এক্সপ্লোর

Viral Video: BMW চালিয়ে এসে টবসুদ্ধ ফুল চুরি! মহিলার কাণ্ড দেখে তাজ্জব সকলে!

Videos Go Viral: এই গোটা ঘটনাটি ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। মধ্যরাতে এই ঘটনাটি ঘটেছে। সেখানে দেখা যাচ্ছে ওই মহিলা তাঁর বিলাসবহুল গাড়ি থেকে নেমে ওই দোকানের সামনে যান।

লখনউ: কথায় আছে সব খারাপ কাজ যে অভাবে হয় তা নয়, স্বভাবেও হয়। সম্প্রতি যে ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায় তা দেখে অবশ্য অনেকেই বলেছেন এ কাজ স্বভাবেই, অভাবে হতে পারে না। কারণও আছে অবশ্য। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে এক মহিলা বিএমডব্লু চালিয়ে এসে দোকানের বাইরে থেকে টবসুদ্ধ ফুল চুরি করে নিয়ে যাচ্ছেন।                                                                                     

এই গোটা ঘটনাটি ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। মধ্যরাতে এই ঘটনাটি ঘটেছে। সেখানে দেখা যাচ্ছে ওই মহিলা তাঁর বিলাসবহুল গাড়ি থেকে নেমে ওই দোকানের সামনে যান। এরপর একের পর পর ফুল চুরি করে গাড়ি ভর্তি থাকেন তিনি। এরপর সব কাজ করে হুঁশ করে গাড়ি নিয়ে বেরিয়ে যান তিনি। 

এক্স মিডিয়া হ্যান্ডেলে এক সাংবাদিক এই ভিডিওটি শেয়ার করেছেন। তিনি লেখেন, উত্তরপ্রদেশের নয়ডায় এক মহিলা রাত ১২টায় বিএমডাব্লু করে এসে ফুল চুরি করছেন। এমনটাও হয়! এই লিখে রীতিমত বিস্ময় প্রকাশ করেছেন তিনি। 

সোশাল মিডিয়ায় সিসিটিভি ফুটেজটি ভাইরাল হয়েছে। ইতিমধ্যেই ভিডিওটি  ১৮ হাজার ভিউজ ছাড়িয়ে গিয়েছে। অনেকেই ওই মহিলার কাণ্ড দেখে তাজ্জব বনেছেন। অনেকে দুষেছেন ওই মহিলাকে। কেউ কেউ কটাক্ষ করে লিখেছেন, 'উনি এত বিলাসবহুল গাড়ি কিনতে পারেন অথচ ফুল কিনতে পারেন না, সেটাও চুরি করতে হয়!'  অনেকে বলেছেন, 'কোনও ক্লাস নেই'। আরেক নেটিজেন লিখেছেন, 'উনি খুবই হাই-টেক চোর। নয়তো বিএমডব্লু করে এসে চুরি করতেন না। আসলে স্বভাব যায় না। ওঁর মধ্যেই হয়তো চৌর্য্যবৃত্তিটা আছে, এরপরেও থাকবে।' 

আরও পড়ুন, বাইকের সাইলেন্সরে ভয়ঙ্কর আওয়াজ কেন? ধমক দিতেই বাবাকে ডেকে এনে পুলিশকে মার যুবকের

 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Viral Video: রাস্তার মাঝে হামাগুড়ি শিশুর, একটুর জন্য রক্ষা, ভিডিও ভাইরাল, মায়ের আচরণে সন্দেহ
রাস্তার মাঝে হামাগুড়ি শিশুর, একটুর জন্য রক্ষা, ভিডিও ভাইরাল, মায়ের আচরণে সন্দেহ
Viral News: বাস ড্রাইভারের সঙ্গে পালিয়ে গেলেন ইনফ্লুয়েন্সার-অভিনেতার স্ত্রী, সিসিটিভি ফুটেজে দেখা গেল...
বাস ড্রাইভারের সঙ্গে পালিয়ে গেলেন ইনফ্লুয়েন্সার-অভিনেতার স্ত্রী, সিসিটিভি ফুটেজে দেখা গেল...
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’

ভিডিও

Amit Shah | 'বন্দে মাতরম' বিতর্কে সনিয়া গান্ধীকে নিশানা অমিত শাহের
BJP Protest:বন্দে মাতরম বিতর্কে তোলপাড়, সোনিয়াকে চিঠি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের সদস্যের।
Congress News:পার্লামেন্টের ভিতরে দাঁড়িয়ে বঙ্কিম দাদা বলেছিল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে: শুভঙ্কর
BJP Protest: 'বন্দে মাতরম' বিতর্কে প্রতিবাদে বিজেপি, বর্ধমানে বিজেপির মশাল মিছিল | ABP Ananda Live
BJP Protest: পুরো 'বন্দে মাতরম' গাইতে বাধার অভিযোগ, সনিয়া গান্ধীর বিরুদ্ধে পথে বিজেপি।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
Embed widget