এক্সপ্লোর

Viral Video : ৩২ ঘণ্টার ট্রেন সফরে তরুণীর দিকে সারাক্ষণ অস্বস্তিকর নজর সহযাত্রীর, সঙ্গে চলছিল অশ্লীল মুখভঙ্গি, তারপর...

Viral News : মুখে কিছুই বলেননি অভিযুক্ত। কিন্তু সারাক্ষণ একদৃষ্টে দেখে যাচ্ছিলেন তরুণীকে। সেই সঙ্গে চলছিল আপত্তিকর মুখভঙ্গি। পুরো পরিস্থিতিটাই যে চূড়ান্ত অস্বস্তিকর তা শুনেই আন্দাজ করা যায়।

Viral Video : দিল্লি থেকে পুণে সফর করেছিলেন তরুণী। ট্রেনে একাই সফর করছিলেন তিনি। আর সেখানেই চূড়ান্ত খারাপ অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন ওই তরুণী। বাধ্য হয়ে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন নিজের তিক্ত অভিজ্ঞতার ভিডিও। নিরাপদে থাকার জন্য সবার আগে ভিডিও তুলে নিজের মাকে পাঠিয়েছিলেন, যাতে তিনি জানতে পারেন সবটা। প্রায় ৩২ ঘণ্টার ট্রেন সফর ছিল ১৮ বছরের ওই তরুণীর। আর এই গোটা সময়টায় সারাক্ষণ তাঁর দিকে অদ্ভুত চাউনিতে তাকিয়ে ছিলেন আরেক যাত্রী, এমনটাই অভিযোগ করেছেন ওই তরুণী। তিনি যাই করছেন, সেই দিকেই অস্বাভাবিক ভাবে তাকিয়ে ছিলেন ওই যাত্রী। অভিযোগ, তরুণী বসে রয়েছে, শুচ্ছেন কিংবা ঘুমোচ্ছেন - সব সময়েই তাঁর দিকে অদ্ভুত দৃষ্টিতে দেখছিলেন ওই যাত্রী। তার সঙ্গে সঙ্গে আবার করছিলেন আপত্তিকর, অশ্লীল, বিরক্তিকর মুখভঙ্গিও, যা আরও অস্বস্তি দিচ্ছিল তরুণীকে।            

মুখে কিছুই বলেননি অভিযুক্ত। কিন্তু সারাক্ষণ একদৃষ্টে দেখে যাচ্ছিলেন তরুণীকে। সেই সঙ্গে চলছিল আপত্তিকর মুখভঙ্গি। পুরো পরিস্থিতিটাই যে চূড়ান্ত অস্বস্তিকর তা শুনেই আন্দাজ করা যায়। সহযাত্রীর এ হেন অদ্ভুত আচরণে একপ্রকার ভয়ই পেয়ে গিয়েছিলেন ১৮ বছরের তরুণী। ওই ব্যক্তির ভিডিও করে দ্রুত বাড়ির লোককে পাঠিয়েছিলেন তিনি। মাকে সবটা খুলে বলেছিলেন তরুণী। যাতে নিজে নিরাপদে থাকতে পারেন, সেই জন্যই পরিবারকে জানিয়েছিলেন সবটা। তরুণী মা অবশ্য পরামর্শ দিয়েছিলেন একদম এসব লোককে পাত্তা না দেওয়ার। এ যাত্রায় তরুণীর সঙ্গে খারাপ কোনও ঘটনা ঘটেনি, সেটাই ভাল ব্যাপার।             

তবে এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরেই ক্ষুব্ধ নেটিজেনরা রাগ উগরে দিয়েছেন ওই অভিযুক্ত ব্যক্তির উপর। ট্রেনের সফরে মেয়েদের নিরাপত্তা নিয়েও উঠেছে প্রশ্ন। একজন মহিলা ট্রেনে একা সফর করলে যদি এ হেন অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়, তা যে সত্যিই অত্যন্ত অস্বস্তিকর তা স্বীকার করেছেন বেশিরভাগ নেটিজেন। রেলের তরফে ওই অভিযুক্ত যাত্রীকে চিহ্নিত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার কথাও বলেছেন নেটিজেনদের অনেকে। কেউ বলেছেন অভিযুক্তকে একেবারেই পাত্তা না দিয়ে ঠিকই করেছেন তরুণী। কেউ বা বলেছেন, তখনই আশপাশের বাকিদের জানিয়ে একটা কড়া পদক্ষেপ নেওয়া উচিত ছিল। তাহলেই এ ধরনের লোকেরা শায়েস্তা হতো। তবে সকলেই স্বস্তি পেয়েছেন এটা দেখে যে বড় কোনও অঘটন ঘটেনি এই তরুণী যাত্রীর সঙ্গে।           

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Viral News: বাস ড্রাইভারের সঙ্গে পালিয়ে গেলেন ইনফ্লুয়েন্সার-অভিনেতার স্ত্রী, সিসিটিভি ফুটেজে দেখা গেল...
বাস ড্রাইভারের সঙ্গে পালিয়ে গেলেন ইনফ্লুয়েন্সার-অভিনেতার স্ত্রী, সিসিটিভি ফুটেজে দেখা গেল...
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
Guinness World Records: লম্বা চুলেই বাজিমাত, গিনেস ওয়র্ল্ড রেকর্ডসে নাম উঠল ভারতীয় মহিলার, দীর্ঘ ১১ বছর কাঁচি ছোঁয়াননি
লম্বা চুলেই বাজিমাত, গিনেস ওয়র্ল্ড রেকর্ডসে নাম উঠল ভারতীয় মহিলার, দীর্ঘ ১১ বছর কাঁচি ছোঁয়াননি

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget