয়া- সবটাই জানানো হয়েছে। ব্যাঙ্কের তরফেও জানানো হয়েছে, ওই অ্যাকাউন্ট থেকে বিপুল পরিমাণ টাকা উধাও হয়েছে এবং ব্যালেন্স ফিরে এসেছে স্বাভাবিক জায়গায়। ওই সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে এমনটাই জানা গিয়েছে। উত্তর বিহার গ্রামীণ ব্যাঙ্কে ছিল সইফ আলির অ্যাকাউন্ট। আপাতত ব্যাঙ্কের তরফে অন্তর্বর্তী তদন্ত শুরু হয়েছে। কীভাবে সইফের অ্যাকাউন্টে অত টাকা এল, কীভাবে বা আবার উধাও হয়ে গেল, তা জানার চেষ্টা চলছে। ব্যাঙ্কের তরফে এই গোটা ঘটনায় অর্থাৎ কীভাবে এই সমস্যা তৈরি হয়েছে, কে বা কারা এর সঙ্গে যুক্ত সেই প্রসঙ্গে কোনও স্পষ্ট বিবৃতি দেওয়া হয়নি। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Viral Video: ২০ টাকার কচুরি খেতে গিয়ে ২০ লাখ খোয়ালেন ব্যবসায়ী, সিসিটিভিতে ধরা পড়ল চম্পালালের কাণ্ডকারখানা
২০ টাকার কচুরি খেতে গিয়ে ২০ লাখ খোয়ালেন ব্যবসায়ী, সিসিটিভিতে ধরা পড়ল চম্পালালের কাণ্ডকারখানা
Daniel Jackson: পৃথক দেশ তৈরি করে ফেললেন যুবক, মাত্র ২১ বছর বয়সে প্রেসিডেন্ট, এবার রাষ্ট্রপুঞ্জের পুরস্কার পেলেন
পৃথক দেশ তৈরি করে ফেললেন যুবক, মাত্র ২১ বছর বয়সে প্রেসিডেন্ট, এবার রাষ্ট্রপুঞ্জের পুরস্কার পেলেন
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Madhya Pradesh News: বারান্দা থেকে ঝুঁকে গুটখার পিক ফেলতে গিয়ে ভয়ঙ্কর পরিণতি প্রৌঢ়ের, চোখের নিমেষে শেষ হলেন তিনি
বারান্দা থেকে ঝুঁকে গুটখার পিক ফেলতে গিয়ে ভয়ঙ্কর পরিণতি প্রৌঢ়ের, চোখের নিমেষে শেষ হলেন তিনি

ভিডিও

Hamidul Rahman News | 'গুন্ডা, মাফিয়া, বিধায়কের বিরুদ্ধে কেস রিওপেন করবেন', হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
Kunal Ghosh |
Purulia Cow Smuggling | SUV-তে গরু ঢুকিয়ে পাচারের চেষ্টা, বানচাল করল পুলিশ। #abpananda
TMC news: 'কোনও রাজনৈতিক দলেরই ১০ বছরের বেশি ক্ষমতায় থাকা উচিত নয়
Cyclone Arnab | ঘূর্ণিঝড় 'অর্ণব' পরিণত গভীর নিম্নচাপে। এগোচ্ছে ছত্তীসগঢ়ের দিকে | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget