এক্সপ্লোর

Viral News: ১৫০ বছর বাঁচতে চান এই দম্পতি, রুটিনে বাঁধা জীবন; বয়স কমাতে কী উপায় বেছে নিলেন ?

Bio Hacking: সাধারণভাবে আমেরিকানদের গড় আয়ু যেখানে ৭৬ বছর, এই দম্পতি মনে করেন এই অভ্যাসের কারণে তাদের আয়ু আরও বেশি হবে। তাদের দিনে নানা রকম কাজ করতে হয়।

কলকাতা: সমাজমাধ্যমে সম্প্রতি ছড়িয়ে পড়েছে এক তরুণ দম্পতির খবর। দীর্ঘ জীবন বাঁচতে চান তারা। আর সেই জন্য নানারকম অত্যাধুনিক উপায় মেনে চলছেন সেই দম্পতি, তা নিয়েই চাঞ্চল্য ছড়িয়েছে জনমানসে। কায়লা বার্নেজ লেনৎজ, বয়স ৩৩ এবং তাঁর স্বামী ওয়ারেন লেনৎজ, বয়স ৩৬ মার্কিন মুলুকে সম্প্রতি বিবাহ করেছেন এবং তারপর থেকেই জীবনকে এমনভাবে রুটিনে বেঁধেছেন যাতে তাদের বিশ্বাস তারা ১৫০ বছর পর্যন্ত বেঁচে থাকতে পারবেন।

নিউ ইয়র্ক পোস্ট সংবাদপত্রের একটি প্রতিবেদন অনুসারে, এই দম্পতি এক ধরনের এক্সটেনসিভ বায়ো হ্যাকিং পদ্ধতি শুরু করেছেন। কায়লা পেশাগতভাবে এল ওয়াই ভি নামের একটি ওয়েলনেস ব্র্যান্ড চালান এবং তাঁর স্বামী ওয়ারেন পেশায় একজন চিফ রেভিনিউ অফিসার। তারা জানিয়েছেন যে তাদের জীবনযাপন সম্পূর্ণত স্বাস্থ্যকে গুরুত্ব দিয়ে এবং ভাল থাকার উপর জোর দিয়ে চলে। মার্কিন মুলুকের ক্লিভল্যান্ডে সুস্বাস্থ্য ও দীর্ঘজীবন লাভের উপায় বাতলে দেয় কায়লার এল ওয়াই ভি সংস্থা।

সাধারণভাবে আমেরিকানদের গড় আয়ু যেখানে ৭৬ বছর, এই দম্পতি মনে করেন এই অভ্যাসের কারণে তাদের আয়ু আরও বেশি হবে। তাদের দিনে নানা রকম কাজ করতে হয়। শরীর ও মনের সংযোগ সাধনের মধ্য দিয়ে দিন শুরু করেন তারা। তারা জানিয়েছেন তাদের দিন শুরু হয় পালস ইলেক্ট্রোম্যাগনেটিক ফিল্ড থেরাপির মধ্য দিয়ে। এই যন্ত্রটি তাদের ঘরেই লাগানো হয়েছে। সূর্য ওঠার পরে পরেই তারা বেরিয়ে পড়েন মর্নিং ওয়াকে এবং অল্প শরীরচর্চা করেন।

রাত্রে খুব দ্রুত ঘুমিয়ে পড়েন তারা ৯টা বাজতেই। সারারাত বিশ্রাম নেন দুজনেই। তাদের কথায় মা-বাবা স্বাস্থ্যের প্রভাব পড়ে সন্তানদের মধ্যেও। এই সমগ্র জীবনযাপন পদ্ধতিকে নাম দেওয়া হয়েছে বায়ো হ্যাকিং যা নিয়ে চর্চা শুরু হয়েছে নেটপাড়ায়।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Viral News: নাচতে নাচতেই টলে পড়লেন মাটিতে, ছেলের সামনেই হৃদরোগে মৃত্যু জনপ্রিয় 'গরবা' শিল্পীর

সেরা শিরোনাম

Viral Video: পায়ের উপর পা তুলে আয়েশ, সদ্যোজাত শিশুর ভিডিও ভাইরাল, ‘বেবি কিং’ বলছেন নেটিজেনরা
পায়ের উপর পা তুলে আয়েশ, সদ্যোজাত শিশুর ভিডিও ভাইরাল, ‘বেবি কিং’ বলছেন নেটিজেনরা
Viral Video: প্রচণ্ড ভিড়ের মধ্যেই এসক্যালেটরের উল্টোদিকে ওঠার চেষ্টা, এরপর যা হল... ভাইরাল ভিডিও
প্রচণ্ড ভিড়ের মধ্যেই এসক্যালেটরের উল্টোদিকে ওঠার চেষ্টা, এরপর যা হল... ভাইরাল ভিডিও
Viral Video: ফুটপাত ধরে হাঁটছেন মহিলা, পিছন থেকে স্কুটারে এল ২ আততায়ী, কাঁধের ব্যাগে হ্যাঁচকা টান, তারপর...
ফুটপাত ধরে হাঁটছেন মহিলা, পিছন থেকে স্কুটারে এল ২ আততায়ী, কাঁধের ব্যাগে হ্যাঁচকা টান, তারপর...
Viral Video: ট্রেনের জানলা দিয়ে ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা, যাত্রীদের হাতে পাকড়াও ছিনতাইবাজ, তারপর যা ঘটল.....
ট্রেনের জানলা দিয়ে ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা, যাত্রীদের হাতে পাকড়াও ছিনতাইবাজ, তারপর যা ঘটল.....

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget