এক্সপ্লোর

Viral Video: চারিদিক ঝড়ে তোলপাড়, প্ল্যান করেই টর্নেডোর সামনে দাঁড়িয়ে এনগেজমেন্ট দম্পতির! আজব কীর্তি!

Video Goes Viral: ভিডিওতে দেখা যাচ্ছে ওকলাহোমার আর্নেটে যখন বিরাট টর্নেডো ঘুরপাক খাচ্ছে, চারিদিকে ঝড়। সেই আবহে প্রেমিকা বেকি প্যাটেলের সামনে হাঁটু মুড়ে বসে পড়লেন প্রেমিক ম্যাট মিশেল।

নয়া দিল্লি: অনেকেই অনেকরকম ভাবে বিয়ে করে ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনটিকে বিশেষ করে রাখতে এক একজন এক এক রকম পরিকল্পনা করে থাকে। তাই বলে একেবারে ঝড়ের সামনে দাঁড়িয়ে বিয়ে! তা-ও যে সে ঝড় নয়! টর্নেডোর সামনে দাঁড়িয়ে প্রেমের প্রস্তাব ও এনগেজমেন্ট সারলেন এক দম্পতি। 

গোটা ঘটনাটি ভিডিওবন্দী হয়েছে। সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। যদিও এবিপি আনন্দ সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি। 

ভিডিওতে দেখা যাচ্ছে ওকলাহোমার আর্নেটে যখন বিরাট টর্নেডো ঘুরপাক খাচ্ছে, চারিদিকে ঝড়। সেই আবহে প্রেমিকা বেকি প্যাটেলের সামনে হাঁটু মুড়ে বসে পড়লেন প্রেমিক ম্যাট মিশেল। এমন ঝোড়ো প্রেম নিবেদনের সামনে অবশ্য মন নোওয়াতেই হয়েছে বেকিকে। এক বন্ধুর ভিডিওতে তোলা এই মুহূর্তটি বেকি ইনস্টাগ্রামে ভাইরাল হওয়া একটি পোস্টে শেয়ার করেছেন।

ভাইরাল ভিডিওতে ধরা পড়েছে, যেখানে তারা দাঁড়িয়ে রয়েছে সেখানের চারিদিকে যেন ঝড়ের তাণ্ডব চলছে। হাওয়ার শনশনানি, তোলপাড় চারিপাশ। বিরাট আওয়াজ আশেপাশে। আর ঠিক তাঁদের পিছনে টর্নেডো।                              

কানাডার বাসিন্দা প্যাটেল ইনস্টাগ্রামে সেই মুহূর্তটি বর্ণনা করেছেন। "১৮ মে ওকলাহোমার আর্নেটে, টর্নেডোর সামনে, ম্যাট মিশেল এক হাঁটু গেড়ে বসেছিলেন এবং আমাকে তার সঙ্গে আমার বাকি জীবন কাটাতে বলেছিলেন। আমার মনে হয় আমার চিৎকার এবং লাফানো আপনাকে বলে দেবে আমার উত্তর কী ছিল!"  

ভিডিওটিতে দেখা যাচ্ছে মিশেল বলছে, "আমি তোমাকে ভালোবাসি, সোনা," আর প্যাটেল তাকে জড়িয়ে ধরে আনন্দে লাফিয়ে উঠছে। পরে হিরের আংটি বাগদানের ছবি পোস্ট করেছে এবং প্রস্তাবটিকে "মহাকাব্যিক" বলে ব্যাখ্যা করেছেন বেটি। সে আরও বলেছে, "ম্যাট, তুমি আমাকে বিশ্বের সবচেয়ে ভাগ্যবান মেয়ের মতো অনুভব করাচ্ছ, এবং আমি তোমাকে আমার সমস্ত হৃদয় দিয়ে ভালোবাসি।"

পোস্টটি দেখুন- 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Becky Patel (@beckypatel)

ইলিনয়ের বাসিন্দা মিশেল টেম্পেস্ট ট্যুরসে টর্নেডো গাইড হিসেবে কাজ করেন ছয় বছর ধরে। নিজের স্পেশাল দিনটিকে স্পেশাল করে তুলতে তাই এই সিদ্ধান্ত নেন বলে জানিয়েছেন স্থানীয় সংবাদমাধ্যমকে।

সেরা শিরোনাম

Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?

ভিডিও

Dilip Ghosh |
R. N. Ravi News: লেক গার্ডেন্সে শ্রীমুরুগানের মন্দিরে পুজো দিলেন রাজ্যপাল আর এন রবি
Samik Bhattacharya | পুলিশ ও দলের একাংশের ভূমিকায় প্রশ্ন বিজেপি রাজ্য সভাপতির
Suvendu Adhikari News :
Sukanta Majumdar: 'উনি এখনও কিছু চাপে পড়েননি, সবে কলির সন্ধে', Abhishek Banerjee-কে কটাক্ষ সুকান্তর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget