এক্সপ্লোর

Cab Price: বিমানের মতো ভাড়া চাইছে উবের! ক্যাবের দাম দেখে মাথায় হাত যাত্রীর

Viral News: এক ব্যক্তি বেঙ্গালুরু বিমানবন্দরে নেমে শহরে যাওয়ার জন্য ক্যাব বুক করছিলেন। সেই সময় দাম দেখে তো চক্ষু চড়কগাছ। বিমান যাত্রার জন্য যত টাকা দিয়েছেন তিনি। সেই একই দাম চাইছে অনলাইন ক্যাবও।

বেঙ্গালুরু: বিমানের ভাড়ার সমতুল্য ভাড়া চাইছে অনলাইন ক্যাব বুকিং সংস্থা উবের, এমনই অভিযোগ জানালেন এক যাত্রী। এয়ারপোর্ট থেকে বেঙ্গালুরু শহরে যাওয়ার জন্য উবের বুক করতে গিয়ে এক ভয়াবহ অভিজ্ঞতার সাক্ষী হয়েছেন তিনি।  

কী ঘটেছে? 

জানা গিয়েছে এক ব্যক্তি বেঙ্গালুরু বিমানবন্দরে নেমে শহরে যাওয়ার জন্য ক্যাব বুক করছিলেন। সেই সময় দাম দেখে তো চক্ষু চড়কগাছ। বিমান যাত্রার জন্য যত টাকা দিয়েছেন তিনি। সেই একই দাম চাইছে অনলাইন ক্যাবও। দেখে তো হতবাক তিনি। ট্যুইটারে সেই দামের একটি স্ক্রিনশটও শেয়ার করেছেন তিনি। সেখানে দেখা যাচ্ছে, উবের প্রিমিয়ামের দাম দেখাচ্ছে ৫২ কিলোমিটারের দূরত্ব ২ হাজার ৫৮৪টাকা, অন্যদিকে উবের এক্সএল এর দাম দেখাচ্ছে ৪ হাজার ৫১টাকা।                 

দাম দেখে শুধু ওই যাত্রী নয়, ইন্টারনেটেরও চক্ষু চড়কগাছ হওয়ার অবস্থা। ইতিমধ্যেই প্রায় ৮০ হাজার ভিউজ হয়েছে ইন্টারনেটে। লাইকের সংখ্যাও বাড়ছে লাফিয়ে লাফিয়ে। যদিও এই দাম নিয়েও দ্বিধাবিভক্ত নেটিজেনরা। একজনের কথায়, 'চাহিদা যখন বেশি থাকে তখন এরকম দাম দেখায়।' যদিও সেই কমেন্টের প্রত্যুত্তরে ওই যাত্রী জানান যে তিনি সকাল ৬টায় ক্যাব বুক করেছিলেন। সেই সময় কখনই ক্যাবের চাহিদা তুঙ্গে ছিল না।                                                           

ট্যুইটারে এক ব্যক্তি বলেছেন, এটা কখনই হতে পারে না। এর থেকে এসি বাসে চলে আসতে পারতেন। সেটা কমফর্টেবলও হত। মাইসোর থেকে আমি সেভাবেই এসেছিলাম। কারণ সেই সময় আমাকে স্বল্প দূরত্বের ভাড়া দেখিয়েছিল ৮৫০ টাকা। আমি ক্যানসেল করে বাড়িতেই ফোন করেছিলাম আমাকে নিয়ে যেতে।                                                     

আরও পড়ুন, আপনার স্বপ্নে কি মাঝেমধ্যে কোনও ব্যক্তি উপস্থিত হয়? এর নেপথ্যে কী কারণ রয়েছে?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Viral Video: রাস্তার মাঝে হামাগুড়ি শিশুর, একটুর জন্য রক্ষা, ভিডিও ভাইরাল, মায়ের আচরণে সন্দেহ
রাস্তার মাঝে হামাগুড়ি শিশুর, একটুর জন্য রক্ষা, ভিডিও ভাইরাল, মায়ের আচরণে সন্দেহ
Viral News: বাস ড্রাইভারের সঙ্গে পালিয়ে গেলেন ইনফ্লুয়েন্সার-অভিনেতার স্ত্রী, সিসিটিভি ফুটেজে দেখা গেল...
বাস ড্রাইভারের সঙ্গে পালিয়ে গেলেন ইনফ্লুয়েন্সার-অভিনেতার স্ত্রী, সিসিটিভি ফুটেজে দেখা গেল...
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget