এক্সপ্লোর

Merry Christmas 2021: বো-ব্যারাকে বড়দিন, করোনার প্রকোপ কাটিয়ে উৎসবের মরসুম মহল্লায়

বো-ব্যারাকে বড়দিন

1/14
চাঁদনি চক মেট্রো স্টেশন থেকে বেরিয়ে, বউবাজার থানার পিছনের গলি দিয়ে খানিক এগোলেই আয়তকার চাতাল। লাল ইটের পাঁজর নিয়ে ঠায় দাঁড়িয়ে। যার পরতে পরতে লুকিয়ে ইতিহাস।

2/14
শোনা যায়, প্রথম বিশ্বযুদ্ধের আমলে আমেরিকান সৈনদের জন্যই এই ব্যারাকের পত্তন। যুদ্ধের পর খালি ব্যারাকের পুরোটাই দখল করে নেন কলকাতার এক প্রাচীণ জনগোষ্ঠী।

3/14
কলকাতার বুকে এ এক অন্য কলকাতা। আয়তকার এই চাতাল আসলে ডিসুজা, ডিরোজিও, ক্রিস্টোফার, অগাস্টিনের মহল্লা। এখানে ৩২টি পরিবারের বসবাস।

4/14
ফি বছর এখানে ভিড় করেন শহরের মানুষ।  পার্ক স্ট্রিট, সেন্ট পলস, ক্যাথিড্রালেও মতোই এই বো-ব্যারাকও শহুরে বাসিন্দাদের অন্যতম ডেস্টিনেশন বড়দিনের মরসুমে।

5/14
২৫ ডিসেম্বরের আগে ক্রিসমাস ট্রি, সান্তাক্লজ, রং-বেরঙের বেলুন আর আলোর রোশনাই-এ সেজেছে এই পাড়া। ঘাড় অবধি  ছাঁটা কাঁচাপাকা চুল, পরনে ফুলছাপ গাউন। কেক আর ওয়াইন বিক্রি করতে বেজায় ব্যস্ত বুড়ি মা।

6/14
বয়সের ভার বাড়লেও বড়দিনে ব্যারাকজুড়ে উৎসবের মেজাজ। এই মহল্লার জেন ওয়াই-এর বেশিরভাগই আজ কর্মসূত্রে বিদেশে। তবে এই সময়ে শিকড়ের টানে ফিরে আসেন সকলেই। ঘরে ফেরার আনন্দতে ফের আলো ঝলমল করে ওঠে বয়সের ভারে ঝিমিয়ে পড়া বো-ব্যারাক।

7/14
বড়দিন আসার আগে থেকেই  চলতে থাকে নানা কর্মকাণ্ড। এখানেই নিজের হাতে রেড ওয়াইন তৈরি করা হয়।

8/14
এর পর শুরু হয় বিক্রি। পাশাপাশি তালিকায় থাকে মোমো, কেকও। সবমিলিয়ে বড়দিনের এই সময়টা যেন অন্য এক আমেজ বিরাজ করে এই মহল্লায়।

9/14
এই মহল্লার ডান দিকে গেলে বৌদ্ধ ধর্মাঙ্কুর সভা, বাঁ দিকে আরও এক শতাব্দী প্রাচীন প্রতিষ্ঠান মানেকজি রুস্তমজি পার্সি ধর্মশালা। বিশুদ্ধ পার্সি খাবারের জন্য ভোজন রসিক মানুষরা ভিড় জমান এইখানে।

10/14
এটি কোনও সাধারণ রেস্টুরেন্ট নয়। দু-দিন আগে নির্দিষ্ট নম্বরে যোগাযোগ করতে হয়। ওনারা মেনু পাঠিয়ে ওর্ডার নেন। তবে কলকাতার শতাধিক পার্সি ধর্মাবলম্বীদের জন্য রোজই রান্নার আয়োজন করেন কর্তৃপক্ষ।

11/14
তবে অভিমানও কম জমেনি এদিকে। এত আলোর মাঝেও যেন জমাট বাঁধা একরাশ অভিমান। ফি বছর কত মানুষ আসেন, ছবি তোলেন ফিরে যান।

12/14
কিন্তু অ্যাংলো-ইন্ডিয়ান তকমা আজও একই রয়ে গিয়েছে। কলকাতাবাসী হওয়া গিয়েছে কি?  রাগ হয় না ওদের? হয় বৈকি। মুখে কিছু না বললেও চোখগুলো যেন তেমনই বলে।

13/14
এ পাড়ায় আসা অতিথিদের যেন সন্তর্পনেই এড়িয়ে যান ওরা। 'সময় নেই'-এর অজুহাতে মিষ্টি হেসেই ফিরিয়ে দেন। বারবার যেন একই কথা বলতে ভাললাগে না।

14/14
ঘোলাটে দৃষ্টি নিয়ে ওপরের বারান্দার বসে থাকেন গ্র্যানি। বো-ব্যারাকের লাল ইটের গা বেয়ে সন্ধে নামে। আর এভাবেই নিয়ম মেনে ২৫ ডিসেম্বর আসে প্রতিবছর।

আরও জানুন জেলার

Sponsored Links by Taboola

লাইভ টিভি

ABP আনন্দ
ABP અસ્મિતા
ABP ਸਾਂਝਾ
ABP न्यूज़
ABP माझा
POWERED BY
sponsor

সেরা শিরোনাম

News Live Updates: মিথ্যে মামলায় পঙ্কজ দত্তকে হেনস্থা, ২ IO, SI-কে সাসপেন্ড করল সরকার
মিথ্যে মামলায় পঙ্কজ দত্তকে হেনস্থা, ২ IO, SI-কে সাসপেন্ড করল সরকার
Malda: চাকরির খোঁজে রাজস্থানে গিয়ে মৃত্যু তিন যুবকের
চাকরির খোঁজে রাজস্থানে গিয়ে মৃত্যু তিন যুবকের
Cockroach Janta Party : '৪ সপ্তাহ পর আবারও সরকারের সঙ্গে বৈঠক করব', যা বলল ককরোচ জনতা পার্টি...
'৪ সপ্তাহ পর আবারও সরকারের সঙ্গে বৈঠক করব', যা বলল ককরোচ জনতা পার্টি...
Kunal Ghosh Arrested : গ্রেফতার কুণাল ঘোষ, লালবাজারের পথে মমতা...
গ্রেফতার কুণাল ঘোষ, লালবাজারের পথে মমতা...

ভিডিও

Suvendu Adhikari News: 'মৃত্যুঞ্জয়ের স্ত্রীকে আমি সহকারীর চাকরি দিই', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু
CJP News: অবশেষে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ইস্তফা, জয়ের উচ্ছ্বাস ককরোচ জনতা পার্টির
Mamata Banerjee: পদ্মপুকুরে 'কালীঘাট তৃণমূল'-এর মিছিলে উত্তেজনা, মিছিলে যোগ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়
BJP Government: ছাত্র বিক্ষোভের নামে ধর্মতলায় ধুন্ধুমার, ৫ অভিযুক্ত আটক | ABP Ananda Live
Neet Exam:শান্তির মধ্যে দিয়ে যে ক্ষমতা আমরা দেখিয়েছি এর বিপক্ষে অন্য কোনও হাতিয়ার নেই:সোনম ওয়াংচুক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?

Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল

অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট

Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
NEET Paper Leak Protest : 'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের

ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে  ঠাসা  LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের

Embed widget