এক্সপ্লোর

Viral Video: পুলিশ যাত্রীকে কড়া ধমক টিটি-র, নামিয়ে দিলেন ট্রেন থেকে, ভাইরাল ভিডিও দেখে প্রশংসা নেটিজেনদের

Viral News: এমন এক টিকিট পরীক্ষকের দেখা পাওয়া গিয়েছে, যিনি আর পাঁচজন সাধারণ যাত্রীর সঙ্গে বিনা টিকিটের পুলিশ ট্রেন যাত্রীর কোনও পার্থক্য করেননি। বরং একদম উচিৎ কথা বলে নেমে যেতে বলেছেন।

Viral Video: অনেক সময়েই দেখা যায় উর্দির জোরে অনেক পুলিশকর্মীই অযাচিত সুবিধা নিচ্ছেন। সকলে হয়তো একরকমের নন। কিন্তু দৈনন্দিন জীবনের অনেক ব্যাপারেই দেখা যায় শুধুমাত্র পরনে উর্দি রয়েছে বলে ফায়দা লুঠতে চাইছেন পুলিশকর্মীরা। তেমনই এক নিদর্শন এবার পাওয়া গিয়েছে সোশ্যাল মিডিয়া। বিনা টিকিটে ট্রেনে চড়েছেন এক পুলিশকর্মী। তাও আবার এসি কামরায়। সাধারণত এসব ক্ষেত্রে দেখা যায় টিকিট পরীক্ষক হয় অর্থের বিনিময়ে সমঝোতা করে নেন। কিংবা পুলিশকর্মীর পরনের উর্দির ভয়েই বাক-বিতণ্ডায় জড়ানো থেকে বিরত থাকেন। তবে এবার এমন এক টিকিট পরীক্ষকের দেখা পাওয়া গিয়েছে, যিনি আর পাঁচজন সাধারণ যাত্রীর সঙ্গে বিনা টিকিটের পুলিশ ট্রেন যাত্রীর কোনও পার্থক্য করেননি। বরং একদম উচিৎ কথা বলে এসি কামরা থেকে নেমে যেতে বলেছেন ওই পুলিশকর্মীকে। এই গোটা ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। টিকিট পরীক্ষকের বিচার-বিবেচনা থেকে খুশি হয়েছেন নেটিজেনরা। 

এক্স মাধ্যমের ভিডিওতে দেখা গিয়েছে, টিকিট পরীক্ষক ওই পুলিশকর্মীকে বলছেন, 'উর্দি থাকলে ট্রেনে বিনামূল্যে সফর করা যায়? টিটি-র কি একজন পুলিশের কাছে টিকিট চাওয়া উচিৎ নয়? আপনার কাছে জেনারেল টিকিটও নেই, অথচ আপনি এসি কোচে বসে রয়েছেন? এটা কি নিজের বাড়ি ভেবেছেন?' এখানেই শেষ নয়। এরপর রীতিমতো ধমকের সুরে ওই পুলিশকর্মীকে টিকিট পরীক্ষক বলেছেন, 'উঠে পড়ুন, নেমে যান। আপনার স্লিপার কোচেও থাকা উচিৎ নয়। জেনারেল বগিতে চলে যান।' 

পরনে উর্দি থাকার দৌলতে অনেক সময়েই বহু পুলিশকর্মী যে সাধারণ মানুষকে অকারণ হয়রান করেন, তা সকলেই জানেন। অনেকের জীবনে এই তিক্ত অভিজ্ঞতা হয়েওছে। আর বেশিরভাগ ক্ষেত্রেই পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠলেও, পুলিশ বলেই তাঁরা পার পেয়ে যান। তবে এবার তা হয়নি। টিকিট পরীক্ষক যে পুলিশ বলে ওই যাত্রীকে কোনও ছাড় দেননি তা দেখে খুশি হয়েছেন নেটিজেনরা। টিকিট পরীক্ষকের প্রশংসা করেছেন সকলে। 

আরও পড়ুন- ভিড় দেখে হঠাৎ মারমুখী রোবট? ভিডিও দেখে শিউরে উঠলেন সকলে, দ্বিধাবিভক্ত নেটদুনিয়া 

আরও পড়ুন- গঙ্গায় যেতে পারছেন না, ৪০ ফুট গভীর কুয়ো খুঁড়ে 'পবিত্র গঙ্গা'কেই নিজের কাছে আনলেন এই মহিলা 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Viral Video: রাস্তার মাঝে হামাগুড়ি শিশুর, একটুর জন্য রক্ষা, ভিডিও ভাইরাল, মায়ের আচরণে সন্দেহ
রাস্তার মাঝে হামাগুড়ি শিশুর, একটুর জন্য রক্ষা, ভিডিও ভাইরাল, মায়ের আচরণে সন্দেহ
Viral News: বাস ড্রাইভারের সঙ্গে পালিয়ে গেলেন ইনফ্লুয়েন্সার-অভিনেতার স্ত্রী, সিসিটিভি ফুটেজে দেখা গেল...
বাস ড্রাইভারের সঙ্গে পালিয়ে গেলেন ইনফ্লুয়েন্সার-অভিনেতার স্ত্রী, সিসিটিভি ফুটেজে দেখা গেল...
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget