এক্সপ্লোর

Viral Video: প্রেমিকার শেষকৃত্যের আগে পৌঁছলেন প্রেমিক, কাঁপা হাতে পরিয়ে দিলেন সিঁদুর, কথা দিয়েছিলেন, সেটাই রাখলেন

Man Marries Lover's Dead Body: প্রেমিকাকে কথা দিয়েছিলেন তাঁকেই বিয়ে করবেন, স্ত্রী'র মর্যাদা দেবেন। প্রেমিকার আকস্মিক মৃত্যুর পরেও সেই কথাই রাখলেন প্রেমিক। শেষকৃত্যের আগে পরিয়ে দিলেন সিঁদুর।

Viral Video: বেঁচে থাকাকালীন প্রেমিকাকে কথা দিয়েছিলেন বিয়ে করলে তাঁকেই করবেন। প্রেমিকার অকাল প্রয়াণের পরেও নিজের দেওয়া কথা রেখেছেন প্রেমিক। বিয়ে করেছেন প্রেমিকার নিথর দেহকেই। তাও আবার সব নিয়ম-কানুন, রীতি-নীতি মেনেই। উত্তরপ্রদেশের মহারাজগঞ্জের এই ঘটনা শুনে হতবাক সকলেই। এই যুগেও যে ভালবাসার এমন নিদর্শন পাওয়া সম্ভব, তা বিশ্বাসই করতে পারছেন না অনেকে। তবে বাস্তবে এমনটাই হয়েছে। 

জানা গিয়েছে, এই যুবক যে বাড়িতে ভাড়া থাকতেন, সেই বাড়ির মালিকের মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্কে গড়ে ওঠে তাঁর। প্রেমিকাকে তিনি কথা দিয়েছিলেন বিয়ে করবেন। সব ঠিকই ছিল। কিন্তু আচমকাই ওই তরুণী আত্মহত্যা করেন বলে খবর সূত্রের। কী কারণে তিনি এ হেন সিদ্ধান্ত নিয়েছেন তাও অস্পষ্ট। বাগদত্তার এমন মর্মান্তিক পরিণতিতে স্বভাবতই ভেঙে পড়েন ওই যুবক। তবে প্রাথমিক ধাক্কা কাটিয়ে উঠে তরুণীর বাড়ি গিয়ে ওই যুবক সাফ জানিয়ে দেন যে বেঁচে থাকাকালীন তরুণীকে কথা দিয়েছিলেন যে তাঁকেই বিয়ে করবেন, আর এখনও তিনি সেটাই করতে চান। 

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবি, ভিডিও থেকে দেখা গিয়েছে শেষকৃত্যের আগে মাটিতে রাখা হয়েছে তরুণীর দেহ। সেখানেই হাজির হয়েছেন ওই যুবক। ডাকা হয়েছে পুরোহিতকেও। মন্ত্র পড়ছেন তিনি। পাশ থেকে কাঁপা হাতে তরুণীকে সিঁদুর পরিয়ে দেন ওই যুবক। কথা দিয়েছেন স্ত্রী'র মর্যাদা দেবেন, সেই কথাই রাখলেন তিনি। পুরোহিতের কথা শুনে অন্যান্য আচার-নিয়মও পালন করতে দেখা গিয়েছে ওই যুবককে। স্থানীয় সূত্রে খবর, অনেকদিনের সম্পর্ক ছিল এই দু'জনের।

পুলিশ জানিয়েছে, তরুণীর অস্বাভাবিক মৃত্যুর তদন্ত শুরু করেছে তারা। এখনও কারণ স্পষ্ট নয়। দেহের ময়নাতদন্ত করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, তরুণীর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছিল। উত্তরপ্রদেশের মহারাজগঞ্জের নীলচাউল এলাকায় ঘটেছে এই অদ্ভুত ঘটনা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিও দেখে জলে চোখ ভিজেছে নেটিজেনদেরও। ভিডিওতেও দেখা গিয়েছে আশপাশের সকলেই শোকস্তব্ধ। কেউ কাঁদছেন। তরুণীকে চিরতরে হারিয়ে বিলাপ করছেন তাঁর পরিবারের লোকজন। আর সবকিছুর মধ্যে একদম শান্তভাবে প্রেমিকাকে দেওয়া কথা রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন ওই যুবক। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Viral Video: রাস্তার মাঝে হামাগুড়ি শিশুর, একটুর জন্য রক্ষা, ভিডিও ভাইরাল, মায়ের আচরণে সন্দেহ
রাস্তার মাঝে হামাগুড়ি শিশুর, একটুর জন্য রক্ষা, ভিডিও ভাইরাল, মায়ের আচরণে সন্দেহ
Viral News: বাস ড্রাইভারের সঙ্গে পালিয়ে গেলেন ইনফ্লুয়েন্সার-অভিনেতার স্ত্রী, সিসিটিভি ফুটেজে দেখা গেল...
বাস ড্রাইভারের সঙ্গে পালিয়ে গেলেন ইনফ্লুয়েন্সার-অভিনেতার স্ত্রী, সিসিটিভি ফুটেজে দেখা গেল...
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget