এক্সপ্লোর

General Knowledge Story: বিশ্বের প্রথম টেক্সট মেসেজ এই ব্যক্তিরই ! কী লিখেছিলেন বলুন তো ?

World’s First Text Message: বিশ্বের প্রথম টেক্সট মেসেজ করেছিলেন ভোডাফোনের এক ইঞ্জিনিয়ার। কী লিখেছিলেন ওই মেসেজে।

কলকাতা: এখন টেক্সট মেসেজের পাশাপাশি ইমোজি ও ভিডিয়োতেও কথা হয়। মেসেজ হিসেবে পাঠানো যায় ছবি থেকে শুরু করে মনের মতো নানা জিনিস। কিন্তু আজ থেকে ৩২ বছর আগে কেমন ছিল দিনটা। ১৯৯২ সাল। ফোন ততদিনে চলে এসেছে। কিন্তু তাতে শুধু ফোনই করা যায়। মেসেজ করার কথা কেউ ভাবতেও পারত না। তবে এই নিয়ে গবেষণা চলছিল। গবেষণা চালাচ্ছিল তখনকার বিখ্যাত সব সংস্থা যেমন ভোডাফোন, নোকিয়া। অবশেষে সাফল্য আসে ৯২ সালের শেষ দিকে। ভোডাফোনে ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন নেইল পাপওয়ার্থ। তাঁর উপরেই দায়িত্ব ছিল এই নিয়ে গবেষণার।

১৪ ক্যারেকটারের মেসেজ

এখনকার মতো বিশাল বিশাল মেসেজ কয়েক বছর আগেও ভাবা কঠিন ছিল। কারণ ১০-১৫ বছর আগেও স্মার্টফোন সেভাবে বাজারে আসেনি। থাকলেও ব্যবহারকারী ছিলেন খুব কম। ফোনে মেসেজের ক্ষেত্রে একটি সীমা ঠিক করা থাকে। ওর থেকে বেশি ক্যারেকটার তাতে লেখা যাবে না। প্রথম মেসেজটিও ঠিক তেমন ছিল। লেখা হয়েছিল মাত্র ১৪ ক্যারেকটার। ১৯৯২ সালের ৩ ডিসেম্বর সেই মেসেজ লেখা হয়। লেখেন নেইল পাপওয়ার্থ। তাঁর বন্ধুকে দুটি শব্দ লিখে পাঠিয়েছিলেন নেইল। ভোডাফোন তাঁর সেই লেখা পরে নিলামও করেছিলেন! 

কী লিখেছিলেন নেইল ?

বন্ধু রিচার্ড জাভিসকে নেইল লেখেন, ‘মেরি ক্রিসমাস’। ডিসেম্বর মাসের ৩ তারিখ হলেও ঠান্ডার ওই মরসুমের সবচেয়ে বড় উৎসব বলতে বড়দিনই। আর সেই দিনটির কথাই মনে এসেছিল ভোডাফোনে টেস্ট ইঞ্জিনিয়ার তথা ডেভেলপার নেইলের।

নেইলের ভূমিকা

ব্রিটিশ সফটওয়ার প্রোগ্রামার নেইল পাপওয়ার্থ ভোডাফোনে ডেভলপার ও টেস্ট ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন। তাঁর দায়িত্ব ছিল শর্ট মেসেজ সার্ভিস নিয়ে পরীক্ষানিরীক্ষা করা। সেই পরীক্ষানিরীক্ষা করতে করতেই তিনি একটি ‘মেরি ক্রিসমাস’ মেসেজ লিখে পাঠান একটি কোম্পানির ডাইরেক্টর রিচার্ড জাভিসকে। 

মেসেজে ক্যারেকটার লিমিট

সেই সময় মেসেজে ক্যারেকটার লিমিট ছিল। ১৬০ ক্যারেকটারের লিমিট। তার জন্য অনেকেই বড় কথার প্রথম অক্ষরগুলি নিয়ে ছোট করতেন। যেমন লাফ আউট লাউড হয়ে যায় লোল। তেমনই হাসিকান্না বোঝাতেও কমা, ফুলস্টপ, কোলন দিয়ে বিভিন্ন ইমোটিকন লেখার চল শুরু হয়। পরে এই ধারণা থেকেই তৈরি হয় ইমোজি। যা আজ বিভিন্ন অ্যাপ ব্যবহার করে থাকে।

আরও পড়ুন - World’s Most Expensive Toilet: কোনওটা শূন্যে ভাসে, কোনওটা গুহায়, বিশ্বের সবচেয়ে দামি টয়লেট কোথায় ?

সেরা শিরোনাম

Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
China News: আগে থেকে পার্কিং স্পট কিনে রেখে বিপুল টাকা আয় মহিলার, মামলা গড়াল আদালতে, কোর্ট বলল…
আগে থেকে পার্কিং স্পট কিনে রেখে বিপুল টাকা আয় মহিলার, মামলা গড়াল আদালতে, কোর্ট বলল…
Success Story: ছেঁড়া শাড়ি পরেই খালি পায়ে ১৬০০ মিটার দৌড়, হোমগার্ডের চাকরি পেতে লড়াই ইটভাটার শ্রমিক কবিতার
ছেঁড়া শাড়ি পরেই খালি পায়ে ১৬০০ মিটার দৌড়, হোমগার্ডের চাকরি পেতে লড়াই ইটভাটার শ্রমিক কবিতার
Viral Video: দমকলের ইঞ্জিন ডেকে প্রাসাদোপম বাড়ি ধোওয়ালেন বিজেপি বিধায়ক? ভিডিও ভাইরাল, বিতর্ক চরমে
দমকলের ইঞ্জিন ডেকে প্রাসাদোপম বাড়ি ধোওয়ালেন বিজেপি বিধায়ক? ভিডিও ভাইরাল, বিতর্ক চরমে

ভিডিও

Mahalaya Event in Kolkata | মহালয়ায় 'মেগা ইভেন্ট', উপস্থিত রয়েছে মুখ্যসচিব Manoj Agarwal
Gyanesh Kumar | CJP-র আন্দোলনের সমর্থনে পথে নামলেন নেহা বোরা, সঙ্গে আইসার সদস্য-সমর্থকরা
Kolkata Metro | বেলেঘাটা থেকে সেক্টর ৫ পর্যন্ত শুরু হল ট্রায়াল রান | #abpananda
Mamata Banerjee Detained | ধর্নায় মমতা বন্দ্যোপাধ্যায়, সাউথ অ্যাভিনিউ থেকে আটক | CJP Delhi Protest
Flydubai Scare | ককপিটে ভারতীয় পাইলটের উপর হামলা, ফ্লাইদুবাইকাণ্ডে তদন্তে NIA

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget