এক্সপ্লোর

IAS Success Story : একবার না পারলে সব শেষ নয়, বারবার ফেলের পরেও ফার্সট হয়েছিলেন IAS অণুদীপ

Success Story : একাগ্রতা আর কঠোর পরিশ্রম। এর কোনও বিকল্প নেই। সাফল্যের শীর্ষস্তরে পৌঁছতে নেই কোনও শর্টকার্ট। বিভিন্ন সময়ে বিভিন্ন ক্ষেত্রে সফল হয়েছেন যাঁরা, তাঁদের মুখেই নানা সময়ে উঠে এসেছে এই কথা।

IAS অণুদীপ দুরিশেট্টি। ফটো সৌজন্য - অণুদীপ দুরিশেট্টির ইনস্টাগ্রাম

1/10
প্রতিযোগিতা যেখানে চরম, সেখানে সফল হতে যে পরিশ্রমের চূড়ান্ত জায়গায় পৌঁছতে হবে তা আর নতুন কী ! আর সেই প্রতিযোগিতার নাম যদি হয় IAS, তাহলে প্রস্তুতির জন্য পরিশ্রম ঠিক কতটা হতে হবে তা আর বলার অপেক্ষা রাখে কি?

2/10
তবে, নানা ঘাত-প্রতিঘাত পেরিয়ে IAS-র দরজা পেরোতে সফল হয়েছেন যাঁরা, তাঁদের নিজমুখে সে লড়াইয়ের গল্প শুনলে কঠিন রাস্তাটা সুগম হয়ে যেতে পারে। পড়ুন IAS অণুদীপ দুরিশেট্টির সংগ্রাম কাহিনি।

3/10
বাড়ি তেলঙ্গানা। ছোট্ট জায়গা মেটপল্লি থেকে উঠে আসা। গ্র্যাজুয়েশন রাজস্থান থেকে। গ্র্যাজুয়েশন চলাকালীনই IAS হওয়ার স্বপ্ন দেখতে শুরু করেন। স্বপ্ন সাকার করতে শুরু করেন প্রস্তুতিও। ২০১২ সালে প্রথমবার বসেন পরীক্ষায়। ইন্টারভিউ রাউন্ড পর্যন্ত পৌঁছেও যান। তবে শেষরক্ষা হয়নি।

4/10
পরেরবার আবার বসেন পরীক্ষায়। পাশ করেন । তবে র্যাঙ্ক কম থাকায় IRS - এ নির্বাচিত হন। কাস্টমস অ্যান্ড সেন্ট্রাল এক্সাইজ় অফিসার হিসেবে যোগ দেন।  বছর দুয়েক চাকরি করেন। কিন্তু লক্ষ্য যখন IAS, তখন প্রস্তুতিতে ছেদ পড়েনি। চেষ্টা চলতেই থাকে।

5/10
প্রথমবার যখন অসফল হন অণুদীপ, চাকরি নেন তখন। পরেরবারগুলিতে প্রস্তুতি চলাকালীন তিনি কিন্তু চাকরি ছেড়ে দেননি। কাজ করতে করতেই পড়েছেন। প্রস্তুতি নিয়েছেন। বারবার পরীক্ষায় বসেও কৃতকার্য না হওয়ায় লড়াই শক্ত ছিল। একসময় তো বইপত্র প্যাক করে ফেলেছিলেন। ছেড়ে দিয়েছিলেন হাল।

6/10
কিন্তু, না, ফের পূর্ণ উদ্যমে ঘুরে দাঁড়িয়েছেন। আর ২০১৭-য় পঞ্চমবারের চেষ্টায় শুধু সফল হওয়া নয়, একেবারে চূড়ান্ত তালিকায় শীর্ষস্থান দখল করেন। লড়াইয়ে পাশে পেয়েছিলেন যাঁদের, কৃতজ্ঞতা জানিয়েছিলেন। IAS হিসেবে তাঁর টপ প্রায়োরিটি  নারীসুরক্ষা নিশ্চিত করা। জানিয়েছিলেন অণুদীপ।

7/10
সেবার ৯ লাখ ৫৭ হাজার ৫৯০ জন প্রিলিমিনারির জন্য আবেদন করেছিলেন। পরীক্ষায় বসেছিলেন ৪, ৫৬, ৬২৫ জন।  তাঁদের মধ্যে মেন পরীক্ষার জন্য কোয়ালিফাই করেন ১৩,৩৬৬ জন। পাশ করেন ২,৫৬৮ জন। চূড়ান্ত তালিকায় নাম ওঠে ৯৯০ জনের। ৭৫০ জন পুরুষ এবং ২৪০ জন মহিলা।  IAS, IFS, IPS- এই তিন ক্যাটেগরিতে পোস্টিং দেওয়া হয় তাঁদের।

8/10
দেখে নেওয়া যাক প্রত্যাশীদের জন্য অণুদীপের টিপস। সিলেবাস সম্পর্কে সম্যক জ্ঞান অত্যন্ত জরুরি। এ এমন এক পরীক্ষা, যে কিছু কভার করলাম, কিছু ছেড়ে দিলাম - এমনটা করা যায় না।

9/10
অণুদীপের মতে, পড়তে হবে সবকিছুই। রিভিজ়ন আর উত্তর লেখার অনুশীলন করা অত্যন্ত জরুরি। উত্তর লেখা প্র্যাকটিস না করলে সফল হওয়া মুশকিল। সোর্স থাকুক সীমিত আর পড়া হোক বারবার।

10/10
অণুদীপের বক্তব্য, চাকরি করতে করতে পরীক্ষার প্রস্তুতি কঠিন কিন্তু অসম্ভব কিছু নয়। চাইলে করা সম্ভব। আর এক, দুবারে অসফল হলে হতাশ হওয়া উচিত নয়। সদিচ্ছা আর পরিশ্রমে সফলতা আসেই। anudeepdurishetty.in- এ পাওয়া যাবে তাঁর সাফল্যের কথা। তাঁর নিজের হাতের লেখায়।

আরও জানুন শিক্ষা

Sponsored Links by Taboola

লাইভ টিভি

ABP আনন্দ
ABP અસ્મિતા
ABP ਸਾਂਝਾ
ABP न्यूज़
ABP माझा
ABP நாடு
POWERED BY
sponsor

সেরা শিরোনাম

PNB Recruitment : ৮২৫৪টি পদে নিয়োগ করবে PNB, কীভাবে হবে এই নিয়োগ ?
৮২৫৪টি পদে নিয়োগ করবে PNB, কীভাবে হবে এই নিয়োগ ?
Success Story: ভাই স্বপ্ন পূরণ করলেও দেখে যেতে পারেননি দাদা, দু'বার ব্যর্থ হয়েও সিভিল সার্ভিস ক্র্যাক অমিতের, হলেন IFS অফিসার
ভাই স্বপ্ন পূরণ করলেও দেখে যেতে পারেননি দাদা, দু'বার ব্যর্থ হয়েও সিভিল সার্ভিস ক্র্যাক অমিতের, হলেন IFS অফিসার
Success Story: ছেলেকে পড়াতে গয়না বিক্রি মায়ের, ঋণ নেন বাবা, আর দিনমজুরের কাজ করেছেন বোনেরা, অবশেষে সিভিল সার্ভিস ক্র্যাক পবনের
ছেলেকে পড়াতে গয়না বিক্রি মায়ের, ঋণ নেন বাবা, আর দিনমজুরের কাজ করেছেন বোনেরা, অবশেষে সিভিল সার্ভিস ক্র্যাক পবনের
Central Railway Recruitment : দশম শ্রেণির সঙ্গে এই যোগ্যতা থাকলেই রেলে চাকরির সুযোগ, ২৮৬১টি শিক্ষানবীশ পদে হবে নিয়োগ
দশম শ্রেণির সঙ্গে এই যোগ্যতা থাকলেই রেলে চাকরির সুযোগ, ২৮৬১টি শিক্ষানবীশ পদে হবে নিয়োগ

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget