এক্সপ্লোর

Viral Video: কেক নয়, জন্মদিনে পেঁপে কেটেই তুমুল ভাইরাল যুবক- কী করলেন দেখুন

Birthday Celebration: এক যুবক তাঁর জন্মদিনে কেকের বদলে একটা গোটা পাকা পেঁপে কেটেছেন এবং তাঁর পরিবারের মানুষদের সঙ্গে এভাবেই জন্মদিন পালন করেছেন। সেই জন্মদিন পালনের ভিডিয়ো মুহূর্তে ভাইরাল নেটপাড়ায়।

কলকাতা: জন্মদিনে কেক কাটা একটা বহুল প্রচলিত রীতি হয়ে উঠেছে সারা বিশ্বে। কেক কেটে মোমবাতি নিভিয়ে হাততালি দিয়েই জন্মদিন পালন করে থাকেন বেশিরভাগ মানুষ। তবে জন্মদিন ছাড়াও আরও অন্যান্য অনুষ্ঠানে বাড়িতে কেক আসে। কেকটা একটা অবিচ্ছেদ্য অঙ্গ যেন। কিন্তু সেই কেকের বদলে কেউ যদি কাটেন একটা আস্ত পাকা পেঁপে ? দেখেছেন কখনও এমন ঘটনা ? এই কীর্তি করেই নেটমাধ্যমে (Viral Video) উত্তেজনা ছড়িয়েছেন এক ভারতীয় যুবক। নিজের জন্মদিনে পেঁপে কাটার ভিডিয়ো মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে পড়েছে তাঁর।

ঘটনাটা কী ?

এক যুবক তাঁর জন্মদিনে কেকের বদলে একটা গোটা পাকা পেঁপে কেটেছেন এবং তাঁর পরিবারের মানুষদের সঙ্গে এভাবেই জন্মদিন পালন করেছেন। সেই জন্মদিন পালনের ভিডিয়ো ইনস্টাগ্রামে পোস্ট করে তাঁর ক্যাপশনে যুবক লেখেন, 'জৈব ফলের কেক। শুভ জন্মদিন স্নেহের অজয়। আশীর্বাদ নিও।' সেই ভিডিয়োর ব্যাকগ্রাউন্ডে হ্যাপি বার্থডে লেখা বেলুন (Viral Video) দেখতে পাওয়া যায়। পুরো ঘরটাই সাজানো হয়েছিল বেলুন আর রঙিন আলো দিয়ে। সবই ঠিক ছিল, কিন্ত এ কি ? কেকের বদলে ওটা কী কাটছেন যুবক ? একটা আস্ত পাকা পেঁপে। সকলে গান গাইছেন, হ্যাপি বার্থডে সং-এর মাঝে পেঁপে কেটে জন্মদিন পালন করলেন সেই যুবক।

ভাইরাল সেই ভিডিয়ো

এই ভিডিয়ো সমাজমাধ্যমে আসতেই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে পড়ে। ৪৭ লক্ষ ভিউ হয় এই ভিডিয়োর (Viral Video)। ৫০ হাজারেরও বেশি লাইক পরে। মানুষ এই ভিডিয়ো দেখে নিজেদের মন্তব্যও লিখে দিয়ে যান কমেন্টে। কেউ কেউ লেখেন যে এটা অস্বাস্থ্যকর কেকের থেকে অনেক ভাল। কেউ আবার লেখেন যে পেঁপের থেকে যদি এটা তরমুজ হত, খুবই ভাল হত। একজন আবার খুব মজা করেই লিখেছেন, 'পাপা কা বার্থডে থা ইসিলিয়ে পাপায়া ?'

কী লেখেন নেটিজেনরা

একজনের জন্মদিনের মত একটি বিশেষ অনুষ্ঠানে কেক কাটার বদলে এই কাজ অনেকেই মন থেকে মেনে নিতে পারেননি। জনৈক নেটিজেন লিখেছেন যে, একটা বিশেষ দিনকে পুরো নষ্ট করে দিয়েছে এভাবে। আবার একজন স্পষ্টই বলে দেন এভাবে উদযাপন করার থেকে আমি পালনই করব না। তবে বিদ্রুপের তিরও ধেয়ে এসেছে, একজন কমেন্ট করেছেন যে, এভাবেই হয়ত নিরামিষভোজীরা জন্মদিন পালন করেন।'

আরও পড়ুন: Success Story:ট্রাকচালকের পাশাপাশি Vlogger, কিনেছেন নতুন বাড়ি! কার গল্প বললেন আনন্দ মাহিন্দ্রা?

সেরা শিরোনাম

Viral Video: ২০ টাকার কচুরি খেতে গিয়ে ২০ লাখ খোয়ালেন ব্যবসায়ী, সিসিটিভিতে ধরা পড়ল চম্পালালের কাণ্ডকারখানা
২০ টাকার কচুরি খেতে গিয়ে ২০ লাখ খোয়ালেন ব্যবসায়ী, সিসিটিভিতে ধরা পড়ল চম্পালালের কাণ্ডকারখানা
Daniel Jackson: পৃথক দেশ তৈরি করে ফেললেন যুবক, মাত্র ২১ বছর বয়সে প্রেসিডেন্ট, এবার রাষ্ট্রপুঞ্জের পুরস্কার পেলেন
পৃথক দেশ তৈরি করে ফেললেন যুবক, মাত্র ২১ বছর বয়সে প্রেসিডেন্ট, এবার রাষ্ট্রপুঞ্জের পুরস্কার পেলেন
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Madhya Pradesh News: বারান্দা থেকে ঝুঁকে গুটখার পিক ফেলতে গিয়ে ভয়ঙ্কর পরিণতি প্রৌঢ়ের, চোখের নিমেষে শেষ হলেন তিনি
বারান্দা থেকে ঝুঁকে গুটখার পিক ফেলতে গিয়ে ভয়ঙ্কর পরিণতি প্রৌঢ়ের, চোখের নিমেষে শেষ হলেন তিনি

ভিডিও

CM Suvendu Adhikari:
TMC News: বিধানসভার লবিতে কাজল শেখকে মিষ্টি খাওয়ালেন মমতা তৃণমূলের শোভনদেব চট্টোপাধ্যায়, ফের জল্পনা
DA Hike News | উৎসবের মরশুমে ফের DA বাড়াল কেন্দ্র। আরও ৩% DA বাড়াল কেন্দ্রীয় সরকার
DA Hike News | ৬০% থেকে DA বেড়ে হল ৬৩% , উৎসবের মরশুমে ফের DA বাড়াল কেন্দ্র
Rahul Gandhi | টাটা গোষ্ঠীকে অন্যায় ভাবে ধ্বংস করার চেষ্টা চলছে, অভিযোগ রাহুলের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget