এক্সপ্লোর

Viral News: জানলা নেই! অন্ধকার ২ কামরা! বিশ্বের সবচেয়ে ছোট্ট জেল এখানেই

World's Smallest Jail: বিশ্বের যে দ্বীপে এটি রয়েছে, সেটির আয়তনও একেবারে ক্ষুদ্র। মেরেকেটে ৫০০ জনের বাস

কলকাতা: ছোট্ট দুটি ঘর। জানলা নেই, একটির মাপ ৬ ফুট বাই ৬ ফুট। অন্যটির মাপ ৬ ফুট বাই ৮ ফুট। আর তার সঙ্গে ৩ ফুট চওড়া একটি ছোট্ট করিডর। আদতে একটা জেল বা সংশোধনাগার। এটাই নাকি বিশ্বের সবচেয়ে ছোট সংশোধনাগার। 

কোথায় রয়েছে? 
বিশ্বের যে দ্বীপে এটি রয়েছে, সেটির আয়তনও একেবারে ক্ষুদ্র। মাত্র ২.১ বর্গমাইল। মেরেকেটে ৫০০ জনের বাস ওই দ্বীপে। দ্বীপের নাম সার্ক (Sark)। ছোট্ট দ্বীপের সঙ্গে একেবারে মানানসই ছোট্ট জেল।

দক্ষিণ-পশ্চিম ইংলিশ চ্যানেলের কোলে রয়েছে বেশ কিছু দ্বীপ। সেগুলিকে একসঙ্গে বলে চ্যানেল আইল্যান্ড (Channel Islands)। তারই একটি সার্ক দ্বীপ। ছোট্ট এই দ্বীপের ইতিহাস অনেক পুরনো। ব্রিটিশ রাজতন্ত্রের সঙ্গে সম্পর্কিত। এই ছোট্ট দ্বীপে থাকা এই ছোট্ট জেল এখনও ব্যবহৃত হয়। 

এই জেলের সেলের মধ্যে রয়েছে একটি করে কাঠের তক্তার খাট। তার উপর পাতলা তোষক। এটা Holding Cell হিসেবে ব্যবহার করা হয়। এটি তৈরি হয়েছিল ১৮৫৬ সালে। ১৬ শতকে এই দ্বীপে প্রশাসনের যে ক্ষমতা দেওয়া হয়েছিল, তার ভিত্তিতেই কোনও অপরাধের অভিযোগে অন্তত ২ দিন আটক রাখার জন্য এই জেল ব্যবহার করা হতো। যদিও অপরাধ গুরুতর হতো এবং তার জন্য আরও বেশিদিনের জন্য শাস্তির দরকার হতো, তাহলে অপরাধীকে পাশের দ্বীপ Guernsey-তে আরও বড় জেলে নিয়ে যাওয়া হতো। এই পরিস্থিতি এখনও চলছে। এখনও এই জেল কাজ করে। দুজন করে পুলিশকর্মী রয়েছেন এই জেলটির দায়িত্বে। পদমর্যাদার দিক থেকে একজন কনস্টেবল এবং তাঁর সহকারী পদমর্যাদার একজন। ছোটখাট অপরাধের অভিযোগেই এখানে আটকে রাখা হয়। সার্ক দ্বীপের অন্যতম প্রধান ব্যবসা হচ্ছে পর্যটন। বিভিন্ন এলাকা থেকে পর্যটকরা এই দ্বীপটিতে ঘুরতে আসেন। এখন নাকি মূলত নেশাগ্রস্ত পর্যটকদের আটকে রাখার জন্য ব্যবহার হয় এই ছোট্ট জেল। রাতটা কাটিয়ে পরদিন সকালে একটু সুস্থ হতেই ছেড়ে দেওয়া হয়। তবে এই কাজেই প্রায়শই নাকি ব্যস্ততা থাকে দায়িত্বপ্রাপ্তদের। 

সার্ক দ্বীপটিও ভারী মজার। বিভিন্ন তথ্যসূত্রে জানা যায়, এখানে যেন সময় থমকে রয়েছে। গোটা দ্বীপে কোনও মোটরগাড়ি চলে না। বাইসাইকেল, ট্রাইসাইকেল বা ঘোড়া বা বলদে টানা গাড়ি ব্যবহার করা হয় ছোট্ট এই দ্বীপটিতে। প্রাকৃতিক সৌন্দর্য এবং মনোরম আবহাওয়ার কারণে এখানে ভিড় জমান বিভিন্ন দেশের পর্যটকরা।

আরও পড়ুন: 'স্মাইল প্লিজ!' বিক্রমের profile pic তুলল সঙ্গী প্রজ্ঞান

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
Guinness World Records: লম্বা চুলেই বাজিমাত, গিনেস ওয়র্ল্ড রেকর্ডসে নাম উঠল ভারতীয় মহিলার, দীর্ঘ ১১ বছর কাঁচি ছোঁয়াননি
লম্বা চুলেই বাজিমাত, গিনেস ওয়র্ল্ড রেকর্ডসে নাম উঠল ভারতীয় মহিলার, দীর্ঘ ১১ বছর কাঁচি ছোঁয়াননি
Bank of America : কর্মীদের ওজন কমাতে ২৩৫৭ কোটি টাকা খরচ করল এই ব্যাঙ্ক, বেতন কত দেয় ?
কর্মীদের ওজন কমাতে ২৩৫৭ কোটি টাকা খরচ করল এই ব্যাঙ্ক, বেতন কত দেয় ?

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget