এক্সপ্লোর

Viral Pics: চাকরি হারিয়ে প্রতিশোধ! স্টারবাকসের গোপন রেসিপি ফাঁস সোশ্যাল মিডিয়ায়

Starbucks Recipe: স্টারবাকসের কফির খ্যাতি মুখে মুখে ফেরে। বিশেষ করে জাভা চিপ ফ্র্যাপের কথা শুনলেই মুখে জল চলে আসে অনেকের।

নয়াদিল্লি: খাবারের স্বাদ না জেনে, নাম শুনেই ভিতরে ঢুকে যান অনেকে। ভারতেও কম জনপ্রিয় নয় আমেরিকার স্টারবাকস, তা অনুধাবন করেই নিজেদের কফি এবং খাবার-দাবারের রেসিপি গোপন রাখে তারা। কিন্তু স্টারবাকসের সেই গোপন রেসিপিই এবার ফাঁস হয়ে গেল বলে দাবি সামনে এল (Viral Pics)। সংস্থার এক প্রাক্তন কর্মীই সোশ্যাল মিডিয়ায় রেসিপিগুলি ফাঁস করে দিয়েছেন বলে সোশ্যাল মিডিয়ায় দাবি উঠল। 

স্টারবাকসের কফির খ্যাতি মুখে মুখে ফেরে। বিশেষ করে জাভা চিপ ফ্র্যাপের কথা শুনলেই মুখে জল চলে আসে অনেকের। এর পাশাপাশি আরও অনেক খাবার এবং পানীয় বিক্রি করে স্টারবাকস, যার উপর একক ভাবে তাদেরই মালিকানা রয়েছে, তার মধ্যে রয়েছে আইসড কফি, কোল্ড ব্রুজ। অন্য কেউ চেষ্টা করেও তাদের মতো খাবার তৈরি করতে পারে না। (Starbucks Recipe)

সেই কারণেই নিজেদের খাবার এবং পানীয়ের রেসিপি গোপন রাখে স্টারবাকস। কিন্তু সেই গোপন রেসিপিই এবার ফাঁস করে দিলেন সংস্থার এক কর্মী, এমনই দাবি সামনে এল। মুহূর্তের মধ্যে সেই রেসিপি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। স্টারবাকসের কফি এবং খাবার এখন বাড়িতেই তৈরি করে নেওয়া যাবে বলে তাতে উচ্ছ্বাস প্রকাশ করেন অনেকে। কিন্তু একই সঙ্গে প্রাক্তন ওই কর্মী আইনি ঝামেলায় জড়াতে পারেন বলেও আশঙ্কা প্রকাশ করেন অনেকে। 

আরও পড়ুন: Operation Ajay: 'অপারেশন অজয়'-এ ইজরায়েল থেকে ফিরলেন আরও ২৭৪ জন ভারতীয়

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট ভাইরাল হয়। তাতে জনৈক ব্যক্তি লেখেন, 'স্টারবাকস থেকে চাকরি খুইয়েছেন এক ব্যক্তি। তার পর সোশ্যালস মিডিয়ায় স্টারবাকসের সব রেসিপি ফাঁস করে দিয়েছেন তিনি।' এর পর ঝাঁকে ঝাঁকে আরও পোস্ট সামেন আসতে থাকে, তাতে স্টারবাকসের লোগো বসানো কাগজে একের পর এক রেসিপি ছবি-সহ লিপিবদ্ধ থাকতে দেখা গিয়েছে, যার সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ।

এভাবে রেসিপি ভাইরাল হওয়া নিয়ে স্টারবাকসের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি এখনও পর্যন্ত। তবে নিজেদের রেসিপি, ফর্মুলা এবং কফির মিশ্রণকে সযত্নে লুকিয়েই রাখে তারা। এমনকি চাকরিতে নিয়োগের সময় গোপনীয়তা রক্ষার চুক্তিতে কর্মীদের সই করিয়ে নেওয়া হয় বলেও শোনা যায়। তাই যিনি ওই রেসিপি ফাঁস করেছেন, তাঁকে আইনি ঝুট-ঝামেলা পোহাতে হতে পারে বলেও আশঙ্কা দেখা দিয়েছে। যাঁরা পোস্টটি ছড়িয়ে দিচ্ছেন, তাঁদেরও ঝুঁকি রয়েছে বলে মনে করছেন অনেকে। 

তবে এই প্রথম নয়, এর আগেও সংস্থা থেকে কাজ হারানোর পর স্টারবাকসের রেসিপি ফাঁস করে দেওয়ার ঘটনা সামনে এসেছে। একসময় টিকটকে পর পর এমন অনেক রেসিপি ভাইরাল হয়ে গিয়েছিল। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana
Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা
BJP News: ‘সাহস থাকলে বলুন শুভেন্দু অধিকারী খারাপ লোক’, সমীর আইচকে বিঁধলেন প্রদীপ্ত মুখোপাধ্যায়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget