এক্সপ্লোর

Viral Video: 'ম্যাঙ্গো পানিপুরি'! পাকা আমের পাল্প দিয়ে তৈরি হচ্ছে ফুচকা, ভাইরাল ভিডিও দেখে কী বলছেন নেটিজেনরা?

Mango Panipuri: ফুচকার মধ্যে কেউ যদি দিয়ে দেয় পাকা আমের পাল্প! শুনে চমকে যাচ্ছেন? ঠিক এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

Viral Video: ফুড-ফিউশন (Food Fusion) হালফিলের ট্রেন্ড। বিভিন্ন রকমের খাবারদাবার নিয়ে আজব সব পরীক্ষা নিরীক্ষা করার বিষয়টি অনেকদিন ধরেই চলেছে। আর এই জাতীয় খাবারের ভিডিও (Viral Video) সোশ্যাল মিডিয়ার প্রায় সব মাধ্যমেই ভাইরাল হয়। বর্তমানে পরীক্ষা নিরীক্ষা চলছে ফুচকা নিয়ে। এই খাবারের নাম অনেক। কোথাও পানিপুরি, কোথাও গোলগাপ্পা, কোথাও বা পানি-বাতাসা। তবে নাম যাই হোক না কেন ফুচকা খেতে ভালোবাসেন না এমন লোকের সংখ্যা নেহাতই হাতেগোনা। আট থেকে আশি, সকলেরই পছন্দ ফুচকা। আজকাল বিভিন্ন স্বাদের ফুচকা পাওয়া যায়। চাটনি ফুচকা, দই ফুচকা, টকজল ফুচকা, মিষ্টি ফুচকা এইসব এখন রয়েছে তালিকায়। কোথাও আবার ফারাক ফুচকার সঙ্গে দেওয়া জলে। কোনও দোকানদার দেন তেঁতুল জল। কোথাও পাওয়া যায় পুদিনার জল। এইসব ফুচকা মোটামুটি সকলেরই পছন্দ।

কিন্তু এই ফুচকার মধ্যে কেউ যদি দিয়ে দেয় পাকা আমের পাল্প! শুনে চমকে যাচ্ছেন? ঠিক এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ইনস্টাগ্রামের ওই ভিডিওতে দেখা গিয়েছে, পাকা আমের পাল্প দিয়ে ফুচকা পরিবেশন করা হয়েছে। এই ভাইরাল ভিডিও দেখে বেজায় চটেছেন নেটিজেনরা। আমের মরসুমে ফলের রাজা এবং প্রিয় স্ট্রিট ফুড নিয়ে এমন ছেলেখেলা মোটেই পছন্দ হয়নি ফুচকাপ্রেমী এবং ভোজনরসিকদের। BombayFoodieTales নামের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে এই ভিডিও শেয়ার করা হয়েছে। সেখানে দেখা গিয়েছে, দোকানদার একটি পাত্রে প্রথমে পাক আমের শাঁস বা পাল্প নিয়েছেন। তারপর তার মধ্যে মিশিয়েছেন জল। এবার ফুচকা নিয়ে তার মধ্যে ঘুগনি জাতীয় জিনিসের পুর দিয়ে উপর থেকে ছড়িয়ে দিয়েছেন ওই পাকা আমের পাল্প। বাহার করে এই খাবারের নাম দেওয়া হয়েছে ম্যাঙ্গো পানিপুরি শট। 

দেখে নেওয়া যাক ম্যাঙ্গো পানিপুরি শটের ভাইরাল ভিডিও 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by BombayFoodieTales | Mumbai (@bombayfoodie_tales)

 


Viral Video: 'ম্যাঙ্গো পানিপুরি'! পাকা আমের পাল্প দিয়ে তৈরি হচ্ছে ফুচকা, ভাইরাল ভিডিও দেখে কী বলছেন নেটিজেনরা?

ফুচকা নিয়ে এমন ফিউশন ভোজনরসিকদের একেবারেই পছন্দ হয়নি। সোশ্যাল মিডিয়ায় কার্যত ক্ষোভ উগরে বেশিরভাগ নেটিজেনই লিখেছেন ফুড ফিউশন বা খাবার নিয়ে পরীক্ষা নিরীক্ষার নামে এসব এবার বন্ধ হওয়া প্রয়োজন। তবে এটাই প্রথম নয়। এর আগেও ফুচকা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। সেইসব ভিডিও ভাইরালও হয়েছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে। কিছুদিন আগেই ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছিল আলু বা মটর, ছোলা, ঘুগনির বদলে ফুচকার পুর হিসেবে ব্যবহার হয়েছে আইসক্রিম, বিস্কুট, চকোলেট সস। ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা গিয়েছিল ফুচকার গায়ে রয়েছে চকোলেট কোটিং। তার মধ্যে পুর হিসেবে ভেঙে দেওয়া হয়েছে ওরিও বিস্কুট। তারপর দেওয়া হয়েছে ভ্যানিলা আইসক্রিম। এরপর চকোলেট সস ছড়িয়ে দেওয়া হয়েছে। শেষে আবার দু'টুকরো কিটক্যাট দিয়ে সাজিয়ে তুলে দেওয়া হয়েছে খরিদ্দারের হাতে। 

আরও পড়ুন- শিঙ্গারায় ঢ্যাঁড়শের পুর! আজব খাবারের ভাইরাল ভিডিও দেখে ক্ষুব্ধ নেটপাড়া

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Viral Video: রাস্তার মাঝে হামাগুড়ি শিশুর, একটুর জন্য রক্ষা, ভিডিও ভাইরাল, মায়ের আচরণে সন্দেহ
রাস্তার মাঝে হামাগুড়ি শিশুর, একটুর জন্য রক্ষা, ভিডিও ভাইরাল, মায়ের আচরণে সন্দেহ
Viral News: বাস ড্রাইভারের সঙ্গে পালিয়ে গেলেন ইনফ্লুয়েন্সার-অভিনেতার স্ত্রী, সিসিটিভি ফুটেজে দেখা গেল...
বাস ড্রাইভারের সঙ্গে পালিয়ে গেলেন ইনফ্লুয়েন্সার-অভিনেতার স্ত্রী, সিসিটিভি ফুটেজে দেখা গেল...
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Embed widget